রুশ রস
[email protected]ঘুষয়্যুরি লিখোলেতভকোনো এক মনীষী একদা বলেছিলেন, ঘুষ নেয় সবাই। এমনকি তারাও, যাদের নেওয়ার অধিকারও নেই। স্রেফ লোভের বশে ঘুষ খায় সবাই। কদাচিৎ কেউ কেউ নীতিগত কারণে। আর ঘুষ নিতে যারা অস্বীকৃতি জানায়, তারা সেটা করে নির্বুদ্ধিতার কারণে। আমি নির্বোধ নই বলে ঘুষ নিয়েছি। নেওয়ার অধিকার যদিও ছিল না আমার, তবে লোভ সংবরণ করতে পারিনি। আমি এক অফিসে চাকরি করি। সুইপার হিসেবে। একদিন আমার ডাক পড়ল বসের ঘরের ধুলো মুছে দিতে। সেই সময়ে বস তার সেক্রেটারির ঘরে কীসব কাজ সেরে নিচ্ছিল। ধোয়ামোছা শেষ করার পর আমার হাতে অনেকটা সময় ছিল। আমি বসে পড়লাম বসের আরাম কেদারায়। হঠাৎ ঘরের দরজা খুলে ঢুকল এক লোক, চারপাশে তাকিয়ে নিয়ে টেবিলে আমার সামনে টাকা রাখল এক তাড়া, তারপর ফিসফিস করে বলল, ‘ছোট্ট একটা সমস্যার সুরাহা করতে হবে।’টাকা পকেটে লুকিয়ে আমি বললাম, ‘চিন্তা করবেন না। কাজ হবে একেবারে টিপটপ।’‘প্লিজ, ভালো করে চেষ্টা করবেন,’ কাতর স্বরে বলল সে। ‘এবং যত দ্রুত সম্ভব...’‘দ্রুত করতে গেলে অবশ্য একটু কঠিন হবে ব্যাপারটা।’আরও এক তাড়া টাকা এসে পড়ল আমার হাতের মুঠোয়। ‘যথাসম্ভব দ্রুত... মঙ্গলবারে,’ ইঙ্গিত করল সে। ‘চাইলে সোমবারেও করে ফেলা যাবে,’ প্রতিশ্রুতি দিয়ে আরও কিছু নগদ টাকা হস্তগত হলো। ‘ধন্যবাদ,’ বলে চলে গেল সে। যাওয়ার সময় ‘ভুল করে’ রেখে গেল ডলার-ভর্তি ব্রিফকেস। ধোয়ামোছার প্রতি মন উঠে গেল। ছুটি নিয়ে প্লেনের টিকিট কেটে চলে গেলাম হাওয়াই। প্রাণভরে ঘোরাঘুরি করলাম দ্বীপগুলোতে, তারপর টাকা ফুরিয়ে এলে ফিরে এলাম নিজ ঘরে। কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই দেখা হয়ে গেল সেই লোকের সঙ্গে। ‘আরে! আপনি দেখছি!’ অবাক হয়ে বলল সে। ‘অথচ আমি শুনেছিলাম, ঘুষ খাওয়ার অপরাধে আপনার জেল হয়েছে। তা যা-ই হোক, আপনাকে ধন্যবাদ। আমার কাজটা হয়েছিল যথাসময়েই।’বলে আমাকে কয়েক তাড়া ডলার ধরিয়ে দিল। আমি নিলাম। নীতিগত কারণে। তবে ওই লোকটি তখন কী কাজের জন্য আমাকে ঘুষ দিয়েছিল, পরে কাকে আমার জায়গায় জেলে পুরেছে, সেই প্রশ্নগুলো তাকে আর করলাম না। আমার কী! রু শ মি শা লি অফিসে একটি ভালো দিনের চেয়ে বনভোজনে একটি খারাপ দিন শ্রেয়। পুতিন আসবেন বলে হাসপাতাল পূর্ণ করা হলো সুস্থ রোগী দিয়ে। চে গুয়েভারার টি-শার্ট পরা যে ছেলেটি মনে করে, তিনি একজন রকস্টার, তাকে কিছু বোঝাতে যাওয়াটা অর্থহীন। ১৫তম জোড়া জুতো কেনার প্রয়োজনীয়তা স্বামীকে বোঝাতে ব্যর্থ মেয়েরা যুক্তি ব্যাপারটা পছন্দ করে না। রুশদের জন্য নতুন চুইংগাম—ভোদকার ফ্লেভারযুক্ত। ইয়োরোপীয় গাড়ির সঙ্গে জাপানি গাড়ির পার্থক্য কী?—জাপানি গাড়িতে গাড়িচালনা বিষয়ে স্ত্রীর নিরন্তর নির্দেশনা ভেসে আসে বাঁ দিক থেকে, ডান দিক থেকে নয়। কিছু না করার সিদ্ধান্ত যদি আমি নিই, তখন আমাকে ঠেকায়, কার সাধ্যি!দ্বিতীয়া ও প্রথমাম. লেম্পের্ৎ ছুটির দিনগুলো পূর্ণ থাকা উচিত অবসর বিনোদনের মজাদার সব উপকরণ দিয়ে! এই মূলমন্ত্রটি আমার স্ত্রী বাস্তব জীবনে প্রয়োগ করে প্রতি রোববারে। সকালে অলস গতিতে নাশতা সেরে সে যায় হেয়ার পারলারে। সেখানে বসে গত এক সপ্তাহের টাটকা খবর শুনে এবং রূপান্তরিত চেহারা নিয়ে বের হয়ে রওনা দেয় মুভি দেখতে। নতুন কমেডি ছবি তার ক্ষুধাবোধ জাগিয়ে তোলে। সিনেমা হল থেকে বেরিয়ে সে গিয়ে ঢোকে কাছের ক্যাফেতে। আড়চোখে চারপাশের লোকজনদের অবলোকন করতে করতে সে তৃপ্তির সঙ্গে সাবড়ে দেয় দুপুরের খাবার। এই খাদ্যপর্বের সমাপ্তি ঘটে পরিচিত ওয়েট্রেসের সঙ্গে উপস্থিত সবার রবিবাসরীয় পোশাকবিষয়ক আলোচনা শেষে। সন্ধেবেলা স্থানীয় থিয়েটারের প্রিমিয়ার শোতে সে যায় নিজের নতুন সান্ধ্য পোশাকটি প্রদর্শন করতে। দশম সারির মাঝখানে এমন জায়গায় সে তার আসন গ্রহণ করে, যাতে চারপাশের সবাই তার পোশাকের সৌন্দর্য আস্বাদন করতে পারে। তারপর বাসায় ফিরে সুখনিদ্রায় ডুবে যাওয়ার আগে সে দীর্ঘ সময় ধরে পাতা ওল্টায় ফ্যাশন ম্যাগাজিনের।আপনারা বলবেন, এটা সম্ভব নয়? প্রমাণ করতে চাইবেন, স্ত্রীর কর্তব্য সকালে ঘুম থেকে উঠে ঘুমন্ত স্বামীর জন্য নাশতা তৈরি করা, তারপর বাসনকোসন ধোয়া, কাপড় ধোয়া, খাদ্যদ্রব্য কিনতে দোকানে যাওয়া, পুরো বাসা ধুয়েমুছে ঝকঝকে তকতকে করা ইত্যাদি ইত্যাদি? সত্যি বলতে, আপনাদের ধারণাই সঠিক। ছুটির দিনে আপনাদের বর্ণিত কাজগুলোই করে আমার স্ত্রী। অর্থাৎ আমার দ্বিতীয় স্ত্রী। আর আমার দেওয়া বর্ণনার ধাঁচে পরমানন্দে অবসর বিনোদন করে আমার প্রথম স্ত্রী। কারণ, বিবাহবিচ্ছেদের পর সে আর বিয়ে করেনি।