রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]একটি কল্পকাহিনি ভিতালি মার্তিনভ একদিন পথে এক মেয়ে এগিয়ে এল আমার দিকে। তারপর ভীতস্বরে জিজ্ঞেস করল, ‘দৈবক্রমে আপনি কি বেজগিটার বাজান?’আমি মাথা নাড়ালাম দুপাশে। ‘দারুণ তো!’ খুশি হয়ে উঠল মেয়েটি। ‘আমিও বাজাই না। আমার নাম আলা। তোমার?’তার মাথার চুলগুলো চমৎকার, মনোহর মুখমণ্ডল, আকর্ষণীয় নাক।তাকে এড়াতে একেবারেই অন্য দিকে তাকিয়ে আমি বললাম, ‘আমি মেয়েদের সঙ্গে রাস্তায় পরিচিত হই না।’‘তাহলে চলুন, ওই রুটির দোকানে যাই’, মেয়েটি প্রস্তাব দিল। শুনে দয়া করে হাসলাম বটে, তবে মনে মনে ভাবলাম: ‘রসবোধ আছে বেশ। মনে হচ্ছে, একঘেয়ে লাগবে না তার সঙ্গে। তবে কি ফিগারটা নিখুঁত নয় তার?’আড়চোখে দেখে নিয়ে নিশ্চিত হলাম, তার ফিগার নিখুঁত। ‘মা আমার জন্য অপেক্ষা করছে’, জানালাম তাকে নীরসভাবে।‘কিন্তু এখন তো সবে দুপুর!’ অবাক হলো সে। ‘বিশ্লেষণী চিন্তাক্ষমতা আছে’, মুগ্ধ হয়ে ভাবলাম আমি। ‘অসাধারণ মেয়ে সে।’‘দিদিমা টেনশন করবে’, বললাম বিড়বিড় করে।‘কিন্তু তোমার তো মনে হয় দিদিমা নেই’, ধূর্তভাবে হাসল সে।‘কী অন্তর্ভেদী দৃষ্টি তার!’ ভারি বিস্ময় হলো আমার। ‘ওকে আমাদের আড্ডায় নিতে হবে। সকলেই বান্ধবী নিয়ে আসে, শুধু আমিই সঙ্গিনীহীন। বয়স পঁচিশ হলো, অথচ এখনো ব্যাচেলর।’‘তোমার কি সিরিয়াস উদ্দেশ্য আছে? নাকি শুধু সময় কাটানোর ধান্ধা?’ আক্রমণে নামলাম আমি।সিরিয়াস উদ্দেশ্য আছে বলে মেয়েটি নিশ্চিত করল।‘বিবাহ রেজিস্ট্রি অফিসে যেতে আপত্তি করবে না তো?’না-সূচক মাথা নাড়ল মেয়েটি। ‘বিয়ের পরে আমরা থাকব কোথায়?’‘এক রুমের একটা ফ্ল্যাট আছে সমস্ত সুযোগ-সুবিধেসহ।’‘শাশুড়িও আমাদের সঙ্গে থাকবে নাকি?’‘না, তার নিজস্ব ফ্ল্যাট আছে।’‘রান্না করতে পারো?’সে রন্ধন প্রশিক্ষণের সার্টিফিকেট দেখাল। ‘কাপড়চোপড় ধোয়া?’‘ওয়াশিং মেশিন কিনব আমরা। তবে আমি তো একা সবকিছু করে উঠতে পারব না। তোমাকেও হাত লাগাতে হবে।’‘সম্ভাবনা কম।’‘লাগাতেই হবে’, বলল সে। ‘সম্ভাবনা কম’, উচ্চারণ করলাম আত্মবিশ্বাসের সঙ্গে।‘তাহলে আর কী...’, বলে মেয়েটি মুখ ঘুরিয়ে চলে গেল। ‘সব মেয়েই এক রকম’ মনে হলো আমার। আমি হাঁটা ধরলাম অন্যদিকে। রুশমিশালি এটা ভীষণ অন্যায়: জীবনটাকে যেই উপভোগ করতে শুরু করেছি, অমনি বিয়ের সময় চলে এল!  রাতে ঘুম ভাঙার পরে বিছানা ছেড়ে উঠে পুতিন গেলেন রান্নাঘরে, ফ্রিজ খুললেন, দেখলেন প্লেটের ওপর স্তূপ করে রাখা জেলি থরথর করে কাঁপছে। মুচকি হেসে পুতিন বললেন:- ভয় পেয়ো না, আমি দুধ নিতে এসেছি।  শিয়াল অতটা চতুর নয়, যতটা আমরা ভাবি। বোকা আসলে মুরগি।রহস্যভেদআর্কাদি ইনিন ‘কাজে আসতে একদিনও দেরি হয়নি তার’, বলল লোকতিয়েভ। ‘এমনকি সোমবার বা কোনো উৎসবের পরের দিনও।’‘বড়ই অদ্ভুত ব্যাপার’, চিন্তিত মনে হলো কার্পুখিনকে। ‘বললেই হলো!’ বিশ্বাস করল না সিওমিন। ‘সবচেয়ে বড় ব্যাপার হলো এই’, আবার বলল লোকতিয়েভ, ‘সে কাজ ছেড়ে সিগারেট ফুঁকতে ওঠে না একবারও, কাজের সময় ফুটবল-হকি নিয়ে একটা কথাও বলে না, লাঞ্চ ব্রেকের বেল বাজার পরেই শুধু সে বুফেতে যায়।’‘বড়ই অদ্ভুত ব্যাপার’, চিন্তিত মনে হলো কার্পুখিনকে। ‘বললেই হলো!’ বিশ্বাস করল না সিওমিন।‘শুধু ভেবে দেখুন’, কথা চালিয়ে গেল লোকতিয়েভ, ‘ভুয়া কৈফিয়ত সে দেখায়নি একবারও, তার কারণে কাজ থেমে ছিল এমন ঘটনাও ঘটেনি, সমস্ত দায়িত্ব সে নিখুঁতভাবে পালন করেছে।’ ‘বড়ই অদ্ভুত ব্যাপার’, চিন্তিত মনে হলো কার্পুখিনকে।‘বললেই হলো!’ বিশ্বাস করল না সিওমিন।‘অবাক হওয়ার কিছু নেই। ব্যাটাকে ধরতে হবে’, বলল মেজর লোকতিয়েভ।‘সে আমাদের লোক নয়’, বলল ক্যাপ্টেন কার্পুখিন। ‘আমাদের লোক ওভাবে কাজ করে না’, সমর্থন জানাল লেফটেন্যান্ট সিওমিন। এক ঘণ্টা পরে গ্রেপ্তার করা হলো বিদেশি গুপ্তচরটিকে। রুচিগ্রিগোরি ক্রোশিন চারটে গল্প লিখলাম। সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ তিনটি দিয়ে এলাম পত্রিকার সাহিত্য বিভাগে কর্মরত এক ব্যক্তির হাতে।দুদিন পরে তিনি জানালেন, ‘এই দুটো গল্প আমি নির্বাচন করেছি। তৃতীয়টা, বুঝতেই পারছেন, বেশ দুর্বল। খুব সম্ভব প্রকাশ করা হবে না।’‘ঠিকই বলেছেন’, আমি বললাম, ‘তিন নম্বরটা বাকি দুটোর তুলনায় দুর্বল।’‘দেখা যাক, বিভাগীয় সম্পাদক সাহেব কী বলেন। আমি তাকে গল্প দুটো পৌঁছে দেব।’এক সপ্তাহ পেরোলে বিভাগীয় সম্পাদক জানালেন, ‘বুঝলেন, আমার মনে হয়, প্রধান সম্পাদককে আমি এই গল্পটা দেখাব। দ্বিতীয় গল্পটা, নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশ দুর্বল। প্রকাশের উপযুক্ত নয়।’‘একেবারেই দুর্বল’, তাঁর কথায় সমর্থন জানিয়ে বললাম। ‘তবে প্রথমটা শ্রেয়তর।’এক মাস পরে প্রধান সম্পাদক ডেকে পাঠালেন আমাকে।‘আপনার আর কোনো গল্প নেই?’ গল্পটা আমাকে ফেরত দিতে দিতে তিনি জিজ্ঞেস করলেন। ‘এই গল্পটা, বুঝতেই পারছেন, বেশ দুর্বল। প্রকাশ করার মতো নয়।’‘ইয়ে, মানে’, আমি কী বলব, বুঝতে পারছিলাম না। আমার আর কোনো গল্প নেই ভেবে বড়ই লজ্জাবোধ হচ্ছিল প্রধান সম্পাদকের সামনে। একটু ভেবে নিয়ে তখন নিজের থলি থেকে বের করলাম চতুর্থ গল্পখানা, যেটা এখন আপনারা পড়ছেন। দেখলেন তো, প্রকাশ করেছে! অথচ এই গল্পটা দেখাতে অস্বস্তিবোধ হচ্ছিল আমার। ভেবেছিলাম, দুর্বল, প্রকাশিত হবে না।