রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]রু শ মি শা লি —হবু সন্তানের চেহারা হওয়া উচিত কার মতো? —বাবার মতো। —না, স্বামীর মতো।  একটি সুখী পরিবারে স্বামী ও স্ত্রীর সমান অধিকার থাকে। বিশেষ করে স্ত্রীর।  স্বামী-স্ত্রী বসে টিভিতে মেক্সিকান রোমান্টিক সিরিয়াল দেখছে। একসময় স্ত্রী বলল, বউকে কীভাবে ভালোবাসতে হয়, এবার বুঝতে পারছ?—কিন্তু এর জন্য স্বামী কত পারিশ্রমিক পায়, তা তুমি জানো?  মদ্যপ স্বামীকে শর্ত দিল স্ত্রী, হয় আমি, নয়তো ভোদকা।একটু ভেবে নিয়ে স্বামী প্রশ্ন করল, কয় লিটার ভোদকা? অফিসে ডিরেক্টর জিজ্ঞেস করছেন, লাই ডিটেক্টর কী জিনিস, তোমার জানা আছে? —জি, স্যার। আমি দু বছর হলো বিবাহিত। এক মেয়ে গল্প বলছে তার বান্ধবীকে, আমাকে একই সঙ্গে দুজন পুরুষ বিয়ের প্রস্তাব দিয়েছে। বুঝতে পারছি না, কাকে দিয়ে শুরু করব।