রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ঘুম আসে নামিখাইল কাজোভস্কিঘুটঘুটে অন্ধকার রাত। শরীরে কম্বল জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন শ্তুকোভস্কি। ঘন শ্বাস-প্রশ্বাস তার। হঠাৎ টেলিফোন বেজে উঠল।শ্তুকোভস্কি চোখ খুলে তাকাল, কম্বলের তলা থেকে বের করল শীর্ণ এক জোড়া পা, উষ্ণতা ছেড়ে আসা শরীর কেঁপে উঠল অনভ্যস্ত শীতের স্পর্শে। বিছানা ত্যাগ করে সে চলল টেলিফোন সেটের দিকে।‘হ্যালো?’ অপ্রসন্ন কণ্ঠে প্রশ্ন করল সে।অন্য প্রান্ত নীরবতা পালন করল কিছুক্ষণ। তারপর দুর্বিনীত সুরে বলল, ‘হাই!’‘হাই!’ অসন্তোষ প্রকাশ পেল নিদ্রাত্যাগীর কণ্ঠে।‘ঘুমাচ্ছিলে নাকি নাক ডেকে?’ অন্য প্রান্ত জানতে চাইল।‘হুঁ, ঘুমাচ্ছিলাম,’ দীর্ঘশ্বাস ফেলে বলল শ্তুকোভস্কি। ‘তাহলে আর কি, যাও ঘুমোও গিয়ে!’ বলল দূরবর্তী কণ্ঠ। তারপর লাইনে শোনা গেল টুঁ-টুঁ শব্দ।‘যত্তসব বাঁদরামি!’ বিড়বিড় করে বলল শ্তুকোভস্কি। ‘ব্যাটাকে জেলে পাঠানো দরকার! পনেরো বছরের জন্য।’শুয়ে অনেকক্ষণ এপাশ-ওপাশ করল সে। খুকখুক করে কাশল স্ত্রীর প্রায় কানের কাছে মুখ নিয়ে। ঘুম আসছিল না কিছুতেই। তখন শ্তুকোভস্কি উঠে পড়ল বিছানা ছেড়ে। রিসিভার তুলে নিয়ে ডায়াল করল মনগড়া একটি নম্বরে। ‘হ্যালো?’ অন্য প্রান্ত থেকে শোনা গেল নিদ্রালু স্বর। কীভাবে শুরু করবে, ভেবে না পেয়ে শ্তুকোভস্কি বলল, ‘হাই!’‘হাই!’ অসন্তোষ প্রকাশ পেল অন্য প্রান্তের কণ্ঠে।‘ঘুমাচ্ছিলে নাকি নাক ডেকে?’‘হুঁ, ঘুমাচ্ছিলাম,’ দীর্ঘশ্বাস ফেলল অন্য প্রান্ত। ‘তাহলে আর কি, যাও ঘুমোও গিয়ে!’ বলে রিসিভার নামিয়ে রাখল শ্তুকোভস্কি। তারপর তৃপ্ত চিত্তে বিছানার দিকে এগিয়ে যেতে থাকল স্বপ্নের বাকি অংশ দেখতে। গুবকিনের ক্ষমতায়্যুরি লিখলেতভখবরের কাগজ পড়ছিল গুবকিন। স্ত্রী টেলিভিশনে দেখছিল, কী করে এক জাদুকর তার হাস্যমুখ সহকারিণীর শরীর করাত দিয়ে দ্বিখণ্ডিত করছে। ‘গুবকিন,’ স্ত্রী বলল, ‘তুমি পারবে এত চমৎকার করে কোনো মেয়ের শরীর দ্বিখণ্ডিত করতে?’খবরের কাগজ পাশে রেখে উঠল গুবকিন, তারপর একটি করাত নিয়ে এল। ‘এখানে আরাম করে শোও,’ বলে গুবকিন থুতু দিল নিজের দুই হাতের তালুতে।‘তুমি কি পাগল হয়েছ নাকি! আমি ঠাট্টা করেছিলাম তো!’ ভয় পেয়ে স্ত্রী চ্যানেল বদল করল। এই চ্যানেলে দেখাচ্ছিল থ্রিলার। সুঠামদেহী অতীব ক্ষমতাধর নায়ক শত্রুদের ধরাশায়ী করছিল একের পর এক।‘গুবকিন,’ স্ত্রী বলল আবার, ‘তুমি পারবে এমন অবলীলায় শত্রুর দাঁত ভেঙে দিতে?’গুবকিন মুঠো পাকাল, তারপর স্ত্রীকে বলল চিবুকটা উঁচু করে ধরতে। ‘তোমার মাথা খারাপ হয়েছে!’ বলে স্ত্রী চ্যানেল বদলাল। এই চ্যানেলে দেখাচ্ছিল ভালোবাসাবাসির দৃশ্য। দেখে স্ত্রী তার উত্তেজনা চেপে রাখতে পারছিল না। ‘দেখেছ, গুবকিন? তুমি পারবে এমন?’ জিগ্যেস করল সে। রেগে টং হলো গুবকিন। ‘তুমি কী চাও, তা নিজেই জানো না,’ চিৎকার করে বলল সে। ‘আগে স্থির করো, আমার কাছে তোমার কী চাই তারপর এসে ঘ্যানর ঘ্যানর করো।’আত্মতৃপ্ত গুবকিন মুখ লুকাল খবরের কাগজে।রু শ মি শা লি প্রেমিকাকে আকাশ থেকে তারা এনে দেওয়ার প্রতিশ্রুতি কোন বেআক্কেল প্রেমিক যে দিয়েছিল!(গত ১৫ ফেব্রুয়ারি রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে উল্কাপাত হয়েছিল রাতের বেলা) ডারউইনের তত্ত্ব অনুযায়ী, গ্যাসলাইটারের উৎপত্তি হয়েছে দেশলাই থেকে।  মানুষের কষ্ট আর দুঃখ-দুর্দশা দেখে আমি স্থির হয়ে বসে থাকতে পারি না। যাই, পপকর্ন নিয়ে আসি।  গাড়িতে চড়ে যাই যখন, তখন সব পথচারীকে মনে হয় উল্লুক। আবার যখন হেঁটে পথ চলি, ড্রাইভারগুলোকে উল্লুক মনে হয় তখন। আর সাইকেল চালাই যখন, তখন চারপাশে সবাই উল্লুক।  আজ যা করা সম্ভব, তা আগামীকালের জন্য ফেলে রাখবেন না। ফেলে রাখুন পরশু দিনের জন্য। সে ক্ষেত্রে টানা দুটো দিন ঝাড়া হাত-পা।কম্প-হিউমার ফার্মভিলে বান্ধবীর ফার্মের সর্বশেষ অবস্থা দেখার জন্য রাত তিনটায় ঘুম থেকে ওঠাকে সত্যিকারের ভালোবাসা বলে। সে জানে, পরম সুখের জন্য তার প্রয়োজন চারটি কার্ড: স্মার্ট কার্ড, ফ্ল্যাশ কার্ড, সিম কার্ড ও মেমোরি কার্ড।  অফিসে বড় ব্যস্ত সময় কাটে আমার। এক নজরে আমার অফিস-কম্পিউটার: ফোল্ডার ‘মাই ফিল্মজ’-৫২০ গিগাবাইট। ফোল্ডার ‘মাই মিউজিক’-২৩০ গিগাবাইট।ফোল্ডার ‘অফিসিয়াল’-৭২ কিলোবাইট।  সব পুরুষই একরকম! তারা সব সময় শুধু একটা ব্যাপার নিয়েই ভাবে: দ্রুতগতির এবং আনলিমিটেড!