রুশ রস
[email protected]কুমারীত্বস কাজানৎসেভকুমারীত্ব হারিয়ে ফেলল মাশা। কিন্তু কোথায়, কিছুতেই মনে করতে পারছে না। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো, এই যে কখন হারিয়েছে তা-ও মনে নেই। যেসব জায়গায় গেছে গত কয়েক দিনে, খুঁজে দেখেছে সবখানেই। অনুসন্ধান সফল হয়নি। সবারই এমন হতে পারে বলে সান্ত্বনা দিল বান্ধবীরা। কিন্তু ওই প্রবোধবাক্যে ফল হলো না কোনো।সত্যি বলতে, হারিয়ে ফেলেছে বলে মাশার দুঃখ ছিল না। সে ভয় পাচ্ছিল এই ভেবে যে তার কুমারীত্ব পড়তে পারে কোনো বদলোকের হাতে এবং অসৎ সঙ্গের প্রভাবে ওটার সর্বনাশ হতে পারে। আর যা-ই হোক, কুমারীত্বটা তো ছিল তার! আর তাই ওটা এখন কার হেফাজতে, তা না জেনে মাশা তো নির্লিপ্ত থাকতে পারে না। কারোর কাছে কুমারীত্ব ধার নেবে, সে উপায়ও নেই। সান্ত্বনাদাতা বান্ধবীদেরও কুমারীত্ব ছিল না। প্রতিবেশীদের কাছে ধার চাইতেও লজ্জাবোধ হলো তার।তখন মাশা কুমারীত্ব হারাইয়াছে। কেহ খুঁজিয়া পাইলে তাহাকে যথাযথ পুরস্কারের বিনিময়ে ফেরত দিবার অনুরোধ জানানো যাইতেছে মর্মে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কুমারীত্ব ফিরিয়ে দেওয়ার কোনো লক্ষণ দেখা গেল না এর পরও। হয়তো ফেরত দিতে চাইছে না অথবা কাউকে তা মানিয়ে গেছে।পরে একসময় কুমারীত্বহীনতায় অভ্যস্ত হয়ে পড়ল মাশা এবং পত্রিকায় বিজ্ঞাপন দিল: হারাইয়া যাওয়া কুমারীত্ব বাতিল বলিয়া গণ্য করিতে হইবে।রু শ মি শা লি ১২০ বছর বয়সী মহিলার নাতির ধৈর্যের সীমা অতিক্রম করে যাওয়ায় সে শেষমেশ নিজেই ফ্ল্যাট কিনে ফেলল। দীর্ঘদিনের গবেষণার পর বিজ্ঞানীরা নির্দিষ্ট করতে পেরেছেন, মেয়েরা কী চায়। তবে জানা গেছে, এই তথ্য প্রকাশের পরপরই মেয়েরা তাদের মত পাল্টে ফেলেছে। যে কোনো বয়সেরই নিজস্ব ও অনন্য একটি ব্যাপার আছে। এই যেমন, ৫১ বছর সংখ্যাটিকে ১৭ দিয়ে ভাগ করা যায় ভগ্নাংশ ছাড়াই। বিমানবালা জিজ্ঞেস করছে এক যাত্রীকে:-চা না কফি?-কফি।-আপনার উত্তর ভুল হয়েছে। চা! বেশি রাতে খাওয়া নাকি খারাপ! তা-ই যদি হবে, তাহলে ফ্রিজের ভেতরে আলোর ব্যবস্থা রাখা আছে কেন? ট্র্যাফিক পুলিশদের দৃষ্টিতে মানুষ দুই ধরনের: যারা ট্র্যাফিক আইন ভঙ্গ করে এবং যারা ট্র্যাফিক পুলিশদের শত্রু। পরীক্ষার আগে ছাত্র শুয়ে শুয়ে পড়ছে। বাবা ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন:-কী পড়ছ? -কোয়ান্টাম মেকানিকস। -বই উল্টো করে ধরে রেখেছ যে! -সোজা করে ধরে রাখলেও বুঝি না তো! অনাহূত অতিথির চেয়ে গেড়ে-বসে-থাকা অতিথি বেশি অসহনীয়। মেয়েলি যুক্তির উদাহরণ: সম্ভাব্য সমস্ত প্রেমিককে প্রত্যাখ্যান করে পরে ফিচ-ফিচ করে কাঁদতে কাঁদতে বলা, ‘আমাকে কেউ ভালোবাসে না।’বিস্ময়বালকআলেক্সেই আন্দ্রেয়েভএক বছর বয়সে কথা ফুটল তার। দুই বছর বয়সে পড়তে শিখল, আর লিখতে শিখল যখন তার বয়স তিন। চার বছর বয়সে আয়ত্তে আনল দুটো ভাষা। স্কুলে ভর্তি হলো পাঁচ বছর বয়সে এবং নয় বছর বয়সে স্কুল শেষ করল স্বর্ণপদকসহ। বিশ্ববিদ্যালয়ে ঢুকল দশ বছর বয়সে। তের বছর বয়সে ডিগ্রি পেল। স্নাতকোত্তর ডিগ্রি পেল পনের বছর বয়সে এবং বিশ বছর বয়সে ডক্টরেট। পঁচিশ বছর বয়সে নোবেল পুরস্কার পেয়ে অবসর নিল ব্যক্তিগত কারণে।পরবর্তী পাঁচ বছর ধরে তার মনে হলো, আর কিছুই করার নেই এই জীবনে। জীবন তার শেষ হয়ে গেছে। কিন্তু তেত্রিশ বছর বয়সে শিখে ফেলল রোলার স্কেটিং। ফুটবল আয়ত্তে এল পঁয়তাল্লিশ বছর বয়সে। পঞ্চাশ বছর বয়সে সাইকেল চালানো শিখতে শুরু করল এবং প্রথমবারের মতো সাইকেল থেকে একবারও না পড়ে অতিক্রম করল বেশ খানিকটা পথ। পঞ্চান্ন বছর বয়সে গুলতি দিয়ে নিজের জানালার কাচ ভেঙে তার মনে হলো, অবশেষে সে সুখী।জীবন সবে শুরু হচ্ছে...