রুশ রস
[email protected]একমাত্র পথআনাতোলি ত্রুশকিন—এই যে ভাই, ছাদের ওপর কী করছেন?—আত্মহত্যা করব।—ওহ্, আচ্ছা। তাহলে সমস্যা নেই। কিন্তু সঙ্গে ক্যানেস্তারা কেন?—গায়ে আগুন লাগিয়ে তারপর ঝাঁপ দেব; পুরোপুরি নিশ্চিত হতে এই ব্যবস্থা।—খুব সম্ভব কাজ হবে না। পুরোপুরি নিশ্চিত হওয়ার উপায় এখন নেই রে ভাই। সময়টাই যে ও-রকম।—ভাবছেন, আমার কাজে বাধা পড়বে?—হ্যাঁ। ধরুন, ঝাঁপ দেওয়ার পর আটকে যাবেন কোনো কিছুতে।—তাহলে তো গলায় পাথর ঝুলিয়ে পানিতে ডুবে মরাটাই শ্রেয় মনে হচ্ছে।—কিন্তু নদীর পানিতে এখন এত আবর্জনা! পানিতে ঝাঁপ দিলে আবর্জনা জড়িয়ে যাবে দুই পায়ে, তারপর ডোবার বদলে কলসির মতো ভাসতে থাকবেন।—নিজের মাথায় গুলি করব তাহলে।—তাতেও কাজ হবে না। দেখবেন, গুলি পাশ দিয়ে বেরিয়ে গেছে অথবা বারুদ ভেজা। এসব এখন খুব তাড়াহুড়ো করে উৎপাদন করা হয় বলে মানসম্পন্ন হয় না একেবারেই।—ট্রেনের নিচে ঝাঁপ দেব!—ট্রেন তো বরাবরই লেট!—গলায় দড়ি দিয়ে মরব!—আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন বাড়িঘর কীভাবে বানায়, লক্ষ করেননি? হয় হুক খুলে, নয়তো দড়ি ছিঁড়ে হুড়মুড় করে পড়ে যাবেন।—বিষাক্ত মাশরুম খাব পেট ভরে!—মনে হয় না, কাজে দেবে। কোন মাশরুম বিষাক্ত, আর কোনটা বিষাক্ত নয়, এখন সেটা নির্ণয় করা প্রায় দুঃসাধ্য।—অনাহারে থেকে নিজেকে মেরে ফেলব।—বুঝলাম না!—বললাম, অনাহারে থেকে নিজেকে মেরে ফেলব।—হাসালেন! আমাদের দিনকাল কি অনাহারেই কাটছে না?—ভাই রে...!—কী?—আমি তাহলে কী করব?—একটি অব্যর্থ উপায় আছে। আপনাকে খুব সুন্দর জীবনযাপন শুরু করতে হবে। সুন্দর জীবনযাপন শুরু করলেই দেখবেন একদিন কেউ এসে আপনাকে খুন করে রেখে গেছে।ভদ্রতাবোধভিচেস্লাভ ভেরখোভস্কিঅপরিচিত এক লেখক এসে ঢুকল সম্পাদকের দপ্তরে, হাত বাড়িয়ে এগিয়ে দিল এক তাড়া কবিতা।সম্পাদক পড়তে শুরু করলেন। তারপর একসময় ছুড়ে ফেলে দিলেন পাণ্ডুলিপি, বললেন:—কী এসব! এই জঞ্জাল কেন এনেছেন?—আপনার সঙ্গে প্রথম সাক্ষাৎ আজ। খালি হাতে কীভাবে আসি!দুঃস্বপ্নভ্লাদিমির কুজমেঙ্কোবসগুলোকে আমি সহ্যই করতে পারি না! অবশ্য কে-ই বা তাদের ভালোবাসে!একদিন স্বপ্নে দেখলাম, আমাদের অফিসে একটা আইন চালু করা হয়েছে: কোনো রকম শাস্তির ঝুঁকি ছাড়া যেকোনো বসের মুখে কষে আঘাত করা যাবে এক হাজার ডলারের বিনিময়ে।ছোটখাটো অফিসারদের কাছে এক হাজার ডলার একেবারেই অকল্পনীয় পরিমাণ অর্থ। তবে আমরা অফিসের সমস্ত কর্মচারী মিলে সারা বছর ধরে অল্প অল্প করে জমিয়ে একসময় কাঙ্ক্ষিত অঙ্কে পৌঁছাতে পারলাম। সেটা জমা দিয়ে আমাদের ডিপার্টমেন্টের প্রধান আর্নোল্দ তিমফেয়েভকে একবার ঘুষি হাঁকানোর অনুমতিপত্র হাতে পাওয়া গেল। তারপর টস করে ঠিক করা হলো কষে ঘুষি লাগানোর সৌভাগ্যের অধিকারী কে হবে। নাম উঠল আমার।ভালোমতো ঘুমিয়ে উঠলাম, গোসল সেরে শেভ করলাম। নাশতা খেলাম পেট ভরে। তারপর সেরা স্যুট (স্যুট আমার একখানাই) পরে হাজির হলাম অফিসে। নিজের কেবিনের পাশে দেখা গেল আর্নোল্দ তিমফেয়েভকে। ক্রূর হাসি হেসে দাঁতের ফাঁক দিয়ে পিচিক করে থুতু ফেললাম তাচ্ছিল্যের সঙ্গে, আগে মুখস্থ করে নেওয়া বাক্যটা উচ্চারণ করলাম, ‘নরকে দেখা হবে, হারামজাদা!’ তারপর শক্ত করে মুঠি পাকিয়ে তার মুখের দিকে হাত চালিয়ে...ঘুষি দিলাম। না। পারলাম না। সাহসে কুলাল না।অর্থাৎ, এমনকি স্বপ্নেও সাহসে কুলাল না। হায় ঈশ্বর, আমাদের কী হাল তারা করেছে!কম্পহিউমার —প্রোগ্রামার কেন স্ত্রীর চেয়ে কম্পিউটার বেশি ভালোবাসে?—কারণ, কম্পিউটার কখনোই বলে না, ‘আজ বাদ দাও; আমার মাথাব্যথা করছে।’ টয়লেটে অ্যাডমিন হওয়ার চেয়ে ইউজার হওয়া ভালো। —হ্যালো, ইভানকে ডেকে দেওয়া যাবে?—ইভান তো এ জগৎ ছেড়ে চলে গেছে।—সে মারা গেছে?—না, ইন্টারনেটে বসেছে। টয়লেটে বসে পত্রিকা বা বই পড়াকে মাল্টি-টাস্কিং বলা যেতে পারে? দুই বন্ধুর কথোপকথন।—আজ থেকে নতুন জীবন শুরু করছি।—সিগারেট-মদ ছেড়ে দিলি?—না, ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলেছি।