রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]রু শ মি শা লি শিশু আন্দ্রেই তার বড় ভাইকে বলছে: —প্লিজ, মার কাছে সিনেমার পয়সা চাও। —তুই চা না! মা তো শুধু আমার না, তোরও। —তা বটে, তবে তার সঙ্গে তোমার সম্পর্ক তো আমার চেয়ে অনেক বেশি দিনের, ঠিক না? এক মহিলা ট্যাক্সিতে বসে ট্যাক্সিড্রাইভারকে বলল: —প্রসূতি হাসপাতাল। ট্যাক্সি ছুটতে শুরু করল সব গাড়িকে পেছনে ফেলে। মহিলাটি বলল:—অত জোরে চালানোর দরকার নেই তো! আমি ওখানে চাকরি করি। এত্ত ভুলোমন ইভানভের! ছাতা কিনতে না কিনতে তা হারিয়ে ফেলে। জন্মদিনে বন্ধুরা তাকে একটি ছাতা উপহার দিল। ছাতাটির হাতলে সে একটি ধাতব নোটিশ সেঁটে দিল: ‘এই ছাতা কেউ খুঁজে পেলে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এর পরিবর্তে নিম্নোক্ত ঠিকানায় ৫০ রুবল পাঠিয়ে দিলে বাধিত হব।’এক সপ্তাহের মধ্যে ইভানভ তার ছাতা হারিয়ে ফেলল। পরবর্তী ছয় মাসে ইভানভের ঠিকানায় এল সাকল্যে পাঁচ শ রুবল।  —কিছু পান করবেন? —না, ধন্যবাদ। —চা? —না, চা খাই না।—কফি? —কফিও খাই না। —সোডাসহ হুইস্কি? —সোডা খাই না।জবর জীবজগৎ এক কুকুর বলছে আরেক কুকরকে:—চলো না, ঘুরতে বেরোই! পথে এটা-ওটা শুঁকব, এটা-ওটা খুঁজব, চাটব... চলো না! বেকার বসে থাকতে আর ভালো লাগছে না।—না রে, ভাই, আজ যেতে পারব না, বলল দ্বিতীয় কুকুর। অনেক কাজ আছে।—কী কাজ?—আমার মালিক আজ তার জমিতে সার দেবে। আমাকে তার পেছন পেছন দৌড়াতে হবে। কলবেল বাজল। দরজা খুলল এক হাতি। দেখল, মশা দাঁড়িয়ে সেখানে। —হস্তিনী বাসায়? প্রশ্ন করল মশা। —না। বাইরে গেছে।—ঠিক আছে। ফিরলে বোলো, তার বয়ফ্রেন্ড এসেছিল।  এক ঘোড়া ছুটছে প্রচণ্ড গতিতে। তারপর হঠাৎ থেমে চলতে শুরু করল ধীরে ধীরে। তারপর আবার গতি বাড়িয়ে ছুটতে থাকল। একসময় আচমকা উল্টোদিকে ঘুরে আবার দৌড়াতে শুরু করল। অদূরে দাঁড়িয়ে ছিল দুটো ঘোড়া। একটি প্রশ্ন করল:—কী ব্যাপার? ওর হয়েছেটা কী? —আর বোলো না! সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে সে। নিজেকে গাড়ি মনে করছে।