রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]গল্প ও বাস্তবতাএ. আব্রামভছোট্ট এক রসগল্প লিখেছিলাম। সেটার শেষাংশ ছিল এ রকম: ‘সশব্দে দরজা বন্ধ করে বেরিয়ে গেলাম আমি। এবং আর ফিরলাম না স্ত্রীর কাছে।’লেখাটা প্রকাশিত হলো। সক্কালবেলা ফোন করল এক বন্ধু। ‘তোমার লেখাটা পড়লাম,’ বলল সে। ‘বেশ মানসম্মত। আচ্ছা, তুমি এখন কোথায়?’‘অফিসে।’‘আমি সেটা জানতে চাইনি। বলছিলাম, এখন বাস করছ কোথায়?’‘কোথায় মানে?’ ভারি অবাক হলাম আমি। ‘যেখানে ছিলাম, সেখানেই আছি।’‘ওহ, বুঝেছি,’ বলে বন্ধুটি ফোন রেখে দিল। কর্মদিবসের একেবারে শেষের দিকে ফোন করল আমার মায়ের বান্ধবী। ‘আমার কথা মন দিয়ে শোন,’ খুব আন্তরিক শোনাল তার গলা। ‘দুপুরের খাবার খাবে তুমি ভেরা আন্টির বাসায়। তার সঙ্গে আমি কথা বলে রেখেছি। রাতের খাবার খেতে আমাদের বাসায় স্বাগতম। তবে নাশতার ব্যবস্থাটা তোমাকে নিজেই করে নিতে হবে।’পরদিন সকালে দরজায় মুহুর্মুহু ধাক্কা। খুলে দেখি, শাশুড়ি দাঁড়িয়ে। ভেজা ছাতাটা থেকে পানি ঝাড়লেন আমার দিকে।‘এখন খুলে বলো তো, কী হয়েছে তোমাদের মধ্যে?’‘কিছুই হয়নি তো, মা!’ আমার স্ত্রী জানাল।‘কথা ঘুরিয়ো না। আমাদের সেমাফোরভে সবাই তোমাদের নিয়েই আলোচনা করছে। কী লজ্জা আর কলঙ্ক!’‘কিন্তু ওটা ছিল একটা গল্পমাত্র,’ আমি বললাম সবিস্ময়ে। ‘ভাগ্যিস উপন্যাস নয়! বিশদ বর্ণনাসহ।’ শাশুড়ির বোমাবর্ষণ চলল টানা দুই ঘণ্টা। ফলও হলো তাতে। আমার স্ত্রী আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলে যোগ দিল শাশুড়ির পক্ষে। ‘আমি জানতে চাই, আর কত দিন তোমার সাহিত্যিক পরীক্ষা-নিরীক্ষার গিনিপিগ হয়ে থাকতে হবে আমাকে? তুমি অন্য কাউকে নিয়ে লিখতে পারো না?’‘এক মিনিট!’ থামিয়ে দিলাম তাকে। অসহায় ক্রোধে মুঠো পাকিয়ে বললাম, ‘গতবার আমি লিখেছিলাম ঘটনাক্রমে আমার সহযাত্রী বনে যাওয়া মারিয়া নিকোলায়েভনাকে নিয়ে। কী হয়েছিল এরপর? ঈর্ষাকাতর হয়ে তুমি বারবার বলছিলে, “আমি তোমাকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব, শুধু বলো, তার সঙ্গে তোমার কী হয়েছিল।”...এটা একেবারে সহ্যের অতীত!’সশব্দে দরজা বন্ধ করে বেরিয়ে গেলাম আমি।ভদ্রলোকনামাকনস্তান্তিন মেলিখানসত্যিকারের ভদ্রলোক সব সময় মহিলাকে বাসা পর্যন্ত পৌঁছিয়ে দেয়, যদি বাসাটি হয় ভদ্রলোকের। সত্যিকারের ভদ্রলোক সব সময় মহিলাকে আগে ঢুকতে দেয়, যদি মহিলার পৃষ্ঠদেশ অনেকটা অনাবৃত থাকে। সত্যিকারের ভদ্রলোক মহিলার ভারবহনের দৃশ্য সহ্য করতে পারে না। সে চোখ ফিরিয়ে নেয়।সত্যিকারের ভদ্রলোক স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত অপেক্ষা করে। স্ত্রী চলে গেছে, সেটা সে নিশ্চিত হতে চায়। সত্যিকারের ভদ্রলোক কখনো মহিলার বয়স জিজ্ঞেস করে না। সে জিজ্ঞেস করে, কবে সে স্কুল পাস করেছে। সত্যিকারের ভদ্রলোক সব সময় মহিলাকে নিজের জায়গা ছেড়ে দেয়; শ্রেয়তর জায়গা দখল করতে। সত্যিকারের ভদ্রলোক সব সময় মহিলাকে আদরমাখা নাম ধরে ডাকে, যদি সে মহিলার সত্যিকারের নাম ভুলে যায়।বেয়াদবন. পলতাইটেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে নিয়ে বললাম, ‘হ্যালো! শুনছি।’‘কে?’‘আপনি কোথায় ফোন করেছেন?’‘আমি জিজ্ঞেস করছি, কে?’‘আর আমি জিজ্ঞেস করছি, কোথায় ফোন করেছেন?’‘কোথায় ফোন করেছি, তা আমি জানি।’‘সত্যিই জানেন?’‘তুমি কি আমার সঙ্গে রসিকতা করছ? চাকরি খেয়ে নেব বললাম!’‘কোন চাকরি, বলবেন, প্লিজ?’ ‘কোন চাকরি মানে? আমার অফিসের চাকরি!’‘আপনি কে?’‘হুমম... ইভানভ, এটা তুমি?’‘না।’‘পেত্রোভ?’‘পেত্রোভও নই।’‘আমার সঙ্গে খেলা কোরো না!... সেমিওনভ?’‘সেমিওনভও নই।’‘তার মানে মিখাইলভ?’‘তার মানে আমি মিখাইলভ নই।’‘তুমি যে-ই হও, চাকরি নট করে দেব। আমি এক্ষুনি আসছি এবং এসে যেন তোমাকে না দেখি।’‘আমি তো আপনাকে বাসায় আমন্ত্রণ জানাইনি।’‘তুমি তো বড়ই নির্লজ্জ হে!’‘কার কথা বলছেন?’‘তোমার। ঠিক তোমার কথা বলছি, সিদোরভ।’‘আমি সিদোরভ নই।’‘গ্রিগোরিয়েভ?’‘না।’‘বরিসভ?’‘আপনার কোনোভাবেই জানার কথা নয়, আমার পদবি দেনিসভ।’‘দেনিসভ? কোন দেনিসভ?’‘যে দেনিসভ এখন আপনার সঙ্গে কথা বলছে।’‘কিন্তু তুমি ওখানে... ওখানে তুমি কী করছ?’‘লাঞ্চ করছি।’‘লাঞ্চ করছি মানে? অফিসে বসে লাঞ্চ করছ?’‘না, বাসায় বসে।’‘বাসায়? তুমি কি অফিস থেকে কথা বলছ না?’‘না, নিজের বাসা থেকে।’‘তুমি প্যাঁচ কোষো না। তোমার বাসার কথা আসছে কেন! আমি আমার অফিসে ফোন করেছি।’‘আর আমি কথা বলছি নিজের বাসা থেকে।’‘কিন্তু নাম্বারটা তো আমার!’‘তার মানে, রং নাম্বারে ডায়াল করেছেন।’‘রং নাম্বারে ডায়াল করেছি আমি? তুমি কার সঙ্গে কথা বলছ, তোমার ধারণা আছে?’‘ফোন করেছেন কোন নাম্বারে, বলুন তো?’‘কোন নাম্বারে! কোন নাম্বারে!... থ্রি-থ্রি-থ্রি-টু-টু।’‘আর আমার নাম্বার টু-টু-টু-থ্রি-থ্রি!’‘যত্তোসব! নিজের বাসা এনে ঢুকিয়েছে আমার অফিসে! ফোন রাখো এক্ষুনি, বেয়াদব কোথাকার!’