রুশ রস
[email protected]সাফল্যের রহস্যয়্যু. ওইসলেন্দেরলেখক ৎসিবুলিক আরও একবার এলেন সম্পাদকের দপ্তরে, কিন্তু তাঁর গল্প ছাপার জন্য মনোনীত হলো না। ‘এখন এরা বুঝতে পারছে না’, পাশের ক্যানটিনে বসে ভাবছিলেন তিনি। ‘আমি মারা গেলে তখন বুঝবে, কিন্তু তখন দেরি হয়ে যাবে।’তাঁর এতটাই কষ্টবোধ হতে লাগল যে, তিনি কেঁদে ফেললেন।পরদিন স্থানীয় নদীর পাড়ে খুঁজে পাওয়া গেল ৎসিবুলিকের হ্যাট। অনেক খুঁজেও দেহ পাওয়া গেল না কোথাও। শোক সংবাদ প্রকাশিত হলো স্থানীয় পত্রিকায়। গতানুগতিক যেসব কথা লেখা হয় শোক সংবাদগুলোয়, সেসবই লেখা হলো। এবং প্রকাশিত হলো সেই প্রত্যাখ্যাত গল্পটি— অনেক ছেঁটেছুটে এবং কিছুটা পরিবর্তন করে। এক সপ্তাহ পেরোতেই সম্পাদকের দপ্তরে হাজির হলেন ৎসিবুলিক। বিধ্বস্ত চেহারা, গালে খোঁচা খোঁচা দাড়ি। সম্মানী দাবি করলেন তিনি প্রকাশিত লেখার জন্য। প্রাপ্য অর্থ তাঁকে দিয়ে দেওয়া হলো বটে, কিন্তু তিনি তখনই উঠলেন না। গেলেন প্রধানসম্পাদকের কাছে, বের করলেন মোটাসোটা পাণ্ডুলিপি। ‘আমি খুব প্রতিভাবান, এ কথা লিখেছিলেন?’‘লিখেছিলাম’, দীর্ঘশ্বাস ফেললেন সম্পাদক। ‘লিখেছিলেন, আমার অকালমৃত্যু হয়েছে। আরও অনেক লেখা লিখতে পারতাম। ঠিক?’হ্যাঁ-সূচক মাথা নেড়ে সম্পাদক অনুভব করলেন, বিপদ আসন্ন। ‘এই যে নিন, আমি লিখেছি, প্রকাশ করুন’, পাণ্ডুলিপি টেবিলে রেখে ৎসিবুলিক বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। সম্পাদকের দপ্তরের সকলে মিলে ৎসিবুলিকের লেখা সম্পাদনা করতে শুরু করল। একের পর এক প্রকাশিত হতে শুরু করল ভূতপূর্ব জলে-ডুবে-মরা লেখকের লেখা। ৎসিবুলিকের অপ্রত্যাশিত সাফল্য নানান রহস্যময় গুজবের জন্ম দিল সাহিত্যিক মহলে। অফিসে ঢুকতে ভয় পেতেন সম্পাদক, তবে ৎসিবুলিক তাঁকে ঠিক খুঁজে বের করে তাঁর হাতে গছিয়ে দিত দোমড়ানো-মোচড়ানো পাণ্ডুলিপি। অবশেষে একদিন সরবরাহ বন্ধ হলো এবং ৎসিবুলিকের জমা দেওয়া সমস্ত লেখাই তত দিনে প্রকাশিত হয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সম্পাদকীয় দপ্তরের সকলে। পরদিন স্থানীয় নদীর পাড়ে পাওয়া গেল আরও তিনজন লেখকের হ্যাট। পাণ্ডুলিপিসহ। স্বর্গের স্বপ্নয়্যুরি লেখোলেতভ আমাদের আগে স্বপ্ন দেখানো হতো উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বর্গতুল্য জীবনের। আমি অপেক্ষা করতাম, বিশ্বাস করতাম। কিন্তু কমিউনিজমের গল্প এখন আর কেউ করে না, আমি তাই মেতে উঠলাম ধর্ম নিয়ে। সোমবারে যাই অর্থোডক্স চার্চে। মঙ্গলবারে ক্যাথলিক চার্চে। বুধবারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বৃহস্পতিবারে করি পৌত্তলিক পূজা।শুক্রবারে বনে যাই শয়তান-উপাসক। শনিবারে সাদা পোশাক পরে ‘ধবল ভ্রাতৃত্ব’ নামের ধর্মীয় সংগঠনে উপস্থিতি দিই।রোববারে মগ্ন হই কৃষ্ণধ্যানে। বুঝতেই পারছেন, সময়ের বড়ই সংকট। তবে ঘুমাই এখন নিরুদ্বেগে। কারণ নিশ্চিত জানি: যাবই আমি কোনো না কোনো স্বর্গে। লাই ডিটেকটর আলেক্সান্দর পেরল্যুক ‘নাম, পদবি, পৈতৃক নাম?’‘সিদোরভ গ্রিগোরি পেত্রোভিচ।’‘মদ খেয়েছ?’‘না।’‘রেদকিনের সঙ্গে শেষ কবে দেখা হয়েছে?’‘গত বছরে।’‘সূর্যস্নাত নামের বারটিতে এক পেগ ভোদকার দাম কত?’‘আমি তা কোত্থেকে জানব!’‘তোমার ছেলেটা কোন ক্লাসে পড়ে?’‘ফাইভে।’‘কী মদ খেয়েছ?’‘বললাম তো, খাইনি।’‘আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও! ঘরে বানানো ভোদকাটা খুব কড়া ছিল আজ?’‘ঘরে বানানো ভোদকা মানে!’‘অন্যদিনের চেয়ে দেরিতে বাসায় ফিরলে কেন?’‘ট্রলিবাস আসেনি অনেকক্ষণ ধরে।’‘কার সঙ্গে মদ খেয়েছ?’‘কারোর সঙ্গেই খাইনি তো!’‘সব ঠিক আছে, গ্রিগোরি। এখন বাড়ি যেতে পারো নিঃশঙ্কচিত্তে।’‘না! আমার ভয় করছে। আরও জেরা করো। আমার বউকে তো তুমি চেনো!’রুশমিশালি নুহের মহাপ্লাবনের সময়ের ‘জোড়ায় জোড়ায় জন্তু’ তত্ত্বটি বর্তমানে রাশিয়ার উচ্চতম মহলে চার বছর ধরে সফলভাবে প্রতিষ্ঠিত। স্ত্রী: আচ্ছা, বেসিক ইনস্টিংক্ট ছবির ওই বিশেষ দৃশ্যের কথা তোমার মনে আছে?স্বামী: খুব আছে! স্ত্রী: হুমম! ওটা তোমার ঠিকই মনে আছে, অথচ আজ আমার জন্মদিন, সেটা ভুলে গেছ! ব্যাসার্ধ ও বৃত্তের পরিধি কী, তা সবচেয়ে ভালো জানে খুঁটিতে বাঁধা ছাগল। বিজ্ঞাপন: ইদানীং আপনার স্বামীকে হঠাৎ খুব পুলকিত মনে হচ্ছে? অভিজ্ঞ প্রাইভেট ডিটেকটিভ নিশ্চিতভাবে এর রহস্যভেদ করবে তথ্য-প্রমাণসহ। সুদর্শন, বুদ্ধিমান, ধনী হওয়া সত্ত্বেও আপনাকে মেয়েরা পছন্দ করে না তাহলে বেড়াল হওয়ার চেষ্টা করে দেখতে পারেন।