রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ব্যথা বনাম চুলকানিভিক্তর গুরেৎস্কি‘ডাক্তার সাহেব, আমার কী হয়েছে, বলুন তো?’‘আপনার কী মনে হয়?’‘আমার কিছুই মনে হয় না।’‘তাহলে এসেছেন কেন?’‘ব্যথা করে।’‘কী?’‘এখানে, এখানে আর এখানে।’‘সব জায়গায় একসঙ্গে? তাজ্জব কথা! শুনুন, এই এখানে ব্যথা করতে পারে না। এখানে শুধু চুলকাতে পারে।’‘কিন্তু আমার তো ব্যথা করছে।’‘এখানে আপনার ব্যথা কেন করছে, বুঝতে পারছি না। হাঁ করুন দেখি।’‘আ-আ-আ...’‘আপনাকে “আ” বলতে বলিনি। বরং “য়্যু” বলুন।’‘ও-য়া-উ... মুখ খোলা অবস্থায় “য়্যু” বলা যাচ্ছে না।’‘দেখলেন তো।’‘কী, ডাক্তার সাহেব?’‘বুঝতে পারছি না, আপনার এখানে ব্যথা করছে কেন। অনেক আগে থেকে শুরু হয়েছে?’‘এখানে আর এখানে—অনেক আগে থেকে। আর এখানে কিছুদিন হলো।’‘তাহলে শুরুতেই ডাক্তার দেখাননি কেন? কেন এখানে আর এখানে ব্যথা শুরু হওয়ার পর ডাক্তারের কাছে ছুটে এসেছেন?’‘যখন এখানে ব্যথা শুরু হয়েছে, ভেবেছিলাম, সেরে যাবে। আর যখন এখানে ব্যথা শুরু হলো, তখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু লাইনে বসে থাকতে থাকতে ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে গিয়েছিল। আর এখানে ব্যথা শুরুর পর এলাম, সে তো দেখতেই পাচ্ছেন।’‘পাচ্ছি। কোনো ওষুধ খেয়েছিলেন?’‘খেয়েছিলাম। যখন এখানে ব্যথা শুরু হয়েছিল, ব্যাঙের গন্ধ শুঁকেছি, মাদি ভালুকের চর্বির সঙ্গে ওক, পপলার, বার্চ আর পাইনগাছের শিকড় মিশিয়ে বানানো মলম মেখেছি। যেমন লেখা ছিল নিরাময় নামের পত্রিকায়—নিজের চিকিৎসা নিজে করুন। পত্রিকায় ছাপা উপদেশ অনুযায়ী দিনে তিনবার মূত্র গ্রহণ করেছি; এ ছাড়া বন থেকে সংগ্রহ করা সকালের শিশিরে অনেকক্ষণ ডুবিয়ে রাখা ক্যামোমিলের নির্যাস খেয়েছি। এটা কোন পত্রিকায় পড়েছিলাম, সেটা অবশ্য মনে নেই।’‘বুঝেছি। আপনাকে একটা মলম দিচ্ছি, যেখানে যেখানে ব্যথা করে, সেসব জায়গায় দিনে তিনবার মাখবেন। কাজ না হলে শিশিরে ডোবানো ওই ক্যামোমিলের নির্যাসটাও খাবেন, তবে খাদ্যগ্রহণের আগে নয়, পরে।’দুই সপ্তাহ পরের কথা। ‘ডাক্তার সাহেব, আবার এলাম আপনার কাছে।’‘আবার এলেন মানে কী? আপনি কি ডাক্তারের কাছে যান ক্যানটিনে যাওয়ার মতো নিয়মিত?’‘ঠাট্টা করবেন না, ডাক্তার সাহেব। রোগীদের সঙ্গে ঠাট্টা করতে নেই। দুই সপ্তাহ আগে আমি এসেছিলাম আপনার কাছে। আপনি আমাকে মনে রেখেছেন?’‘যত রোগী আমার কাছে আসে, সবাইকে মনে রাখলে আমি নিজেই রোগী বনে যেতাম।’‘ডাক্তার সাহেব, এবার আমার চুলকানি শুরু হয়েছে। এখানে এখন ব্যথার বদলে চুলকানি।’‘ওহ্, মনে পড়েছে! আপনাকে অভিনন্দন।’‘ধন্যবাদ, ডাক্তার সাহেব। তবে চুলকানির চেয়ে ব্যথাটাই ভালো ছিল।’‘মানে?’‘প্রতিবেশিনী এসে অভিযোগ করল, আমি নাকি তার ঘুমের ব্যাঘাত ঘটাই।’‘কীভাবে?’‘ভীষণ চুলকায় যে!’‘হা-হা-হা...’‘আপনি হাসছেন আর এদিকে আমার আবার চুলকানি শুরু হচ্ছে।’‘অ্যাই, অ্যাই! টেবিলে ঘষবেন না! আরে! আলমারিতে ঘষছেন কেন! সরে আসুন ওখান থেকে বলছি!’‘ডাক্তার সাহেব, বলেছিলাম না, ব্যথাটাই ভালো ছিল।’‘আমারও সেটাই মনে হচ্ছে। এক কাজ করুন, আমার দেওয়া মলমটা মাখার দরকার নেই। ওই নির্যাসটাও আর খাবেন না। তাহলে ব্যথাটা আবার শুরু হবে, আশা করছি।’রুশমিশালি —রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পদ পুতিন-মেদভেদেভ যেভাবে পরস্পরের সঙ্গে বদলাবদলি করছেন, এটাকে কি ডেমোক্রেসি বলা যায়? —না, এটা ডেমোক্রেসি নয়, ট্যানডেমোক্র্যাসি*।  গ্রিসে রাজনৈতিক-সংকট: প্রতিবাদ, মিছিল... প্রধানমন্ত্রী অবসর গ্রহণ করলেন।ইতালিতে রাজনৈতিক-সংকট: প্রতিবাদ, মিছিল... প্রধানমন্ত্রী অবসর গ্রহণ করলেন।রাশিয়ায় রাজনৈতিক-সংকট: কারোর কোনো মাথাব্যথা নেই...প্রধানমন্ত্রী গ্রহণ করলেন রাষ্ট্রপতির পদ। প্রতি রাতে একবার করে ঘুম থেকে উঠে সের্গেই, খুলে ফেলে বিয়ের আংটি, স্বাধীনতা উপভোগ করে কয়েক মিনিট, তারপর আংটিটা পরে স্ত্রীকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে।* কোন কর্ম সম্পাদনের জন্যগঠিত দুজনের দলকে ট্যানডেম বলে।ভদ্রলোকনামা কনস্তান্তিন মেলিখান ভদ্রলোকের কি উচিত স্ত্রীকে স্টকিংস উপহার দেওয়া, যদি স্ত্রী সেটা খুঁজে পায় ভদ্রলোকের পকেটে?ভদ্রলোকের কি উচিত মহিলাকে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করা, যদি মহিলা সিঁড়ি বেয়ে উঠতে চায়? ভদ্রলোকের কি উচিত তার সন্তানকে বেহালা বাজিয়ে শোনাতে বলা, যদি অতিথিরা ওঠার কোনো লক্ষণ না দেখায়? ভদ্রলোকের কি উচিত মহিলাকে ‘শুভরাত্রি’ বলা, যদি মহিলা শুভরাত্রি না চায়? ভদ্রলোকের কি উচিত পায়ের ওপর পা তুলে বসা, যদি একটি পা তার, অপরটি অন্যের? বিখ্যাত হতে চাইলে অলেগ নাজারভ বিখ্যাত হতে চাইলে প্রচুর লেখা প্রকাশ করা প্রয়োজন। প্রচুর লেখা প্রকাশ করতে চাইলে পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন। পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর ব্যবস্থা করতে চাইলে ট্যাক্সিতে যাতায়াত করা প্রয়োজন। ট্যাক্সিতে যাতায়াত করতে চাইলে অনেক টাকার প্রয়োজন। অনেক টাকা রোজগার করতে চাইলে প্রচুর লেখা প্রকাশ করা প্রয়োজন।প্রচুর লেখা প্রকাশ করতে চাইলে পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন। পত্রিকা অফিসগুলোয় সময়মতো গল্পগুলো পৌঁছানোর...... এবং ইত্যাদি ইত্যাদি।হোন দেখি এর পরে বিখ্যাত!