রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]সহমর্মিতাবরিস নেমিরভমেন্যুতে চোখ বোলাতে বোলাতে ওয়েট্রেসের জন্য অপেক্ষা করছি। বিপরীত দিকের চেয়ারে বসা লোকটি খুব ভাবনামগ্ন অভিব্যক্তি নিয়ে খাবার খাচ্ছে সশব্দে। ‘হুমম,’ ব্যথা ভারাক্রান্ত গলায় দীর্ঘশ্বাস ফেলল সে। ‘খুব কষ্ট হচ্ছে তার জন্য।’‘কার জন্য?’ কিছুক্ষণ দ্বিধা করে জিজ্ঞেস করেই ফেললাম শেষমেশ।‘স্ত্রীর জন্য,’ গভীর দীর্ঘশ্বাস ফেলে সে বলল। ‘সে একেবারে দেবীর মতো। না, দেবীর চেয়েও শ্রেষ্ঠ।’আমি বুঝে গেলাম, কারুর সঙ্গে নিজের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার প্রয়োজনীয়তা তার এখন।‘কোনো বিষাদময় ঘটনা ঘটেছে কি?’‘সে আর বলতে! এই যে শালার মহামারি! আর এই হচ্ছে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের হাল!’ অসহায় ভঙ্গিতে চামচ নেড়ে জিব দিয়ে ঠোঁট চাটল সে। ‘কিছুদিনের মধ্যেই আমরা চাঁদে যেতে শুরু করব অথচ তুচ্ছ ভাইরাস আমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে। স্ত্রী ভুগছে তিন দিন ধরে।’‘অবস্থা ভালোর দিকে যাচ্ছে না কিছুতেই?’‘ব্যাপার হচ্ছে এই যে, আমি জানি না।’‘বুঝতে পারলাম না আপনার কথা।’‘যে মুহূর্তে সে ফ্লুতে আক্রান্ত হলো, আমি বাসা ছেড়ে বেরিয়ে পড়লাম যাতে সংক্রমিত না হই,’ দুঃখক্লিষ্ট দৃষ্টিতে সে তাকাল আমার দিকে। ‘আপনার ধারণা, বাসায় ওকে একা রেখে আসার সিদ্ধান্ত আমি খুব সহজে নিতে পেরেছি? ও একলা বাসায়, দেখার কেউ নেই, ফ্ল্যাটের ভেতরে ঠাণ্ডা...’‘আমি নিশ্চিত জানি,’ ভদ্রতার সুরে বললাম তাকে, ‘আপনার হূদয় ভেঙে খানখান হয়ে যাচ্ছে।’‘ঠিক তাই। একবার কল্পনা করে দেখুন: ওর কাছ থেকে আমি সংক্রমিত হলাম, রোগে পড়লাম। সে তখন অতি অবশ্য আমার সেবা করতে ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু ওর যে ৪০ ডিগ্রি জ্বর! না, এটা আমি হতে দিতে পারতাম না।’চোখের জলের বড় একটা ফোঁটা তার গাল বেয়ে সশব্দে পড়ল ধোঁয়া ওঠা স্যুপের ওপর। আচরণ আলেক্সান্দর খোর্ৎঅফিসের নতুন সহকর্মী স্বেতলানাকে ভারি মনে ধরল ইগরের। একসঙ্গে কয়েক দিন কাজ করার পর সে তাকে বাইরে কোথাও দেখা করার প্রস্তাব দিল।নির্ধারিত সাক্ষাতের আগে উত্তেজনার প্রাবল্যে নিজেকে নিয়ে কী করবে, বুঝতে পারছিল না ইগর। সকালবেলা সেলুনে গিয়ে চুল কাটিয়ে এল। জুতো পালিশ করে এমন চকচকে করল যে তাতে ধুলোও আটকে থাকছিল না, পিছলে পড়ে যাচ্ছিল। দুপুরে খাবার সময় প্রায় কিছুই খেতে পারল না। লাঞ্চের পর আবার গেল সেলুনে। এবারে দাড়ি কামিয়ে নিতে। সাক্ষাতের সময়ের তখনো অনেকটা বাকি, ইগর ছুটল বাজারে স্বেতলানার জন্য ফুল কিনতে। তারপর নির্ধারিত স্থানে পৌঁছে গেল নির্দিষ্ট সময়ের অনেক আগে।এককথায়, এমন আচরণ সে করছিল, ঠিক যেন অনভিজ্ঞ তরুণ প্রেমিক— পূর্ণবয়স্ক, বিবাহিত পুরুষ নয়।বুদ্ধিমত্তা ও বোকামিভ্লাদিমির লেবেদেভনিজের সামর্থ্য আর ক্ষমতা বিষয়ে বুদ্ধিমত্তা সগর্বে বলল, ‘আমি পৃথিবীর সংস্কার সাধন করি, তাকে উন্নতির পথে নিয়ে যাই।’শুনে বোকামি বলল, ‘তুমি তো একটা একটা করে বাধা পেরোও। আর আমার তো সীমা-পরিসীমা বলে কিছু নেই।’ নতুন করে শুরু করাএ. গ্রিগএক চমৎকার সকালে... না, এক বিচ্ছিরি সকালে ছেলেটি বলল মেয়েটিকে, ‘চলো না, আবার নতুন করে সব শুরু করা যাক।’কথাটা বলার আগে সে সব গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছে। সবকিছু। এখন সে নিশ্চিত জানে, কী কী করা উচিত হয়নি তার, কী কী বলা উচিত হয়নি, কী কী ভাবা উচিত হয়নি। আর তাই সবকিছু যদি নতুন করে শুরু করা যেত, ভাবছিল সে।‘নতুন করে শুরু করার কথা বলছ?’ মেয়েটি বলল, ‘তথাস্তু!’ তারপর জিনিসপত্র গুছিয়ে নিয়ে সে চলে গেল মায়ের কাছে।