রুশ রস
[email protected] নামকরণনামাআর্কাদি বুখভবই লেখা শেষ হলে রম্যলেখককে বইটার নাম স্থির করতে হয়। যদি ধরা যায়, বইয়ের প্রতিটি গল্পের উপজীব্য স্টেজ-জীবনসম্পর্কিত, তখন বইটার নাম হতে পারে ভিনেগারে ডোবা বোতাম। আর যদি গল্পগুলো হয় ব্যঙ্গাত্মক, যেখানে জীবনের একঘেয়েমিকে উপহাস করা হয়েছে, সে ক্ষেত্রে বইটাকে জনপ্রিয় করে তুলতে নাম দিতে হবে প্রফুল্ল পাৎলুন। নইলে——‘এটা কোনো নাম হলো! শুকনো কণ্ঠে বলেন প্রকাশক। বিরক্তিকর মানুষদের গল্প? এমন নামকরণ হয় ইতিহাসভিত্তিক স্মৃতিকথার...ধাত্রীবিদ্যার পাঠ্যপুস্তকের...রং-বিক্রেতার মূল্যতালিকার...। এখানে প্রয়োজন হালকা ও কৌতুকময় নাম।’—‘আমি নাম বদলে দেবো’, সলজ্জভাবে ক্ষমা চায় রম্যলেখক। ‘আসলে কিছু না ভেবেই নামটা দিয়েছি। খুব খারাপ তখন মনে হয়নি। আপনি, প্লিজ, রাগ করবেন না।’—‘নাম রাখো ব্যালকনিতে ছাগল।’ থিয়েটারে যাওয়ার আগে উপদেশ ঝাড়ে স্ত্রী। ‘নামটা অভিনব হবে।’—‘কিন্তু ছাগল কেন?’ কিছু বুঝতে না পেরে রম্যলেখক প্রশ্ন করে। ‘আমার পুরো বইয়ে ছাগল বিষয়ে একটা হরফও তো নেই!’—‘তাতে কী! ধরে নাও, ছাগলটা ব্যালকনিতে উদয় হয়েছে, তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নামটা কিন্তু খুব কার্যকর হবে। না, আমি জোরাজুরি করছি না।...কাতিয়া পোরিকভা নামের যে মেয়ের সঙ্গে কাল দুই ঘণ্টা ধরে বকবক করলে, সে হয়তো এর চেয়ে ভালো কোনো নাম বের করতে পারবে...।’‘কী যে বলো না! আমি তো এমনি এমনিই...’ ‘নাম দাও বস্তাদৌড়।’ প্রস্তাব দেয় বন্ধু। ‘বেশ হাসিখুশি নাম কিন্তু।’‘কিন্তু আমার লেখা বইটা তো খেলাধুলা নিয়ে নয়...’‘তাতে কী! অবশ্য বয়ামবৃত্তান্ত নামটাও মন্দ হবে না। প্রাত্যহিক জীবনের ছোঁয়া আছে।’‘মন্দ বলোনি। দাঁড়াও, নামটা টুকে রাখি।’রম্যলেখকের দেওয়া নামটির প্রতি স্পষ্টতই অসমর্থন জ্ঞাপন করে প্রচ্ছদশিল্পী। বলে:—‘প্রফুল্ল বেদনা নামটা হয়তো ভালো, কিন্তু আমি কী আঁকব, বলুন দেখি? হয়তো ছাই রঙের ওপরে কয়েক ফোঁটা কালো রং ছিটিয়ে বেদনা ফুটিয়ে তোলা যেতে পারে। তার চেয়ে বরং নাম দিন গোলাপ ও গুল্ম। এক কোনায় আঁকব গোলাপ, আরেক কোনায় গুল্ম। মাঝখানে জুড়ে দেবো ধোঁয়া-ওঠা সিগার। প্রচ্ছদটা হবে দুর্বোধ্য ও হাসিখুশি...’জীবনের দুর্বহ ভার জেঁকে বসে রম্যলেখকের ওপরে। কখনো কখনো মনে হতে থাকে, শ্রেয় হবে একেবারে সৎ ও অকপট নামকরণ: ‘অসতর্ক মুহূর্তে প্রকাশক-ক্রীত চৌত্রিশটি যাচ্ছেতাই গল্প। প্রথম ও শেষ প্রকাশ ১৯১৫ সাল।’ এর পরে মনে উদয় হতে থাকে অন্যের দেওয়া নাম চুরি করার দুর্দমনীয় ইচ্ছে। এ সময়েও অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত নামগুলো মাথায় আসতে থাকে। ক্যাপ্টেনকন্যা ঠিক খাপ খায় না। অপরাধ ও শাস্তি রসাত্মক বইয়ের জন্য বেজায় ভারি। বইটি প্রকাশ হওয়ার পরে প্রধান পত্রিকাগুলোয় সমালোচকেরা বইয়ের নামের প্রশংসায় মুখর হয়ে ওঠে। ‘বইয়ের নামকরণ ভাঙা চেয়ারগুলো বইটির চরিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সাযুজ্যপূর্ণ বলা যেতে পারে, যদি চেয়ারগুলোর অন্তত একটিও ভাঙা হয়ে থাকে লেখকের মাথায়,’ লিখে এক পত্রিকায়।অন্য একটি পত্রিকা বইয়ের নামকরণে রম্যলেখককে আন্তরিক সমর্থন জানায়:‘লেখক তাঁর প্রথম বইয়ের নাম রেখেছেন ট্যারা চোখ। পাঠককুলের সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের পর তাঁর দ্বিতীয় বইয়ের নাম হবে ছেঁড়া কান।’ গল্পটির প্রকাশকাল ১৯১৫ সালকম্পহিউমার —কম্পিউটারের কর্মপদ্ধতি বুঝে উঠতে মেয়েদের বেশি সময় লাগে কেন? —আসলে সময় লাগে বুঝতে না, পর্দায় ভেসে ওঠা ডায়ালগ বক্সের অপশনে ‘হ্যাঁ’ বলার সিদ্ধান্ত নিতে। পিসিমগ্ন প্রোগ্রামারকে তাঁর স্ত্রী এসে জানাল: —আন্দ্রেইকে স্কুলে টীকা দিয়েছে।শুনে প্রোগ্রামার ভাবল: —VIRUS SIGNATURE DATABASE UPDATED. —ইন্টারনেট আসক্তরা গৃহপালিত প্রাণী হিসেবে কুকুর নাকি বিড়াল বেশি পছন্দ করে? —অবশ্যই বিড়াল। কুকুরকে দুই বেলা বাইরে নিয়ে ঘুরতে হয়! তার মানে ঘণ্টা দেড়-দুই নেটহীন! স্ত্রী বসে সোয়েটার বুনছে। অনেকক্ষণ সেদিকে তাকিয়ে প্রোগ্রামার বলল: —তোমার এই কাজ দেখে আমার মনে পড়ছে ডায়ালআপ যুগে মুভি ডাউনলোড করার কথা। গুগলের আচরণ ঠিক মেয়েদের মতো! সার্চবক্সে কিছু টাইপ করতে শুরু করলেই নিজের পছন্দের বিষয়গুলো সাজেস্ট করতে থাকে!