রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]জীবন যে রকমগ্রিগোরি কোফমানদাশা টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রী। কলেজে তাকে শেখানো হয়েছে ক্লাসে দেরি না করে আসতে। আজ দেরি হয়ে যাচ্ছিল বলে বাধ্য হয়ে হাত তুলে একটা বিদেশি গাড়ি থামাতে হলো তাকে। বসতে হলো সেই গাড়িতে। বসার আগে গাড়ির নম্বরটা লিখে নিল। বলা তো যায় না, কাজে লাগতেও পারে!গাড়ির চালক মনে করল, সিগন্যালের রেড লাইট না মেনে সে গাড়ি চালিয়েছে বলে মেয়েটি তার গাড়ির নম্বর লিখে নিয়েছে।‘কোনো সাক্ষী কিন্তু নেই, বুঝলেন?’ গাড়ির চালক বলল। ‘অতএব এর জন্য কোনো শাস্তি আমার হবে না।’কথাগুলো সে না বললেই ভালো করত। কারণ দাশা ভাবল, গাড়ির চালক তাকে ধর্ষণ করতে চাইছে। তাই গাড়ির দরজা খুলতে চেষ্টা করল সে প্রাণপণে।কিন্তু দরজা খুলল না। কারণ, সঠিক হাতল ধরে টানেনি সে। দাশার ধারণা হলো, এটাও একটা ফন্দি। সে পা দিয়ে সজোরে আঘাত করল জানালার কাচে।‘আপনি করছেন কী!’ চালক বলল চিৎকার করে। ভয়ও পেল সে। কারণ, তার মনে হলো, মেয়েটা চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেবে। সে এক হাতে মেয়েটির হাঁটু চেপে ধরল।দাশা ধরে নিল, আক্রমণ শুরু হয়ে গেছে। সে কনুই দিয়ে সজোরে আঘাত করল চালকের দুই পায়ের সন্ধিস্থলে, ঘুষি হাঁকাল মুখে।‘বাঁচাও! বাঁচাও!’ চিৎকার শুরু করল গাড়ির চালক।চালকের নিশ্চিত ধারণা হলো, মেয়েটা ডাকাত দলের সদস্য। তাই পকেট থেকে সব টাকা বের করে সে এগিয়ে ধরল দাশার দিকে। কিন্তু দাশা ভাবল, টাকা দিয়ে তাকে কিনতে চাইছে। কিন্তু সে তো সৎ মেয়ে। টাকা দিয়ে তাকে রাজি করানো সম্ভব নয়।গাড়িচালক তখন গাড়ির ডকুমেন্ট, ফার্স্ট এইড কিট, অগ্নিনির্বাপণ যন্ত্র ও অন্যান্য জিনিসপত্র ফেলে দিতে শুরু করল জানালা দিয়ে, যাতে এই চিহ্নগুলো অনুসরণ করে ডাকাত দলকে খুঁজে বের করা যায়...দাশা ভাবল, গাড়ির চালক কোনো প্রমাণ রাখতে চাইছে না বলে সবকিছু ফেলে দিচ্ছে। সে গাড়ি থামাবে ঠিক করল। কিন্তু ব্রেকের সঙ্গে গুলিয়ে ফেলল অ্যাক্সিলেটর। ব্রেক ভেবে পা দিয়ে অ্যাক্সিলেটর চেপে ধরল সে।গাড়ি গিয়ে থামল টিচার্স ট্রেনিং কলেজের গায়ে ধাক্কা খেয়ে। সপ্রতিভভাবে গাড়ি থেকে বেরিয়ে এল দাশা। ক্লাসে আসতে বিলম্ব হয়নি তার। দাশা একজন ভালো ছাত্রী।কম্পহিউমারবিল গেটস তাঁর নতুন সন্তানের নাম রাখেন ‘নিউ ফোল্ডার’।সামাজিক নেটওয়ার্কের নিয়ম: ভৌগোলিকভাবে যত বেশি দূরে থাকে পুরুষ, তত সহজে সে বিয়ের প্রস্তাব দেয়।ইন্টারনেটের যুগে সময় অতিবাহন কোনো সমস্যা নয়। সমস্যা, কী করে দুই ঘণ্টা ঘুমিয়ে সতেজ থাকা যায়।খ্যাতি—যখন ‘ওয়ার্ড’ আপনার নাম-পদবি লাল রং দিয়ে আন্ডারলাইন করে না।সিনেমা হলে বসে মুভি দেখার সময় কখনো কখনো মাউস নেড়ে দেখতে ইচ্ছে করে, শেষ হতে আর কতটা বাকি।এখনো সময় আছেলেভ দিমভ‘সুইয়ে কি এভাবে সুতো ঢোকায়? কে তোকে শিখিয়েছে? ভালো করে দেখে নে, এটা কীভাবে করতে হয়। এখনই শিখে নে। বিয়ের পর শেখার সময় পাবি না...’‘লবণ! হ্যাঁ, পানিতে লবণ দিতে ভুলবি না কিন্তু! নইলে ডাম্পলিংগুলো খাওয়ার যোগ্য হবে না। তুই-আমি হয়তো খেয়ে নিতে পারব, কিন্তু বিবাহিত জীবনে...’‘এভাবে কেউ ঘর মোছে! মেঝের ওপর পানি থেকেই যাচ্ছে, দেখছিস না? ন্যাকড়াটা আরও শক্ত করে চিপে নে, তারপর মেঝেটা মুছে ফেল। দেখবি, পানি আর থাকবে না।...বুঝলি আন্দ্রেই, আমি তোর বাবা, তোকে খারাপ কিছু শেখাব না। বিয়ের আগে ঘরের কাজগুলো ঠিকমতো করতে শিখে নে। আধুনিক দাম্পত্য জীবনটা কেমন, তা তো তুই জানিস না। তবে জেনে যাবি...’ আমি অর্ধাঙ্গিনী খুঁজি না। ‘দেড়’ হওয়ার ইচ্ছে আমার নেই। চলুন, আমরা সবাই মদ্যপান ত্যাগ করি।—দারুণ টোস্ট! চুরি করলেই শাস্তি হয় না। শাস্তি হয় ধরা পড়লে। হারানো বিজ্ঞপ্তি: সদ্য পাওয়া বেতনসহ একটি মানিব্যাগ হারিয়েছে। কেউ সেটা খুঁজে পেলে তাঁর প্রতি অনুরোধ, প্লিজ, হাসবেন না। আমি আশাবাদী নই, হতাশাবাদীও নই। আমি অ্যালকোহলিক। আমার গ্লাসের অর্ধেক হুইস্কি, বাকি অর্ধেক কোলা।