রুশ রস
রুশমিশালি সবুজ রঙের আঙুর থেকে বানানো হলদেটে মদকে হোয়াইট ওয়াইন বলা হয়। বিজনেস ট্রিপ সেরে অন্য শহর থেকে ফিরল স্বামী। স্ত্রী প্রশ্ন করল, ‘কেমন ছিলে?’‘জানো, গত কদিনে আমি নিশ্চিত হয়েছি, তুমি সকলের চেয়ে সেরা। আর তুমি কেমন ছিলে?’ ‘গত কদিনে আমিও নিশ্চিত হয়েছি, এমন ধারণা তোমার একার নয়।’ গভীর রাতে খাওয়া যদি ক্ষতিকরই হবে, তাহলে ফ্রিজের ভেতরে বাতি আছে কেন? কথা বলতে গেলে জড়িয়ে আসে?বোতল ছাড়া ঘুম আসে না? দু পায়ে দাঁড়িয়ে থাকা দুরূহ মনে হয়? দুশ্চিন্তার কিছু নেই। তোমার বয়স সবে এক। অন্যের জিনিস চুরি করা অপরাধ, আর নিজেরটা চুরি করা নির্বুদ্ধিতা। —নাতাশা, তোমার বয়ফ্রেন্ড আছে?—নেই। —তোমার মতো অসাধারণ সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নেই? —ছিল। খুশির চোটে মারা গেছে। চার্চের ভেতরে এক তরুণী প্রার্থনা করছে, ‘হে ঈশ্বর, আমি প্রার্থনা করছি নিজের জন্য নয়, আমার মায়ের জন্য। সে যেন একজন সৎ ও ধনী জামাই পায়।’ দেশলাইয়ের বাক্স আ শারগোরদস্কিকোটঘরে একটা নোটিশ ঝুলছিল। তাতে লেখা ছিল, ‘একটি দিয়াশলাইয়ের বাক্স পাওয়া গিয়াছে। উহার মালিককে ৩০ নম্বর কক্ষে মিয়াসনিনের সহিত যোগাযোগ করিতে অনুরোধ জানানো যাইতেছে।’আমি পকেটফকেট হাতড়ে দেখলাম। দেশলাইয়ের বাক্সটা খুঁজে পেলাম না। ‘শুভ দিন!’ ঘরে ঢুকতে ঢুকতে বললাম।টেবিলের পেছনে বসে ছিল এক বিশাল বপু ব্যক্তি। পরনে তার সাদা প্যান্ট, হরিণের চামড়ার জ্যাকেট।‘শুভ সকাল!’ বেশ একটা ভাব নিয়ে আমার সম্ভাষণটা শুধরে দিল সে। ‘দেরি করে ঘুম থেকে ওঠেন! আপনি কি দেশলাইয়ের বাক্সবিষয়ক ব্যাপারে?’‘ঠিক ধরেছেন।’ ‘তাহলে কাজ শুরু করা যাক। বসুন।’আমি বসলাম। ‘নাম, পদবি?’ জিজ্ঞেস করল সে।আমি বললাম। ‘জন্মসাল?’জানালাম।‘জাতীয়তা?’বললাম। ‘পাসপোর্ট নম্বর?’লিখে দিলাম। মিয়াসনিন হাঁচি দিল, সযত্নে ঠোঁট মুছল জামার হাতা দিয়ে, তারপর আমার দিকে তাকাল উৎসুক দৃষ্টিতে। ‘অর্থাৎ আপনি দেশলাইয়ের বাক্স হারিয়েছেন?’‘আমি,’ উত্তর দিলাম।‘তাহলে দ্রুত উত্তর দিন। বাক্সটির মোড়কের রং কী?’ ‘নীল।’‘মোড়কের প্রান্তের রং কী?’‘হলুদ।’ ‘মোড়কে কী আঁকানো আছে?’ ‘এক পুরুষ, হাতে বড়শি।’ ‘আর কী?’ ‘গাছের গুঁড়ি।’‘বয়স কত?’ ‘কার?’ ‘পুরুষটার।’‘মধ্যবয়সী সে।’ ‘মোড়কের ওপরে কী লেখা?’‘পরিবেশ দূষণ বন্ধ করুন।’‘হুম্ম্!’ কপাল থেকে ঘাম মুছে বলল মিয়াসনিন। ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশলাইয়ের বাক্সটা আপনারই। কিন্তু বলুন দেখি, কতগুলো আছে?’ ‘কী কতগুলো?’ ‘ম্যাচের কাঠি।’ আমার জানা ছিল না। মনেও রাখিনি। কিন্তু উত্তর দেওয়াটা জরুরি। নিজের প্রিয় সংখ্যাটা জানালাম, ‘বারো।’ ‘এই তো ধরা খেয়ে গেলেন!’ প্রায় হাহাকার করে উঠল মিয়াসনিন। খুবই লজ্জাবোধ হলো আমার। ‘আরে নাহ!’ মিয়াসনিন আশ্বস্ত করল আমাকে। ‘আমি নিশ্চিত, দেশলাইয়ের বাক্সটি আপনার। কোনো সন্দেহ নেই।’ সেইফ থেকে বাক্সটি বের করে আমার দিকে বাড়িয়ে ধরল সে আনুষ্ঠানিকভাবে। ‘এই নিন আপনার সম্পদ। এখন আপনি যেতে পারেন।’ধন্যবাদ জানিয়ে হাঁটা ধরলাম দরজার দিকে। ‘এক মিনিট! একটু এদিকে আসুন তো আবার!’ ‘কী ব্যাপার?’‘সই করতে হবে যে!’ সই করে আমি বেরিয়ে এলাম ঘর থেকে। নতুন জীবনআলেক্সান্দর খোর্ৎ ‘সোমবার থেকে নতুন জীবন শুরু করব,’ সুখোভেয়েভ পণ করল রোববার সন্ধেবেলা। ‘কাঁহাতক আর পুরোনো ধাঁচে জীবনযাপন করা যায়! অসহ্য লাগছে! সবাই হাসাহাসি করে আমাকে নিয়ে। যার-তার কাছ থেকে টাকা ধার নিই, সময়মতো ফেরত দিই না কখনো। তার চেয়ে বড় কথা, ফেরতই দিই না। ভয়াবহ ব্যাপার। অথচ আমি এখনো যুবক, একেবারে নতুন মানুষ বনে যাওয়ার সুযোগ আমার এখনো আছে...।’ ‘কী হে, ধার কি ফেরতটেরত দেবে না?’ পরদিন সকালে তাকে জিজ্ঞেস করল আলেউতভ আর বিকমান। প্রশ্নটা কানে আসতেই সুখোভেয়েভের মনে পড়ল, নিজের ভাগ্য আমূল পরিবর্তনের সিদ্ধান্ত সে নিয়েছে। সে মাথা উঁচু করে স্পষ্টভাবে জবাব দিল, ‘না, ফেরত দেব না। কারণ তোমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে একেবারেই অন্য এক লোক।’