রুশ রস
[email protected]স্ত্রীকে বলামার্গারিতা ক্রাভচুকতুমি এই অবেলায় শুয়ে আছো যে! অসুস্থ হয়ে পড়েছ? তোমাকে দেখে অবশ্য সেটা বোঝা যাচ্ছে না। খিদে পেয়েছে বেজায়। না না, তোমাকে উঠতে হবে না। শুয়ে থাকো। আমিই একটা কিছু রান্না করে নেব। বাসায় নুডলস আছে? কোন কৌটায়? এখানে কৌটা দেখছি পাঁচটা। তুমি উঠো না, আমি খুঁজে নেব। একটাতে দেখছি ময়দা, আরেকটায় চিনি। ...কী পড়ে গেছে হাত থেকে? কোনো এক শস্যদানাভর্তি কৌটা! পড়ুকগে। কিন্তু তুমি উঠলে কেন? আমিই সব পরিষ্কার করে নেব। তুমি চুপচাপ শুয়ে থাকো গিয়ে। দুশ্চিন্তা কোরো না। আচ্ছা, ওপেনারটা কোথায়? টেবিলের ড্রয়ারে দেখছি না। সাইডবোর্ডেও নেই। নেই শেলফেও। আবার উঠলে! তুমি তো অসুস্থ! আরে, কোথায় খুঁজে পেলে? আমি তো ওখানে দু-দুবার খুঁজেছি! এখন শুয়ে থাকো, যাও। বাকি সবকিছু আমি একাই করে নেব।আয়োডিন আছে বাসায়? আমার আঙুলে ব্যান্ডেজ বেঁধে দাও না, প্লিজ। আস্তে! ব্যথা লাগছে তো! জানো, মাথা ঘুরছে। যাই, কিছুক্ষণ শুয়ে থাকি গিয়ে। অ্যানালজিন নিয়ে এসো তো। রেডিওটা বন্ধ করো। জানালা খুলে দাও। না, ডিম ভাজি নয়, প্যানকেক বানাও বরং। রান্নাঘরের দরজাটা ভিজিয়ে দাও। আমার একটু বিশ্রাম দরকার।গভীর ভালোবাসাভিতালি উরাজৎসেভট্রাফিক পুলিশের সার্জেন্ট ইভান শারজুকভ এক জিগুলি* থামাল, তারপর পকেটে ঢোকাল ৫০ রুবল। এরপর সে থামাল ভলভো। ১০০ রুবল উঠল তার পকেটে। পরে মার্সিডিজ থামিয়ে সে পকেটস্থ করল ২০০ রুবল। তবে যখন সরকারবাহী গাড়িবহর যাচ্ছিল পথ ধরে, সে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে স্যালুট দিল নিখুঁতভাবে। কারণ, ইভান শারজুকভ রুশ সরকারকে অত্যন্ত শ্রদ্ধা করে ও মূল্য দেয়।* রাশিয়ায় নির্মিত গাড়ি। ‘লাডা’ নামেও পরিচিত। সুখের রকমফেরভিক্তর ভেরিজনিকভউপশহরীয় ইলেকট্রিক ট্রেনে এক তরুণীর পাশের আসনে বসল এক পুরুষ। বছর পঞ্চাশেক বয়স। বেশ মদমত্ত। হাতে জিন টনিকের ক্যান। গোপনীয় কিছু বলার ভঙ্গিতে সে মেয়েটিকে বলল, ‘তুমি অপরিচিতা বটে, তবে তোমার সঙ্গে একটা আনন্দের কথা শেয়ার করি? ইচ্ছে করছে খুব। কী যে খুশির সংবাদ! বলতে পারো, উৎসব। যে কোম্পানিতে আমি চাকরি করি, সেটায় বিশাল এক দুর্ঘটনা ঘটেছে। সেইফ ভেঙে সব টাকা নিয়ে গেছে চোরেরা। এখন কর্মচারীদের বেতনও দিতে পারবে না। আমি ওই অফিসেই চাকরি করি। সিকিউরিটি গার্ড হিসেবে।’কাহিনির সঙ্গে সংগতিপূর্ণ অভিব্যক্তি মুখে ঝোলাল মেয়েটি এবং খুব সম্ভব ভাবল, ভীতিকর ভবিষ্যতের চিন্তায় লোকটা অপ্রকৃতিস্থের মতো আচরণ করছে। মুখে বলল, ‘কী ভয়াবহ ঘটনা! কী দুঃখের কথা!’‘দুঃখের কথা হবে কেন! উৎসব, বললাম না! সবকিছু চুরি করে নিয়ে গেছে, আমি সিকিউরিটি গার্ড, তবে ওই সময় আমার শিফট ছিল না।’রু শ মি শা লি তুমি আমার কাছে গুপ্তধনের মতো। ইচ্ছে করে তোমাকে সিন্দুকে ভরে দূরের কোনো জনহীন দ্বীপে মাটি খুঁড়ে পুঁতে রাখি। যুক্তিবিদ্যার শিক্ষক তাঁর বন্ধুর মৃত্যুতে কাঁদেননি এবং কোনো শোকও প্রকাশ করেননি। তাঁর সেই বন্ধুটি সাঁতার জানত না, তাই পানিতে ডুবে মরেছে। ঘটনা একেবারেই যুক্তিসংগত। —আমি কি যাব না?—না। —মানে কী? ‘না, যাবে না?’ নাকি ‘না, যাবে?’ —হ্যাঁ। সন্ধ্যা ছয়টার পর থেকে কিছু না খাওয়ার প্রতিজ্ঞা করা মেয়ে রাত ১০টায় একটি কাটলেট পান করল। আমাকে চিপলে অ্যালকোহল পাওয়া যাবে। শুকোলে পাওয়া যাবে তামাক। শিক্ষাবর্ষ হচ্ছে গর্ভাবস্থার মতো: নয় মাস দীর্ঘ, তবে বমি-বমি ভাব শুরু হয় দ্বিতীয় সপ্তাহ থেকেই। বিয়ের আংটি পরে আঙুলে, কিন্তু চাপ পড়ে গলায়। শোক সংবাদ: গতকাল দিবাগত রাতে অমুক সিনেমা হলের মালিক মৃত্যুবরণ করেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বেলা তিন ঘটিকায়, সন্ধ্যা ছয় ঘটিকায় ও রাত্রি নয় ঘটিকায়।