রুশ রস
[email protected]সমস্যা ও সমাধানআলেক্সান্দর শ্মিদআমাদের দেশে ৫৩ শতাংশ নারী আর ৪৭ শতাংশ পুরুষ। এখন দেখা যাক, শুকনো এই পরিসংখ্যানের পেছনে কী সত্য লুকিয়ে আছে! সত্যটা হলো, ৫৩ জন নারীর মধ্যে কেবল ৪৭ জনের আছে রেজিস্ট্রি করা আইনগত স্বামী এবং বাকি ছয়জন নিঃসঙ্গ। আর এখান থেকেই হিংসা, ঈর্ষা, অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা, সংসারে ভাঙন ও নানাবিধ সমস্যার উৎপত্তি। আমরা অবশ্য এসবের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, তবে বরাবরের মতোই মূল কারণ না খুঁজে করে চলেছি পরিণতির চিকিৎসা।মূল কারণ, ছয়জন নিঃসঙ্গ নারী।এখন কী কর্তব্য?জন্মহার নিয়ন্ত্রণ সম্ভব নয়। অতিরিক্ত লোকজন ধ্বংস করাও হবে অমানবিক। এখন উপায় একটাই—৪৭ জন পুরুষের মধ্যে ছয়জনের শুধু স্ত্রী নয়, প্রেমিকাও থাকতে হবে।তবে আরেকটা বিষয়ও বিবেচনায় নিতে হবে। পুরুষদের অর্ধেকই এত বেশি অ্যালকোহলাসক্ত যে মেয়েদের সম্পর্কে তাদের কোনো আকর্ষণই নেই। আবার একদল পুরুষ সামরিক বাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োজিত, দেশের প্রতিরক্ষার চিন্তায় তারা ব্যস্ত, মেয়েদের নিয়ে চিন্তা করার সময় কোথায় তাদের? অতএব, তারাও হিসাব থেকে বাদ পড়ে যাচ্ছে। অন্যদিকে, অনেক চালাক-চতুর, চটপটে মেয়ে স্বামীর পাশাপাশি একটা প্রেমিক জুটিয়ে নিতে সচেষ্ট। এ হিসাবও মাথায় রাখা দরকার। অবস্থাটা তাহলে কী দাঁড়াচ্ছে?সুতরাং, সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে আসতেই হয় যে প্রত্যেক সুস্থ পুরুষের উচিত স্ত্রীর পাশাপাশি একজন প্রেমিকা জুটিয়ে নেওয়া। এই শর্ত অনিবার্যভাবে পালন করা হলেই শুধু সুষম সমাজ গঠনের সম্ভাবনা জেগে উঠবে।খিদেঅলেগ গ্রিশ্যেনকোলোমশ হাতে একটা ছুরি তুলে নিল লোকটি। ধার দেওয়ার পাথরে ধার দিল ধীরে-সুস্থে। তারপর এক হাতে ওকে ধরে ছুরিটা বসিয়ে দিল ওর চামড়ার ভেতরে। লোভী চেহারায় পরম তৃপ্তির অভিব্যক্তি নিয়ে সে আস্তে আস্তে ছাড়িয়ে ফেলল ওর পুরো চামড়া। তারপর ছুরির তীক্ষ অগ্রভাগ দিয়ে উপড়ে ফেলল ওর ছোট ছোট কালো চোখ।এরপর ছুরিটা পাশে রেখে ওকে টেবিল থেকে তুলে নিয়ে তৎক্ষণাৎ ফেলে দিল ফুটন্ত পানিতে।সেদ্ধ হয়ে গেলে ছুরি গেঁথে ওকে তুলে ফেলল পানি থেকে, লবণ ছিটাল ওর শরীরে, তারপর লোলুপের মতো বসিয়ে দিল তার তীক্ষ ধারালো দাঁত।এক মিনিটের মধ্যে আর কোনো কিছুই অবশিষ্ট রইল না আলুর।তাপমাত্রা: রুশ ও অন্য জাতিরা+১০ : আমেরিকানরা ঠাণ্ডায় কাঁপে, রুশরা তাদের বাগান-বাড়িতে শসা-টমেটোর চাষ শুরু করে।+১ : ইতালীয়দের গাড়ি স্টার্ট নেয় না, রুশরা জানালার কাচ নামিয়ে গাড়ি চালায়।০ : আমেরিকায় পানি জমে যায়, রাশিয়ায় পানি ঘন হয়ে আসে। -১৭ : আমেরিকার বাড়িতে বাড়িতে হিটিং সিস্টেম চালু করা হয়, রুশরা মৌসুমের শেষবারের মতো পিকনিক করতে যায় বনে।-৪২ : ইউরোপে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ, রুশরা পথে দাঁড়িয়ে আইসক্রিম খায়।-৭৩ : ফিনল্যান্ডের উদ্ধারকর্মীরা সান্তাক্লজকে উদ্ধার করে নিয়ে আসে, রুশরা কানঢাকা টুপি পরতে শুরু করে।-১১৪ : স্পিরিট জমে যায়, রুশদের মুড অফ।-২৪২ : সারা পৃথিবী স্থবির, রুশরা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন।