রুশ রস
[email protected]সৎ উদ্দেশ্যম. বেলেনিস্ক —চলুন, আমরা সবার ভালো করি।—কিন্তু আমরা কি তা পারব?—তাহলে চলুন, নিজেদের ভালো করি।—কিন্তু ওরা কি তা করতে দেবে? —তাহলে ওদের ভালো করি।—তার কি কোনো দরকার আমাদের আছে?—তাহলে ওরা আমাদের ভালো করুক।—ওরা কেন তা করতে যাবে?—তাহলে ওরা নিজেদের ভালো করুক।—সে ক্ষেত্রে আমাদের কী করার আছে?খেলাম. ভজ্দিভজেনিস্ক খুদে বালিকা বলল:—পিওতর, শোনো। তুমি হবে বাবা। তুমি বাসায় এসে ঢুকবে, আর আমি হব মা।কিছু একটা ধরার ভঙ্গিতে দুই হাতে মুঠি পাকাল পিওতর। এগিয়ে ধরল সামনে। তারপর বোকাটে হাসি হেসে বলল:—অবশেষে বাসায় এলাম। দুই বোতল বিয়ার নিয়ে এসেছি সঙ্গে।—গর্দভ কোথাকার!—বালিকা চিৎ কার করে বলল তার উদ্দেশে।—বিয়ার নিয়ে এসেছ! বাচ্চার জন্য অন্তত চকলেটও যদি নিয়ে আসতে...ইচ্ছাপূরণলেভ করসুনিস্ক ঈর্ষামাখা সুরে একদিন স্ত্রী আমাকে বলল, জান গো, ক্রিলোভাদের পরিবার ফিনল্যান্ডের ফার্নিচার কিনেছে।আমি ফিনল্যান্ডের ফার্নিচার কিনলাম।—ক্রিলোভদের বাসায় রঙিন টিভি আছে।আমি টিভি কিনলাম।—ক্রিলোভা বিধবা হয়ে গেছে।আমি মারা গেলাম।বুদ্ধিমান কুকুরআলেক্সান্দর পেরল্যুক—সিট ডাউন!—নিকোলাই ইভানোভিচ তাঁর কুকুরকে আদেশ দিলেন উঁচু গলায়।জ্যাক বসল।—বুদ্ধিমান কুকুর!—প্রশংসা করলেন নিকোলাই ইভানোভিচ। —এখন, লাই ডাউন!জ্যাক শুয়ে পড়ল।—বুদ্ধিমান কুকুর! গেট আপ!জ্যাক উঠল।—লাই ডাউন!... সিট ডাউন!... গেট আপ!... লাই ডাউন!... গেট আপ!... সিট ডাউন!... লাই ডাউন!... সিট ডাউন!... অ্যান্ড নাউ, স্পিক!—উজবুক তুমি!—জ্যাক বলল।দুর্ভাগাইলিয়া বুৎ মানএক দেশে এক লোক ছিল। সে বলত:—আমি থাকি সবচেয়ে সুন্দর শহরে।সত্য কথাই বলত সে। কারণ, সারা দেশে শহর ছিল ওই একটিই।লোকটি আরও বলত:—আমার সড়কটি শহরে সবচেয়ে সুন্দর।সেটাও ছিল সত্য। কারণ, আর কোনো সড়ক ছিল না শহরে। সড়কের সবচেয়ে সুন্দর বাড়িতে থাকে বলে বড়াই করত সে। সে কথাও মিথ্যে নয়। কারণ, সেই সড়কে আর কোনো বাড়ি ছিল না।দাবি করত সে জোর গলায় যে সারা বাড়িতে তার সমকক্ষ কেউ নেই। মিথ্যে ছিল না তাতেও। কারণ, সে ছাড়া আর কেউ থাকত না বাড়িতে।সে বলতে ভালোবাসত:—গোটা দেশে যেহেতু আমি একা, তার মানে আমি সবার চেয়ে ভালো আছি।সংগত কারণেই সেটাও ছিল সত্যি কথা। কার পক্ষে তার চেয়ে ভলো থাকা সম্ভব, যখন আর কেউ বাস করত না সেই দেশে?তবে আমাদের গল্পের এই লোকটির চেয়ে দুর্ভাগা আর কেউ ছিল না। দেশে সবার চেয়ে ভালো থাকা সত্ত্বেও সেই কথাটি কাউকে জানাতে না পারার ব্যাপারটি সত্যিই পীড়াদায়ক।