রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]স্বামী কাহাকে বলেআনাতোলি ত্রুশকিনস্বামী—এটা কোনো পদ, নাকি খেতাব? পদ হলে দায়িত্ব পালন করো, আর খেতাব হলে সেটাকে কলঙ্কিত কোরো না।যার ইচ্ছা, সে-ই স্বামী বনে যাচ্ছে—এভাবে আর চলতে পারে না। প্রথমে যোগ্যতা অর্জন করো, তারপর যথাযথভাবে প্রত্যাশা পূরণ করো।হাঁড়ি কিনলে এক বছরের গ্যারান্টি, রেডিও কিনলে দুই বছরের, ফ্রিজের গ্যারান্টি তিন বছর, অথচ স্বামীর বেলায় কোনো গ্যারান্টি নেই। এটা কি অন্যায় নয়? হাঁড়ির চেয়ে স্বামীর উপকারিতা তো অনেক বেশি।এর ফল কী দাঁড়াচ্ছে? তিন মাস বসবাস করলাম তার সঙ্গে, একদিন ভোরবেলা সে উধাও হয়ে গেল। এভাবে তো চলতে পারে না। আমিও তো মানুষ।টিপটপ থাকত সে, পরনে সব সময় পরিষ্কার পোশাক, একটু ধুলোবালি পড়লে ঝেড়ে ফেলতাম, দিনে কমপক্ষে কুড়িবার বলতাম, ‘যাও, হাত ধুয়ে এসো।’খাওয়া এবং ঘুমের সময়টুকু ছাড়া প্রায় সর্বক্ষণই তাকে কাটাতে হতো স্নানঘরে। আর কী দরকার ছিল তার?বাস করত ঠিক যেন স্বর্গে, অথচ পালিয়ে গেল ঠিক যেন শ্রমশিবির থেকে।জরুরি ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইঞ্জিনিয়ার হতে গেলে পড়তে হয় পাঁচ বছর, পাচক হতে গেলে দুই বছর, অথচ স্বামী হতে গেলে—১০ মিনিট, রেজিস্ট্রি অফিসে। একেবারেই হাস্যকর। তাকে কি বিশেষজ্ঞ বলা যায়? আস্থা রাখা যায় তার ওপর?স্বামী যদি পেশা হয়, তাহলে অধ্যয়ন করো। আর যদি সেটা হয় হবি, তাহলে কোনো সার্কেল বা ক্লাব প্রতিষ্ঠা করা আবশ্যক।নইলে দাঁড়াচ্ছে কী? স্বামী বেছে নেওয়া আর না দেখে বস্তায় ভরা বিড়াল নেওয়ার ভেতরে পার্থক্য থাকছে না কোনো। আমার পালানো স্বামীটার কথাই ধরি। তার যা কিছু পছন্দ, আমি সেসবেই আগ্রহ দেখাতাম; তার সঙ্গে যেতাম আইস হকি দেখতে। স্টেডিয়াম থেকে ফিরে সে খেতে চাইত। আমি বলতাম, ‘দাঁড়াও, আগে ম্যাচটা নিয়ে আলোচনা করি।’অদ্ভুত কাণ্ড! সে আলোচনা করতে চাইত না! প্রশ্ন করতাম, ‘তুমি আমাকে ভালোবাসো?’চুপ করে থাকত সে। আমি আবার জিজ্ঞেস করতাম, ‘ব্যাপার কী? চুপ করে আছ কেন?’সে বলত, ‘বাসি।’বাসো, ভালো কথা। তাই বলে চিৎকার করে বলতে হবে কেন? আস্তে বলো, যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে।অথচ বিয়ের আগে কী হাসিখুশিই না ছিল! কত্ত কথা বলত! বলেছিল, আমাকে সারাটা জীবন দুই হাতে বয়ে নিয়ে বেড়াবে। অথচ বাস্তবে কী ঘটল? আমি পুরো দাম্পত্য জীবন দুই পায়ে দাঁড়িয়ে কাটালাম।কিছু একটা করা দরকার। কিন্তু কী, জানি না।যদি মনে করা হয়, স্বামী হওয়া একটা সম্মানজনক দায়িত্ব, তাহলে সেটা অর্পণ করা উচিত সবচেয়ে যোগ্য ব্যক্তিদের ওপর। একটা কমিটি গঠন করতে হবে, যারা পরীক্ষা করবে প্রার্থীদের যোগ্যতা। উতরে গেলে শপথ গ্রহণ করবে। অযোগ্যরা থাকবে ওয়েটিং লিস্টে।আর যদি পারিবারিক জীবন মানে শাস্তি, সে ক্ষেত্রে আইনও হতে হবে কঠোর—২৫ বছরের শাস্তি, ১৫ বছরের শাস্তি। তাই বলে মাত্র তিন মাসের শাস্তি? এ তো তুচ্ছ গুন্ডামির পরিণাম। স্বামী পালিয়ে গেলে তার শাস্তির মেয়াদ বাড়াতে হবে এবং কোনো ধরনের সাধারণ ক্ষমার আওতায় সে পড়বে না।একটা কিছু করা অতি জরুরি।(সংক্ষেপিত)কম্পহিউমার রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস বিল গেটসের। কিছুক্ষণ বই পড়ে টেবিলল্যাম্প নিভিয়ে দিয়ে তিনি চলে যান স্লিপ মোডে। দৃষ্টিশক্তি পরীক্ষা করাতে চোখের ডাক্তারের কাছে গেল এক প্রোগ্রামার। ডাক্তার তাঁকে একটি চেয়ারে বসিয়ে বলল:—তাকিয়ে দেখুন, দেয়ালে একটা তালিকা ঝুলছে। ওপর থেকে পড়তে শুরু করুন।প্রোগ্রামার শুরু করল:—ই এফ পি জেড ইউ ও...ডাক্তার সাহেব, আমার মনে হয়, এনকোডিংয়ে সমস্যা আছে। ইউক্রেনের হ্যাকাররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইট হ্যাক করার পর তাঁদের প্রশ্ন করা হলো:—পুলিশের সাইট তো হ্যাক করলেন, পুলিশের মগজ হ্যাক করতে পারবেন?তাঁরা উত্তর দিলেন:—না, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা হ্যাক করতে পারি শুধু ইন্টেলেকচুয়াল সিস্টেম। য়েভগেনি ক্যাস্পারস্কি (রুশ উচ্চারণে ‘কাস্পেরস্কি’) কর্মদিবসের শেষে বাসায় ফিরে দরজার তালা খুলতে পারলেন না। তাঁর key-র মেয়াদ শেষ হয়ে গেছে। দাম্পত্য জীবন সুখময় করতে প্রয়োজন ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, বোঝাপড়া এবং দুটো কম্পিউটার।মহিমামণ্ডিত জীবনভ. শেভচেঙ্কোএক মনিবের ছিল এক কুকুর আর এক বিড়াল। বিড়াল মনিবের কাছ থেকে মাছ চুরি করত, আর কুকুর চুরি করত মাংস। হাতেনাতে ধরা পড়লে দুজনকেই বেদম প্রহার সহ্য করতে হতো।একদিন বিড়াল কুকুরকে ডেকে বলল, ‘এই পশুর জীবন আর সহ্য হচ্ছে না। তার চেয়ে চলো, আমরা মহিমামণ্ডিত জীবনযাপন শুরু করে দিই।’‘মহিমামণ্ডিত জীবন মানে?’ বুঝতে না পেরে কুকুর প্রশ্ন করল। ‘স্পষ্ট করে বলো।’‘খুবই সহজ। তুমি আমার দেখাশোনা করবে, আমি দেখাশোনা করব তোমার। তুমি আমার জন্য মাছ চুরি করবে, আর আমি তোমার জন্য মাংস।’‘তাতে কী এমন পরিবর্তন আসবে?’ প্রশ্ন করল অবুঝ কুকুর।‘অনেক কিছু,’ জানাল বিড়াল, ‘তুমি প্যাঁদানি খাবে আমার জন্য, আমি খাব তোমার জন্য। অর্থাৎ, আমরা পরস্পরের দেখাশোনা করতে গিয়ে পরস্পরের জন্য শাস্তি ভোগ করব। সেটাই তো মহিমামণ্ডিত জীবন।’