রুশ রস
[email protected]কম্পিউটার ভাইরাসভ. মাক্সিমভ সের্গেই আর লেনার পরিচয় হয়েছে এক মাস হলো। আজই প্রথম লেনাকে বাসা অবধি পৌঁছে দিতে এল সের্গেই। মূল ফটক পার হয়ে তারা চুমু খেলো দীর্ঘক্ষণ। লেনা তখন সের্গেইকে বাসায় আমন্ত্রণ জানাল এক কাপ কফি খেতে। ফ্ল্যাটে ঢুকে তারা প্রথমে এল রান্নাঘরে। লেনা কফি বানাল, তারা দুজনে মিলে খেলো সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে। পুরো সময়টা তারা তাকিয়ে রইল একে অপরের দিকে। কেউ একটি শব্দও উচ্চারণ করল না, তবে দুজনেই জেনে গেল, আজই সেই মাহেন্দ্রক্ষণ, যার অপেক্ষায় ছিল তারা দুজনেই। কফি খাওয়া শেষ হলেও দুজনে নীরব রইল আরও খানিকটা সময়। কিছুটা অস্বস্তিবোধ তো ছিলই! অবশেষে স্মিত হাসি ফুটে উঠল লেনার মুখে। সে সের্গেইয়ের হাত ধরল, তারপর তাকে নিয়ে চলল ঘরের দিকে। সের্গেই তাকে অনুসরণ করল অনুগতের মতো। ঘরে ঢোকার ঠিক আগের মুহূর্তে চমকে উঠে কিছুটা পিছু হটল সের্গেই।‘ওটা কে?’ ভীতকণ্ঠে সে জিজ্ঞেস করল। ‘ওটা? আমার স্বামী,’ একেবারেই স্বাভাবিক স্বরে উত্তর দিল লেনা। ‘তুমি বিবাহিতা?’ বিস্ময় ঝরে পড়ল সের্গেইয়ের কথা থেকে। ‘তাহলে কীভাবে...’‘বিবাহিতা ছিলাম। তবে কম্পিউটার কেনার পর থেকে আমি স্বামীহীনা। আমি শুনেছি, কী একটা কম্পিউটার ভাইরাস নাকি আছে। আমার স্বামী সেই ভাইরাসে আক্রান্ত। প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় দেখি, সে কম্পিউটারের সামনে বসে আছে। ঘুম থেকে উঠি, কাজে যাই, সে ওই কম্পিউটারের সামনে বসা। আমি জানি না, সে ঘুমোয় কি না, খায় কি না, অফিসে যায় কি না...। তবে সারকথা হচ্ছে এই, নিঃসঙ্গ নারী আছে অনেক, আমি নিঃসঙ্গ স্ত্রী। পাসপোর্টে বিয়ের সিল আছে, ওটাই আমার সুখ। এভাবে চলছে গত ছয় মাস।’‘তা না-হয় বুঝলাম, কিন্তু এখানে, তার সামনে কীভাবে...’‘ব্যাপার না। সে অন্য কিছু দেখে না, শোনেও না। প্রমাণ চাও?’ফুল ভলিউমে টিভি চালাল লেনা, একই সঙ্গে ছাড়ল রেডিও, ক্যাসেট রেকর্ডার, একটা ক্রিস্টালের ফুলদানি হাতে নিয়ে মেঝেয় আছড়ে ফেলে ভাঙল, একটা ধাতব ট্রে ছুড়ে ফেলল ফুলদানির ভাঙা টুকরোগুলোর ওপর, চালু করা ইলেকট্রিক ড্রিল মেশিন এক হাতে আর অন্য হাতে শিকারির বন্দুক দিয়ে গুলি ছুড়তে ছুড়তে দুমদাম শব্দ করে লাফাতে থাকল। চারপাশ থেকে শোনা গেল প্রতিবেশীদের চিৎকার-গালাগালি। শুধু নিশ্চল রইল ঘরের কোণে কম্পিউটারের সামনে বসা পুরুষালি ছায়াচিত্রটি। ‘কী, দেখলে তো?’‘হুমম,’ বিড়বিড় করে বলল সের্গেই। ‘এ রকম সম্ভব, নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না।’‘এখন তুমি একটু অপেক্ষা করো,’ চমৎকারভাবে হাসল লেনা, ‘আমি ঠিকঠাক হয়ে তোমার কাছে আসছি।’‘ঠিক আছে,’ সের্গেই উত্তর দিল। ‘এই ফাঁকে আমি চট করে দেখে নিই, কী নিয়ে সে মত্ত ওখানে।’ভোর ঘনিয়ে আসছে। নতুন দিনের কাছে হার মানছে রাত। জানালার বাইরের জগৎটা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। শুতে আহ্বান জানানো বিছানার ওপরে বসে একটার পর একটা সিগারেট টেনে চলেছে লেনা, পাশে পড়ে আছে পরিপূর্ণ অ্যাশট্রে। সে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে ঘরের কোণে কম্পিউটারের পর্দার সামনে নিথর বসে থাকা দুই পুরুষালি ছায়াচিত্রের দিকে না তাকাতে। কম্পহিউমারn চীনের জনসংখ্যা বেড়েই চলেছে, কারণ তারা সমস্ত রাবার ব্যবহার করে স্পোর্টস শু তৈরির কাজে। n ‘সমার্থক শব্দ’-এর বিপরীতার্থক শব্দ—‘বিপরীতার্থক শব্দ’। n ২০৩২ সাল। পুতিন ও মেদভেদেভ ক্রেমলিনে। মদ্যপানের পরিকল্পনা চলছে। হঠাৎ পুতিন প্রশ্ন করলেন: —আচ্ছা, আমাদের মধ্যে এখন রাষ্ট্রপতি কে, আর কে প্রধানমন্ত্রী? —মনে নেই, —জানালেন মেদভেদেভ। —দাঁড়াও, তালিকাটা দেখে বলছি।... আমি এখন প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি। পুতিন বললেন:—তার মানে, ভোদকা কিনতে যাওয়ার দায়িত্ব তোমার। n স্বপ্নের মেয়ে খুঁজে পাওয়া কঠিন কিছু নয়। কঠিন স্ত্রীর কাছ থেকে তাকে লুকিয়ে রাখা।n বন্ধুকে জানাচ্ছে এক পুরুষ:—আমার সংসার ভেঙে যাওয়ার পেছনে দুজনেরই সমান দোষ: ৫০% দোষ আমার স্ত্রীর, আর বাকি ৫০% শাশুড়ির। n পানি চারটি আকার ধারণ করতে পারে: কঠিন, তরল, বায়বীয় ও তরমুজ।ক্লান্তিহীন করযুগলআলেক্সান্দর ক্লিমভনিজের হাত দুটোর দিকে তাকিয়ে বিস্ময়ের সীমা থাকে না আমার। তারা সর্বক্ষণই সক্রিয়। এক মুহূর্ত বিরাম নেই তাদের। এলোমেলো হয়ে পড়া চুল ঠিক করছে, কোটের ওপর থেকে ধুলোকণা ঝেড়ে ফেলছে, পকেটে ঢুকে কী যেন খুঁজছে (পকেটে সেটা নেই জেনেও), পরখ করে দেখছে বোতামগুলো সব ঠিক আছে কি না, তারপর একটি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছে, চশমার কাচ মুছছে, রেডিওর নব ঘোরাচ্ছে, কফি-মেশিন চালু করছে, পানি ঢালছে, চিনি মেশাচ্ছে, বয়ে নিয়ে আসছে, সিগারেট বের করছে, ম্যাচের কাঠি জ্বালাচ্ছে, ছাই ঝাড়ছে, ঢিলে করে দিচ্ছে টাইয়ের বাঁধন, পরস্পরের সঙ্গে কচলাকচলি করছে, থুতনির নিচে স্থাপিত হচ্ছে, কপাল চুলকাচ্ছে, চোখ ডলছে...পুরো অফিস আওয়ার জুড়ে।