রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]দু’জনান. ক্রাসনোভামেয়েটি বসন্তকাল ভালোবাসে। ছেলেটি—হেমন্তকাল। মেয়েটির পছন্দ মাছের কাটলেট। ছেলেটি পছন্দ করে মাংসের চপ।হইচই ও আড্ডায় মেয়েটির বিপুল উৎসাহ। ছেলেটি নৈঃশব্দ্য ও নিস্পন্দতার পক্ষপাতী।মেয়েটির যেন পায়ের তলায় সরষে। ছেলেটি গৃহাসক্ত।মেয়েটি অমিতভাষী। ছেলেটি স্বল্পবাক।ছোটবেলা থেকেই এই পৃথিবীটা বদলে দেওয়ার স্বপ্ন মেয়েটির। ইচ্ছে অভূতপূর্ব কোনো কীর্তি গড়ার। ছেলেটি ছোট থাকতেই উপলব্ধি করেছে, কোপারনিকাস সে হতে পারবে না, গ্যালিলিও তো দূরের কথা।মেয়েটি রোমান্টিক। ছেলেটি বাস্তববাদী।কবিতা ছাড়া বাঁচার কথা মেয়েটি ভাবতেও পারে না। ছেলেটির অ্যালার্জি কবিতায়।মেয়েটি স্বর্ণকেশী। ছেলেটির চুলের রং কালো।মেয়েটি পছন্দ করে সোনালি চুলের ছেলেদের। ছেলেটির কালো চুলের মেয়েরা।তাতে কী! তারা দুজনেই নিজেদের মতো করে সুখী।মেয়েটি থাকে সিকতিভকারে। ছেলেটি ব্রিয়ানস্কে।প্রতিশ্রুতি রক্ষাদ. পেরলিন‘তোমার জন্য আমি সব করতে পারি। তুমি পাশে থাকলে আমি হয়ে উঠি প্রবল শক্তিধর!’—ছেলেটি তার বাহু ভাঁজ করল। শার্টের ওপর দিয়েই দেখা গেল তার ফুলে ওঠা পেশি!ছেলেটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল মেয়েটি।‘তোমার জন্য আমি আকাশ থেকে তারা এনে দিতে পারি!’—ছেলেটি লাফ দিল, নৈশ নীলিমা কমে গেল একটি তারা!মেয়েটি আবার ছেলেটিকে উপহার দিল মনোহর হাসি!ছেলেটি তখন বলল—‘তোমার জন্য আমি যেতে পারি পৃথিবীর শেষ প্রান্তে!’‘ঠিক আছে, আমাদের বিয়ে হবে,—মেয়েটি সম্মতি জানাল অবশেষে। কিন্তু...কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ছেলেটি রওনা দিয়ে দিয়েছে পৃথিবীর শেষ প্রান্তের উদ্দেশে।ভালোবাসাভিকতর ককল্যুশকিনসান্ধ্য পথ ধরে হেঁটে যাচ্ছিল প্রেমিকযুগল।‘এই বাড়িটা কী চমৎকার!’—মেয়েটি বলল।‘হ্যাঁ, দারুণ!’—বলল ছেলেটি।‘কিন্তু ওই বাড়িটা আমার পছন্দ হচ্ছে না,’—মেয়েটি বলল।‘তাই?’—বলে ছেলেটি মুঠো পাকিয়ে তেড়েফুঁড়ে এগিয়ে যেতে থাকল বাড়িটার দিকে।‘করছোটা কী!’—মেয়েটি বলল চিৎকার করে, ‘দাঁড়াও, বাড়িটায় মানুষজন আছে তো। তাদের তো কোনো দোষ নেই।’ভালোবাসার গল্পআ. কাবাকোভ‘তুমি আমাকে ভালোবাসো?’—মেয়েটি প্রশ্ন করল। ‘বাসি, খুব বাসি।’‘সত্যি!’‘সত্যি, সত্যি।’‘আমি তোমার সবচেয়ে, সবচেয়ে প্রিয়?’‘সবচেয়ে, সবচেয়ে, সবচেয়ে।’‘আমরা সব সময় একসঙ্গে থাকব?’‘সব সময়, সব সময়।’‘তুমি আমাকে খুব ভালোবাসো?’‘বাসি, বাসি।’‘খুব-খুব?’—মেয়েটি জিজ্ঞেস করল।‘তুমি থামবে! এক কথা কতবার বলা যায়!’এক হৈমন্তিক সন্ধ্যায়ভিকতর ককল্যুশকিন‘তুমি চাও, তোমাকে আমি আকাশ থেকে একটি তারা এনে দিই?’—জিজ্ঞেস করল ছেলেটি।‘চাই,’—মেয়েটি জানাল।‘আর অন্য কিছু চাও?’—ছেলেটি প্রশ্ন করল।‘না,’—মেয়েটি উত্তর দিল, ‘আমি শুধু তারা চাই।’‘সত্যি বলতে কি,’—ছেলেটি বলল, ‘আকাশ থেকে তারা এনে দেওয়া সম্ভব নয়।’‘কিন্তু তুমি তো কথা দিয়েছ।’—বলল মেয়েটি।ছেলেটি নীরব রইল।‘দেখলে তো!’—বলল মেয়েটি, ‘তোমরা সবাই আসলে এক রকম! প্রথমে প্রতিশ্রুতি দাও, আর পরে...’মেয়েটি কেঁদে ফেলল।উপহারএ. গ্রিগ ‘তুমি যদি চাও,’—একদিন ছেলেটি বলল, ‘আমি তোমাকে দুটো ক্যাঙারু উপহার দেব। অস্ট্রেলিয়াবাসী দুটো ক্যাঙারু।’‘স্মৃতি হিসেবে?’—মেয়েটি জানতে চাইল।‘হ্যাঁ, স্মৃতি হিসেবে।’‘দু-দুখানা ক্যাঙারু?’‘হ্যাঁ, দু-দুখানা ক্যাঙারু।’‘ক্যাঙারু দুটো অস্ট্রেলিয়ায় থাকে?’‘হ্যাঁ, অস্ট্রেলিয়ায় থাকে।’‘ধন্যবাদ,’—মেয়েটি বলল, ‘অজস্র ধন্যবাদ, কিন্তু তোমার উপহার দেওয়া আফ্রিকাবাসী কুমিরটা নিয়ে আমি কী করব, সেটাই এখনো ঠিক করে উঠতে পারিনি তো!’