রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]পারস্পরিক বোঝাপড়াইলিয়া বুতমানএকদিন উমবার্ৎসেভায়া পদবির মেয়ের কাছে গিয়ে লিয়ালকিন বলল, ‘উমবার্ৎসেভায়া, ও উমবার্ৎসেভায়া।’‘কী, লিয়ালকিন?’ জানতে চাইল উমবার্ৎসেভায়া।‘ইয়ে মানে...’‘ঝটপট বলে ফেলো তো! তবে মনে রেখো, ওই বিষয়ে কোনো কথা নয় কিন্তু!’‘কিন্তু আমি তো ওই প্রসঙ্গেই কথা বলতে এসেছিলাম।’‘না, ওই বিষয়ে কথা নয়।’‘খুবই দুঃখের কথা, কিন্তু আমি যে চাইছিলাম...’‘চাইতে চাইতে একসময় চাওয়ার ইচ্ছে উবে যাবে।’‘যাবে না।’‘না, এই প্রসঙ্গ নিষিদ্ধ।’‘তাহলে আমি চললাম।’‘একটু বসতে না-হয়...’‘নিষিদ্ধ যখন, বসে কী লাভ!’‘অন্য কিছু বলো তাহলে...’‘অন্য কোনো চিন্তা মাথায় এখন আসছে না। চললাম।’লিয়ালকিন চলে গেল। অনুশোচনা হলো উমবার্ৎসেভায়ার। সে ভাবল, ‘কেন যে অমন ব্যবহার করলাম! ভালো একটা সুযোগ ছিল—আমার স্বামী এখন বিজনেস ট্রিপে। অথচ নির্বোধ আমি, ওকে এই প্রসঙ্গ তুলতেই দিলাম না!’হাঁটতে হাঁটতে লিয়ালকিন ভাবছিল, ‘খুবই আশা ছিল, এক বোতল ভোদকার পয়সা ধার করতে পারব ওর কাছে। অথচ সেই প্রসঙ্গ তোলার সুযোগই দিল না সে।’এক ভিতুর গল্পএরলম আখভেলদিয়ানিএক ছিল ভিতু লোক। এতটাই ভিতু যে ঘর থেকে বের হতেও ভয় পেত। বলত: ঘর ছেড়ে বেরোলে কোনো বদমায়েশের সঙ্গে দেখা হয়ে যায় যদি! আর সে যদি আমাকে মারধর করে!... না, কোত্থাও যাব না ঘর ছেড়ে। বলত: ঘর ছেড়ে বেরোলে কোনো মেয়ের সঙ্গে দেখা হয়ে যায় যদি! আর যদি তাকে আমার মনে ধরে যায়! এবং আমাকেও সে পছন্দ করে ফেলে! আমি তো তাহলে তাকে ভালোবেসে ফেলব, সেও ভালোবাসবে আমাকে। আমি তাকে বিয়ের প্রস্তাব দেব, সে সম্মতি জানাবে... না, কোত্থাও যাব না ঘর ছেড়ে।বলত: ঘর ছেড়ে বেরোলে সেই সুযোগে স্ত্রী যদি প্রেমিক জুটিয়ে নেয়! প্রেমিক তো তখন যেতে শুরু করবে তার কাছে, অথচ আমি কিছুই টের পাব না...না, কোত্থাও যাব না ঘর ছেড়ে।বলত: ঘর ছেড়ে বেরোলে আমার ছোট্ট ছেলেটা বাসায় একা পড়ে থাকবে, দেশলাই নিয়ে খেলতে গিয়ে আগুন ধরিয়ে দেবে পুরো বাড়িতে, তারপর সে নিজেই বেরোতে পারবে না বাড়ি থেকে...না, কোত্থাও যাব না ঘর ছেড়ে।এর পরে অনেক দিন ধরে ভাবতে ভাবতে একটা চিন্তা এল তার মাথায়। বলল: আমি ঘর ছেড়ে বের না হলে হঠাৎ যদি ছাদ ভেঙে পড়ে আমার মাথার ওপরে...উর্দি বাণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে সমান তিনটে অর্ধাংশে চতুর্খণ্ডিত করা হয়েছিল।  শুধু তখন তোমাকে সত্যিকারের দেশপ্রেমিক বলা যাবে, যখন ফিগার স্কেটিংয়ের চেয়ে মার্চপাস্ট দেখতে তোমার বেশি ভালো লাগবে। লাঞ্চের সময় টেবিলে বসে মুখ বন্ধ করে খাবার খাবে।  সংখ্যাগুলো মনে রাখার কোনো দরকার নেই। তবে কেউ জিজ্ঞেস করলে দুই-তিন গুণ বাড়িয়ে বলতে পারো। আমাদের শিক্ষিতদের প্রয়োজন নেই, প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্তদের।গর্বলেভ করসুনস্কিকয়েক দিন আগের কথা। ট্রলিবাসে চেপে যাচ্ছিলাম। একসময় আমার পাশের সিটে বসল এক অপরূপা মেয়ে। ‘জানতে ইচ্ছে করছে,’ বললাম আমি, ‘আপনি কোন স্টপে নামবেন?’কথার উত্তর দিল না সে। ‘আপনার নামটা জানতে পারি?’ জিজ্ঞেস করলাম। ‘নাকি এটা সিক্রেট?’নীরবতা। ‘আমার কাছে আধুনিক থিয়েটারের দুটো টিকিট আছে,’ আমি বললাম।‘কোন নাটকের?’ মেয়েটি মুখ খুলল অবশেষে।নেমে পড়লাম আমি পরের স্টপেই। আমার পছন্দ অহংকারী মেয়ে। আর এই মেয়েটি যাকে সামনে পায়, তার সঙ্গেই কথা বলে। পরিচয়পর্ব তাতিয়ানা নোভিকভাবেড়াতে এল অতিথিরা।কুকুরটা ঘরের এক কোণে বসে ঝিমুচ্ছিল। ‘আমার দিকে এসো তো!’ আর্মচেয়ারে আয়েশ করে বসে নিয়ে বলল এক অতিথি। কুকুরটি এগিয়ে গেল তার দিকে। ‘বসো,’ অতিথি বলল।কুকরটি বসল। ‘শোও,’ অতিথি বলল। কুকুরটি শুয়ে পড়ল। ‘দাঁড়াও,’ অতিথি বলল। কুকুরটি দাঁড়াল। ‘বসো,’ অতিথি বলল। কুকুরটি বসল। ‘হ্যান্ডশেক করো,’ অতিথি বলল।কুকুরটি পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের এক পা এগিয়ে ধরে ভালো করে চেয়ে দেখল অতিথির দিকে। অতিথি চিন্তামগ্ন হলো খানিকক্ষণের জন্য। তারপর একসময় বলল, ‘শোও।’দীর্ঘশ্বাস ফেলে কুকুরটি আবার শুয়ে পড়ল। ‘বসো,’ আবার বলল অতিথি।কুকুরটি বসল। অতিথি আবার ভাবতে শুরু করল, কিন্তু নতুন কিছু খুঁজে পেল না বলার মতো। তখন কুকুরটি বলল, ‘এখন ওঠো এবং বেরিয়ে যাও।’