রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]বুড়ো-বুড়ির রূপকথাগেরমান দ্রোবিজনীল সাগরের পাড়ে থাকত এক বুড়ো আর এক বুড়ি। বুড়ি ঘরে বসে সুতা বুনত, আর বুড়ো মাছ ধরত জাল দিয়ে।একদিন বুড়ো জাল ফেলল সাগরে, জাল তুলে সে পেল এক জলগর্ভস্থ বোমা। সেটাকে একটু নেড়েচেড়ে দেখে আবার জাল ফেলল বুড়ো। এবারে সে পেল কিছু সামুদ্রিক উদ্ভিদ। তারপর সে জাল ফেলল শেষবারের মতো। এবার জালের সঙ্গে উঠে এল সোনালি মাছ।বুড়ো খুশি হয়ে উঠল। মাছটা বুড়ির হাতে দিয়ে বলল, ‘কড়াইয়ের তেলে জলদি-জলদি ভেজে ফেলো তো।’‘আমাকে, প্লিজ, ভাজবেন না।’ কাতর স্বরে অনুরোধ করল সোনালি মাছ। ‘আমি আপনার তিনটে ইচ্ছে পূরণ করব।’‘ঠিক আছে,’ বুড়ি বলল। ‘আমি রাজধানী শহরে থাকতে চাই। ক্রেমলিনে। এবং আমরা দুজন ও আমাদের পরিচারক-পরিচারিকারা ছাড়া সেখানে কেউ থাকবে না।’বলতে না বলতেই তারা ক্রেমলিনে পৌঁছে গেল। চারপাশে ৪০ হাজার পরিচারক-পরিচারিকা।‘এখানে যখন এসেই পড়েছি, তাহলে দ্বিতীয় ইচ্ছের কথা বলি।’ বলল বুড়ি। ‘আমি চাই, আমার বুড়োটা হোক রাষ্ট্রপতি আর আমি রাষ্ট্রপত্নী।’বলতে না বলতেই তাদের হাতে পৌঁছে গেল রাষ্ট্রপতি-সংক্রান্ত সব কাগজপত্র ও রাজচিহ্নাদি। রাষ্ট্রপত্নীকে নিয়ে যাওয়া হলো শিশু আশ্রমে, এতিম শিশুদের মধ্যে উপহার বিতরণ করতে।‘আমার তিন নম্বর ইচ্ছে।’ বুড়ি বলল এতিমখানা থেকে ফিরে, ‘আমি চাই, আমাকে আর রাষ্ট্রপতিকে জনগণ খুব ভালোবাসবে এবং সেই ভালোবাসা হবে অকৃত্রিম ও চিরকালীন।’ সোনালি মাছটি বলল, ‘আমাকে ভেজে ফেলুন।’বাসর রাতম. দিমভবিয়ের অনুষ্ঠান। বর থেকে থেকেই অন্যমনস্কভাবে তাকাচ্ছে কনের দিকে। উপস্থিত অতিথিরা প্রায় প্রতি মিনিটে চিৎকার করছে ‘গোরকা’* বলে। এর উত্তরে চুম্বনবিনিময় করছে নবদম্পতি। মধ্যরাত অবধি চলল পানপাত্রের টুংটাং, নাচ, গান, হুল্লোড়...।অবশেষে ক্লান্ত অতিথিরা ফিরে গেল যার যার বাড়িতে। নবদম্পতি চলল নিজেদের ঘরে। কনের মা ঘরের দরজা ভেজিয়ে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। ঘরে ঢুকেই ওরা ছুটে গেল টেবিলের দিকে।‘চলো, গুনতে শুরু করি,’ বর বলল ফিসফিস করে। ‘দুটো ডিনার সেট। একেকটার দাম পঁচিশ রুবলের মতো। অর্থাৎ পঞ্চাশ রুবল। তুলোর কম্বল, ষাট রুবল। মোট এক শ দশ। ক্রিস্টালের ফুলদানি, কুড়ি রুবল, অর্থাৎ এক শ তিরিশ। আর কী কী উপহার আছে? বালিশ, বেডকভার, শার্ট—আরও পঞ্চাশ রুবল যোগ করো।’ ‘ঝাড়বাতিটা ধরবে না?’ কনে জিজ্ঞেস করল। ‘কুড়ি রুবল।’‘ছটা পানপাত্র। একটা অবশ্য ভাঙা।’‘ছোটলোক! নব্বই যোগ করো তবু।’‘আর কী কী আছে?’‘তোয়ালে, থার্মোফ্ল্যাস্ক, ফুল—এগারো রুবল যোগ করো। তারপর বলপেন, তিন বোতল ওয়াইন, দুটো কেক...’হে পাঠক, চলুন, তাদের দুজনকে একান্তে থাকতে দেওয়া যাক।* রুশ বিয়ের অনুষ্ঠানে অতিথিরা ‘গোরকা’ বলে চিৎকার করলে বর-কনেকে চুমু খেতে হয়। অভিযোগ ভ. মিসয়্যাকএই ধরাধামে চার বিলিয়ন লোকের বাস। এদের মধ্যে অর্ধেক নারী। নারীদের মধ্যে অর্ধেক যুবতী, যাদের অর্ধেক বিবাহিত, বাকিরা বিবাহে ইচ্ছুক। এদের অর্ধেকের চেহারা মোটামুটি, বাকিরা সুন্দরী। এদের অর্ধেক খুবই সুন্দরী, বাকিরা বুদ্ধিমতী। এদের অর্ধেক কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে। এদের অর্ধেক বাজায় গ্র্যান্ড পিয়ানো। এদের অর্ধেক রান্না করতে পারে, এদের অর্ধেকের রান্নার হাত দারুণ, অথচ তুমি আমাকে আবার ডিমভাজি খেতে দিয়েছ! রাষ্ট্রপতি নির্বাচনরঙ্গ —হোমস, রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতবে, তা আপনি কী করে আগেই অনুমান করতে পেরেছিলেন?—ওয়াটসন, আবার মশকরা করছেন আমার সঙ্গে!  সরকারবিরোধী পত্রিকার সম্পাদক সাংবাদিকদের ডেকে বললেন: —পুতিনবিরোধী জনসভায় যাঁরা অংশ নিতে চান, তাঁদের আগামী পনেরো দিনের রিপোর্ট অগ্রিম জমা দিতে অনুরোধ করা যাচ্ছে। রাশিয়ায় ক্ষমতা হস্তান্তরের রকমফের:জারের সময়ে—পিতা থেকে পুত্র।সমাজতন্ত্রের সময়—এক বুড়ো থেকে আরেক বুড়ো।বর্তমানে—পুতিন-প্রধানমন্ত্রী থেকে পুতিন-রাষ্ট্রপতি। কম্পহিউমার  প্রোগ্রামারের চোখে নানান আকারের ভোদকার বোতল: ০.১ লিটার— ডেমো ভার্সন ০.২৫ লিটার — ট্রায়াল ভার্সন ০.৫ লিটার — পার্সোনাল এডিশন০.৭ লিটার — প্রফেশনাল এডিশন ১.০ লিটার — নেটওয়ার্ক এডিশন৩.০ লিটার — স্মল বিজনেস এডিশন ৫.০ লিটার — করপোরেট এডিশনঘরে তৈরি ভোদকা — হোম এডিশনবিয়ার — প্যাচকোকা-কোলা জাতীয় পানীয় — ট্রোজান ভাইরাসভোদকার সঙ্গে ভক্ষণীয় খাদ্য — প্লাগিন হ্যাংওভার দূর করতে ব্যবহার্য খাদ্য-পানীয় — রিকভারি টুল ছেলেকে ওয়েবক্যাম কিনে দিয়েছি। এখন তার ঘরের এক-তৃতীয়াংশ সব সময় ঝকঝকে, তকতকে ও গোছানো থাকে।