রুশ রস
[email protected]পাত্রী চাইকনস্তান্তিন মেলিখানআমি পাত্রী খুঁজছি। তাকে কেমন হতে হবে? চেহারার ব্যাপারে বিশেষ খুঁতখুঁতি আমার নেই। স্লিম ফিগার আর মুখখানা সুন্দর হলেই চলবে। তাকে হতে হবে হাসিখুশি। আমি যখন মজার কথা বলি, তাকে হাসতে হবে। আর আমি যখন মদ খেয়ে বাসায় ফিরব, তাকে মজার কথা বলতে হবে। তার বাড়ির বিষয়ে আমার মাথাব্যথা নেই। সেটা শুধু বড়সড় হলেই চলবে।সে বেতন কত পায়, সেটাও বড় ব্যাপার নয়। আমার বেতনের চেয়ে বেশি হলেই হলো। বিয়ের খরচ ভাগ করা হবে সমান দুই ভাগে। এক ভাগ দেবে সে, অন্য ভাগ তার বাবা-মা। আমি নিশ্চিত, বিয়ের পর আমাদের রুচির মিল থাকবে অনেক। ধরা যাক, ফুটবল দেখতে আমার সঙ্গে স্টেডিয়ামে যেতে সে আগ্রহী নয়। আমরা সে ক্ষেত্রে বাসায় বসে টিভিতে হকি দেখব। তার স্বাস্থ্যের যত্ন নেব আমি। তাকে অ্যালকোহল, সিগারেট এবং যাবতীয় ক্ষতিকারক খাদ্য ও পানীয় থেকে দূরে রাখতে সম্ভাব্য সবকিছু করব। তার ভাগেরটা আমি সেঁটে দেব। তার পোশাক হবে দেবীদের মতো সাদাসিধে ও সুলভ। তার কাজের একাংশের ভার আমি নেব আমার পুরো কাজের দায়িত্ব সে নিলে।তার রান্নার হাত কেমন, সে নিয়ে গরজ নেই আমার। শুধু সুস্বাদু হলেই চলবে। এবং শুধু রুশ খাবারই রান্না করতে হবে, এমন কোনো কথা নেই। এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা থাকবে, আজ জর্জিয়ান খাবার, কাল সকালে হাঙ্গেরীয়, রাতে চায়নিজ...কাপড় ধোয়া আর ইস্ত্রি করার ব্যাপারে তার কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে কাপড়চোপড় পরিষ্কার ও ইস্ত্রি করা অবস্থায় থাকতে হবে প্রতিদিন। ঘর পরিষ্কার করতে তাকে বাধ্য করব না। সুগৃহিণী হলে সে নিজেই এই কাজ করবে। তবে গৃহকর্ত্রী হিসেবে সে মানসম্মত না হলে ঘর পরিষ্কারের কাজটা করবে তার মা। ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে পড়লে তাকে অনুমতি দেব বাসনপত্র ধোয়ার। আমরা দোকানে যাব একসঙ্গে। যাওয়ার সময় ব্যাগ টানব আমি, ফেরার সময় সে।তার মতামত আমি গ্রহণ করব, যদি আমারটার সঙ্গে মেলে। তার নিরাপত্তার কথা আমি ভাবব সব সময়। পথে-ঘাটে দুর্বৃত্তের কবলে পড়ে তাকে যাতে সব খুইয়ে বসতে না হয়, বাসা থেকে বেরোনোর সময় তাকে এক রুবলের বেশি দেব না সঙ্গে। তার কাছ থেকে কোনো রকম আনুগত্য দাবি করব না। শুধু আমার ইচ্ছেগুলো পূরণ করলেই চলবে। আমি পাত্রী খুঁজছি। তাকে আমি আমার অর্ধেক জীবন দিয়ে দিতে প্রস্তুত, যদি সে আমাকে তার পুরো জীবন উৎসর্গ করে। আমার চাহিদাগুলো তার মনঃপূত না হলে সে বরং অন্য পাত্র খুঁজুক।আমি পাত্রী খুঁজে চলেছি বহু বছর ধরে। বন্ধুত্বের সনদপত্রআন্দ্রেই স্মিরনোভ‘বিয়ে যেহেতু রেজিস্ট্রি করতে হয়, তাহলে বন্ধুত্ব রেজিস্ট্রির ব্যবস্থাও কি করা যায় না?’ চিন্তিত স্বরে বললেন প্রিকোপি বরিসোভিচ। ‘কারও সঙ্গে বন্ধুত্ব হলো, পাসপোর্টে সিল-ছাপ্পর মেরে বন্ধুত্বের সনদপত্র দেওয়া দরকার। রাগারাগি হলো, বন্ধুত্ববিচ্ছেদের সিল পাসপোর্টে। তবে বন্ধুত্ব রেজিস্ট্রেশনের আগে দুজনকেই দুই মাস সময় দিতে হবে। এই সময়ে তারা পরস্পরকে যাচাই করে সিদ্ধান্ত নেবে, তারা সত্যিই বন্ধুত্বের উপযোগী কি না। রেজিস্ট্রির পর দুজনের নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য থাকতে হবে পরস্পরের প্রতি। আইনগত বন্ধুকে কেউ দুর্যোগের সময় ফেলে গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে...’কম্পহিউমার নিজের ১৭৪৩টি ছবি ফেসবুকে আপলোড করে মারিয়া পেত্রোভা নিচে লিখল: ‘সত্যি বলতে, ছবি তোলাতে আমি খুব একটা পছন্দ করি না।’ শিশুদের স্কুল। ইংরেজি ক্লাস। শিক্ষক বললেন:—আজ আমরা বর্ণমালা শিখব। সবাই বলো এ-বি-সি-ডি-ই...এক শিশু উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল:—এমন কি-বোর্ড আপনি কোথায় দেখেছেন? দুই বন্ধুর সংলাপ। —এক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে ইন্টারনেটে। এখন তার সঙ্গে সম্পর্ক গভীর করব কীভাবে, বুঝতে পারছি না। —এক কাজ করো, তার সঙ্গে ভালো কোনো রেস্টুরেন্টের সাইটে যাও।দুই কুমিরের গল্পআলেক্সান্দর প্রজোরভদুই কুমির, বৃদ্ধ ও তরুণ, শুয়ে আছে বালির ওপর।বৃদ্ধ কুমির নিশ্চুপ শুয়ে রৌদ্রস্নান করছে পুরোনো হাড়গুলোয় লুকিয়ে থাকা বাতরোগ দূর করার চেষ্টায়। তরুণ কুমির কথা বলছে অনর্গল। ‘বুঝতে পারছি না, কেন যে আমার পুরো শরীরের চামড়া চুলকোচ্ছে কদিন ধরেই! এর মানে কী?’বৃদ্ধ কুমির অলসভাবে হাই তুলে বলল, ‘অর্থযোগের সম্ভাবনা।’‘তাই নাকি! দারুণ তো!’ বলতে বলতে প্রাণপ্রাচুর্যে ভরপুর তরুণ কুমিরটা ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়ল। অচিরেই দুরন্ত এই তরুণ কুমিরকে শিকারিরা মেরে ফেলল গুলি করে। তারপর তার চামড়া বেচে দিল ফ্যাক্টরির কাছে, যেখানে সেই চামড়া দিয়ে বানানো হলো মেয়েদের হাতব্যাগ, মানিব্যাগ। ‘বলেছিলাম না, অর্থযোগের সম্ভাবনা!’ বলল বৃদ্ধ কুমির।