রুশ রস
[email protected]মান নিয়ন্ত্রণম. সেরপোরশনেভছোট্ট, মজাদার একটা গল্প রচনা করেছিলাম। কৌতুক বলা চলে। আসবাবপত্র নির্মাতা ফ্যাক্টরির এক ডিরেক্টর, ধরা যাক, তার নাম কুপৎসোভ, তার ফ্যাক্টরির আসবাবপত্রের মানের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার মওকা ছাড়ে না কখনো। তো, একদিন বেশ দেরিতে বাসায় ফিরে সে দেখল, তার স্ত্রী, ধরা যাক, তার নাম সোফিয়া, তার পোশাকের আলমারিতে পিঠ ঠেকিয়ে যিশুর মতো দুহাত দুপাশে ছড়িয়ে দাঁড়িয়ে আছে।‘তুমি অমন অস্বাভাবিক পোজে দাঁড়িয়ে আছো কেন?’ প্রশ্ন করল তার স্বামী। ‘কারণ, এই আলমারির দরজা আপনা থেকেই খুলে যাচ্ছে,’ স্ত্রী উত্তর দিল। ‘অসম্ভব!’ স্বামী বলল। ‘আলমারিটা তৈরি আমাদের ফ্যাক্টরিতে। আর আমাদের তৈরি জিনিস সব সময়ই উত্তম মানসম্পন্ন। মান নিয়ন্ত্রণ বিভাগের প্রধান নিজে তদারক করে এই কাজ।’কথা শেষ করেই সে স্ত্রীকে সরিয়ে দিল আলমারির সামনে থেকে। আলমারির দুয়ার খুলে গেল হাট হয়ে। স্বামী দেখল, আলমারিতে লুকিয়ে আছে তার ফ্যাক্টরির মান নিয়ন্ত্রণ বিভাগের প্রধান। কৌতুকটা আমাদের বাসার সবার পছন্দ হলো ভীষণ। সেটা আমি নিয়ে গেলাম পত্রিকা অফিসে। ‘কী এনেছেন আপনি এটা?’ কঠোর স্বরে জিজ্ঞেস করলেন সম্পাদক। ‘একেবারেই সিরিয়াস কৌতুক নয়। ভেবেছেন, গরু-গাধারা কাজ করে পত্রিকা অফিসে?’ নিশ্চিতভাবে প্রত্যাখ্যাত হয়ে নিজের সাহিত্যকর্মটি ডাস্টবিনে ফেলে দিতাম আরেকটু হলেই। কিন্তু আমি এমন ধাতুতে গড়া—ভাঙব, কিন্তু মচকাব না। কৌতুকটায় সামান্য পরিবর্তন এনে কয়েক দিন বাদে আবার গেলাম সম্পাদকের দপ্তরে। ‘আচ্ছা, বলুন তো,’ স্পষ্ট অভিযোগের সুরে সম্পাদক বললেন, ‘এই অসাধারণ লেখাটা লুকিয়ে রেখেছিলেন কেন? কী যে মজাদার কৌতুক! স্রেফ ভেবে দেখুন, মিস্টার গর্ডন অফিস শেষে বাসায় ফিরে দেখে, স্ত্রী মেরি আলমারির সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। কারণ আলমারিটার দরজা বন্ধ হয় না এবং সেটার নির্মাতা স্বামীর ফ্যাক্টরি। আর আলমারির ভেতরে...হা হা হা। খুবই অর্থবহ কৌতুক। ত্রুটিপূর্ণ পণ্য নির্মাতাদের সূক্ষ্ম সমালোচনা। খুবই বুদ্ধিদীপ্ত!’কুম্ভিলকবৃত্তির রকমফেরসের্গেই ত্রাইকোভ‘এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়...দশ।’‘১, ২, ৩, ৪, ৫, ৬...১০।’‘এক শ, দুই শ, তিন শ, চার শ, পাঁচ শ...এক হাজার।’‘১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০...১০০০।’‘দুই দুগুণে চার।’‘২ – ২ = ৪’‘পাঁচ পাঁচে পঁচিশ।’‘৫ – ৫ = ২৫’‘এক শ ভাগ দুই সমান পঞ্চাশ।’‘১০০/২ = ৫০’...বিশেষজ্ঞ দলের সভাপতি তাঁদের অনুসিদ্ধান্তের কথা জানালেন, ‘উপস্থিত সহকর্মীগণ, আলোচ্য প্রকাশিতব্য বই দুটির বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো আর উদ্ধৃত করার প্রয়োজন আছে বলে মনে হয় না। বই দুটির লেখকদের একজন অন্যের লেখা চুরি করেছেন বলে দাবি করা গোপন যে বার্তা আমরা পেয়েছিলাম অজানা এক ব্যক্তির কাছ থেকে, তা সর্বৈব ভিত্তিহীন বলে আমরা নিশ্চিত হয়েছি। উপস্থিত সকলে নিশ্চয় ওপরের উদাহরণ থেকে লেখক দুজনের সৃজনশীলতার স্বকীয়তা ও লেখনীর বৈশিষ্ট্যগত ভিন্নতা সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। লেখকদের দুজনই স্বতন্ত্র চিন্তাধারার অধিকারী। অতএব, এই বই দুটি প্রকাশে আর কোনো বাধা আছে বলে আমরা মনে করি না।’ফুটন্ত ফুটবলানুভূতি[বর্তমানে চলমান ইউরো ফুটবল টুর্নামেন্টে সবচেয়ে সহজ গ্রুপের ফেবারিট দল ছিল রাশিয়া। অথচ তারা গ্রুপের বাধাই পেরোতে পারেনি। ক্ষুব্ধ সমর্থকেরা এখন তাই কোচ ও ফুটবলারদের নিয়ে কৌতুক বানিয়ে গায়ের ঝাল মেটাচ্ছে।] শেষ ম্যাচে গ্রিসের সঙ্গে দলের স্ট্রাইকার আলেক্সান্দর কেরজাকভ বার লক্ষ্য করে শট নিয়েছিলেন এগারোবার। বল গোলবারমুখী হয়নি একবারও। এ নিয়ে বানানো কৌতুকটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে:ম্যাচশেষে কেরজাকভ রাগ ঝাড়তে পাশের ডাস্টবিনে লাথি মেরেছিলেন, তবে ডাস্টবিনে পা লাগাতে তিনি ব্যর্থ হন। ইউরোপের অর্থনীতি বিষয়ে সামান্য খোঁজখবর রাখেন যাঁরা, তাঁরা বুঝবেন এই ব্যঙ্গটি: ইউরো জোন থেকে বেরিয়ে গেল গ্রিস নয়, রাশিয়া। রাশিয়ার কোচের নাম ডিক অ্যাডভোকেট। তাঁর নাম ব্যবহার করে বানানো হলো:রাশিয়ার ফুটবল রক্ষা করতে অ্যাডভোকেট প্রয়োজন নেই, প্রয়োজন প্রসিকিউটর বা জল্লাদ। —আমাদের ফুটবলারদের খেলা আপনার কেমন লেগেছে?—তলস্তয়ের খেলার মতো।—কিন্তু তলস্তয় তো ফুটবল খেলতেন না!—ঠিক সেই কারণেই কথাটা বললাম। রাশিয়ার ফুটবলের সঙ্গে দেখা হলো রাশিয়ার শিক্ষাব্যবস্থার। পরস্পরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারা, তারপর একে অন্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল হু হু করে। লজ্জা ঢাকতে আরশাভিন মেয়ের সাজ নিয়ে বের হলো বাসা থেকে। তারপর পথে এক বৃদ্ধাকে জিজ্ঞেস করল, আপনি জানেন, আমি কে? —জানি। তুমি আরশাভিন। —কীভাবে চিনলেন? —আমি কেরজাকভ। পেলেকে একবার প্রশ্ন করা হয়েছিল,রাশিয়া কবে ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হবে? —যখন ব্রাজিল চ্যাম্পিয়ন হবে আইস হকিতে। রাশিয়ার ফুটবলাররা অবশেষে তাদের ফালতু কাজ শেষ করেছে। তাদের সামনে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ: চিপস বা সফট ড্রিংকের বিজ্ঞাপনে অংশ নেওয়া। হয় ফুটবলের সমর্থক হতে হবে, নয়তো রাশিয়ার। একসঙ্গে দুটির সমর্থক হওয়া বাস্তবে অসম্ভব।