রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ডাকাতেরা ও দস্যুরাফেলিক্স ক্রিভিনক্ষমতায় এল ডাকাতেরা। দস্যুরা বিরোধী দল। মহানুভব দস্যুরা এর আগে ক্ষমতায় থাকার সময় ধনীদের সম্পদ কেড়ে নিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে দরিদ্রদের মধ্যে বণ্টন করে দেওয়ার। তবে তারা শুধু প্রথম পর্যায়টি পার করতে পেরেছে, বণ্টনের সময় আর পায়নি। তাতে কী! আবার যখন ক্ষমতায় আসবে, সব বণ্টন করে দেবে। অর্ধেক কাজ যখন সফলভাবে করা গেছে, অবশিষ্টাংশ পালন করতে তেমন বেগ পেতে হবে না।ডাকাতেরা অবশ্য ধনীদের সম্পদ কেড়ে নেওয়ার বিপক্ষে ছিল। কারণ, তারা নিজেরাই ধনী হয়ে উঠছিল খুব দ্রুত। নিজেদের ধন নিজেরা কেড়ে নেবে কী করে! আর অন্যরা কেড়ে নেবে, সেটাও হতে দেওয়া কি যায়? তাই জনগণ বেছে নিল দস্যুদের এবং তারা এল ক্ষমতায়। ডাকাতেরা বনে গেল বিরোধী দল। শুরু হলো জনগণের রুদ্ধশ্বাস অপেক্ষা: এবার নিশ্চয়ই বণ্টন করবে। কিন্তু দেখা গেল, কেউ কোনো কিছুই বণ্টন করছে না। কারণ, ডাকাতেরা সবকিছু লুট করে ফেলেছে। বণ্টন করার জন্য কিছুই অবশিষ্ট নেই। ‘আরও কিছু সম্পদ কেড়ে নিতে হবে,’ বলল দস্যুরা। ‘এভাবে কিছু সম্পদ জমা হলে তখন তা বণ্টন করা হবে।’এদিকে অসন্তোষ প্রকাশ করছে জনগণ। বিরোধী দলও অসন্তোষ প্রকাশ করছে জনগণের সঙ্গে। মহানুভব দস্যুরা ধনীদের সম্পদ কেড়ে নিতে শুরু করল। এবং অবশ্যই তা দরিদ্রদের মাঝে বণ্টন করে দেওয়ার লক্ষ্যে। কিন্তু ধনীদের সম্পদ এমন সব জায়গায় রাখা আছে যে কেড়ে নেওয়ার উপায় নেই। কঠোর সতর্কতার সঙ্গে লুকানো। উপায়ান্তর না থাকায় দরিদ্রদের সম্পদই কেড়ে নিতে হচ্ছে। এদের সব সঞ্চয় চোখের সামনেই রাখা থাকে। বেতন থেকে বার কয়েক কেটে রাখলে জমতে শুরু করে ক্রমশ। এভাবে কেড়ে নিতে নিতে যখন বণ্টন করার সময় এসে যায়, তখনই তাদের বনে যেতে হয় বিরোধী দল। তারপর তারা জনগণের সঙ্গে সমস্বরে অসন্তোষ প্রকাশ করতে থাকে। এরপর ডাকাতরা আসবে, লুট করবে, তারপর তারা হবে বিরোধী দল, জনগণের সঙ্গে সমস্বরে অসন্তোষ প্রকাশ করবে। কে লুট করছে, আর কে অসন্তোষ প্রকাশ করছে, বোঝার উপায় নেই। শুধু একটি ব্যাপার স্পষ্ট, সবাই জনগণের সঙ্গে, সবাই জনগণের সপক্ষে। লুণ্ঠনকারীরা ও লুণ্ঠিতরা একতাবদ্ধ।রু শ মি শা লি টেকো শাসক চিরুনি নিষিদ্ধ করতে পারে।  অন্যদের কাজ করতে দেখলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। যাই, শুয়ে থাকি গিয়ে।  গতকাল সন্ত্রাসীরা মর্গে হামলা চালিয়েছে। কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।  বাঁ গালে চড় কশানোর পর কেউ যদি ডান গাল পেতে দেয়, আপনি আবার তার বাঁ গালেই আঘাত করুন। ব্যাটা বেশি বোঝে!  আপনার অখণ্ড অবসর? সময় কাটতে চায় না? আপনার কিছুই করার নেই? সব সমস্যা এক মুহূর্তে দূর হয়ে যাবে, সন্তানের জন্ম দিন। অনেকেরই দৃষ্টিকোণ শূন্য ডিগ্রির।  আমার সঙ্গে অন্যের অসদাচরণের কথা আমি মনে রাখি না। লিখে রাখি। একটি জাল গল্পলিওনিদ তুচিনস্কিমজার একটি ঘটনা ঘটেছিল জাদোনস্ক নামের শহরে। জাল নোট প্রস্তুতকারী এক ব্যক্তি জাল ডলার দিয়ে এক নকল মদবিক্রেতার কাছ থেকে এক বোতল নকল ভোদকা কিনল। কেনার সময় জাল ডলার ও নকল ভোদকা জব্দ করল দুই ভুয়া পুলিশ। কিন্তু দুই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় আহত হয়ে জাল নোট প্রস্তুতকারী ও নকল মদবিক্রেতা ভর্তি হলো হাসপাতালে। একটু পরে সেখানে ভর্তি হলো ভুয়া পুলিশদের একজন। জব্দ করা নকল ভোদকায় চুমুক দিয়েছিল সে। ওদিকে জাল ডলার দিয়ে এক বোতল ভোদকা কেনার সময় দ্বিতীয় ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে সত্যিকারের পুলিশ। আমার ভালোবাসায়্যুরি লিখোলেতভখ্যাতনামা চিত্রকর পিকাসোর চিত্র প্রদর্শনীতে মেয়েটিকে দেখলাম প্রথমবারের মতো। শুরুতে অবশ্য তাকে প্রদর্শিত শিল্পকর্ম ভেবে বেশ জোরেশোরেই বলে বসেছিলাম, ‘পিকাসো বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন।’ শুনেই সে নড়েচড়ে উঠল। আমি বুঝে গেলাম, আমার ভুল হয়েছিল। তাই ক্ষমা চেয়ে নিলাম আন্তরিকভাবে।‘ক্ষমা চাওয়ার কিছু নেই তো!’ স্মিত হেসে বলল সে। ‘আপনিই প্রথম নন। আমার অভ্যেস হয়ে গেছে।’‘দুঃখিত,’ আমি বললাম সসংকোচে। ‘ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’‘এভাবে বলছেন কেন!’ হেসে ফেলল সে। ‘আমি তো ভুলেই গেছি।’‘আমি সত্যিই দুঃখিত। এত অস্বস্তি লাগছে! নিজের ক্ষমা চাওয়া নিয়ে আপনাকে কষ্ট দিতে সত্যিই চাইনি। ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি একবার। এখন মনে হচ্ছে, ক্ষমা চাওয়ার প্রসঙ্গটাই তোলার দরকার ছিল না।’ ‘যথেষ্ট হয়েছে,’ বলে হাসল সে প্রাণ খুলে। আমার চোখে পড়ল তার নীল রঙের ত্রিভুজ দাঁত। এবং পিকাসোর সত্যিকারের ভক্ত হিসেবে আমি তার প্রেমে পড়ে গেলাম তৎক্ষণাৎ।