রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]কম্প্-হিউমার কাস্পেরস্কি নামের অ্যান্টিভাইরাস নির্মাতা য়েভগেনি কাস্পেরস্কিকে জিগ্যেস করা হলো:—কম্পিউটার ভাইরাস কি আমাদের শত্রু?—আপনাদের শত্রু, তবে আমার রুজি-রোজগারদাতা। আমি যখন মারা যাব, আমার নিক এক বাইট করে ভাগ করে আমার প্রিয় সাইটগুলোয়ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। —বাবা, আমার জন্ম কীভাবে হয়েছে? আমি কোত্থেকে এসেছি?—জানি না। গুগলকে জিগ্যেস করো।পরিবার অপরিকল্পনালিওনিদ ইজমাইলভপ্রিয় বিভাগীয় সম্পাদক, আট বছর আগে আমি গালিনাকে বিয়ে করেছিলাম। আমাদের ছিল সুখের সংসার, তবে আমাদের কোনো সন্তান ছিল না দীর্ঘ সময়। টানা নয় মাস। পুত্রসন্তান জন্মের পরপরই স্ত্রী জানাল, সে আমাকে আর ভালোবাসে না। এরপর সে বিয়ে করল সেমিওনকে। তবে বাবার দায়িত্ব থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম না; সবাই একই ফ্ল্যাটে থাকতে শুরু করলাম একসঙ্গে: আমি, আমার সাবেক স্ত্রী, তার নতুন স্বামী ও আমাদের পুরোনো সন্তান।এক বছর বাদে বিয়ে করলাম তানিয়াকে। তার বাপের বাড়িতে যাওয়া-আসা একটা বিরাট ঝামেলা বলে তাকেও নিয়ে এলাম আমাদের ফ্ল্যাটে। সে সময় সেমিওন জানাল, আমার সাবেক স্ত্রীর প্রতি তার প্রেম টুটে গেছে। তাই নিনাকে বিয়ে করল সে। নিনার একটা সন্তান ছিল আগে থেকেই, তবে থাকার জায়গা তাদের ছিল না।ঠিক তখনই জন্ম নিল আমার দ্বিতীয় সন্তান। এর কিছুদিন পর আমার প্রথম স্ত্রীর স্বামীর দ্বিতীয় স্ত্রীর প্রেমে পড়লাম। আমাদের বিয়েও হলো। আর আমার দ্বিতীয় স্ত্রী বিয়ে করল গিওর্গিকে। আমার প্রথম স্ত্রী জুটিয়ে নিল পরবর্তী স্বামী—আর্কাদি। তবে আর্কাদি ছিল শঠ, ঠগবাজ। সে আমার স্ত্রীকে বিয়ে করেছিল ফ্ল্যাটের ওপরে আইনসংগত দাবি প্রতিষ্ঠা করতে। শুধু তা-ই নয়, কিছুদিন বাদে সে তার আগের স্ত্রীকে নিয়ে এল কারাগান্দা থেকে। কিন্তু এই স্ত্রী তাকে অচিরেই ত্যাগ করে বিয়ে করল গিওর্গিকে, যে কিনা এর আগেই বিবাহবন্ধনমুক্ত হয়ে পড়েছিল।প্রিয় বিভাগীয় সম্পাদক, আমাদের এখন কী করণীয়? আমাদের পরিবারে এখন আটটি সন্তান, ১২টি স্বামী ও ১১টি স্ত্রী। ফ্ল্যাটটি সবার মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকের ভাগে পড়বে ১৮ বর্গসেন্টিমিটার করে। তবে সবচেয়ে ভয়ংকর কথা এই যে আমার তৃতীয় স্ত্রীর প্রথম স্বামীর দ্বিতীয় স্ত্রীর স্বামী আবার বিয়ের চিন্তাভাবনা করছে। তার হবু স্ত্রীর দুটো বাচ্চা আছে।...প্লিজ, আমাদের সাহায্য করুন। অস্বাভাবিক উপায়ে বংশবৃদ্ধির এই নিরন্তর প্রক্রিয়ার গতি রোধ করা প্রয়োজন।রু শ মি শা লি প্রিয় নারীকে পুরুষ দেয় গোলাপ ফুল, আর অপ্রিয় নারীকে—খোরপোশ। —আব্বু, সার্কাস দেখতে যাব! —তোমার ধারণা, আমাদের সংসদ ভবনে ঢুকতে দেবে? অ্যানেসথেটিস্ট যখন বউকে ধরে পেটায়, তার বউ কিছুই টের পায় না। ভ্যাটিকানের পোপ নির্বাচনের সময়: রুশ নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক খবর পাওয়া পর্যন্ত ভোটে এগিয়ে আছেন ভ্লাদিমির পুতিন। সম্প্রতি চেচনিয়ায় গ্রিনপিসের একটি শাখা খোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এই শাখার সভাপতি কয়েকটি ভেড়া জবাই করে সবাইকে আপ্যায়ন করেন।ছোট্ট বিষাদফেলিক্স ক্রিভিনএক কৌতুকের ভেতরে বাস করত ছোট্ট এক বিষাদ। চারপাশে সবাই হাসে, সে হাসে না।অন্যরা তাকে বলল, ‘হাসো না কেন? এটা তো কৌতুক!’কিন্তু সে হাসে না। তার বিষণ্নতা বাড়তেই থাকে শুধু।‘তোমার যদি কাঁদতে ইচ্ছে করে, তাহলে হাসতে হাসতে চোখের পানি বের করে ফেলো,’ তাকে বুঝিয়ে বলল তারা, যারা হাসে।তবু সে হাসে না। কারণ, তার বাস ভুল স্থানে।যারা হাসতে চায়, তাদের জন্য স্থানটি সঠিক বটে, তবে যাদের মন খারাপ হয় বা যারা মগ্ন হয়ে ভাবতে চায়, তাদের জন্য তা ঠিক উপযুক্ত নয়।এর মধ্যে পেরিয়ে গেল অনেকটা সময়। ছোট্ট বিষাদ বড় হয়ে উঠল। চারপাশে লোকজন যত হাসে, বিষাদ তত বাড়তে থাকে।কিন্তু সে যে এত বড় হয়ে গেছে, কেউ লক্ষই করল না।ছোট ছোট বিষাদ সব সময়ই দ্রুত বেড়ে ওঠে।বিশেষ করে কৌতুকের ভেতরে বাস করলে।উপহারভিক্তর প্লোতিৎসিনদুজনের কথোপকথন।‘আমার কুকুরটা যা বুদ্ধিমান! আমার সব আদেশ পালন করতে পারে, কোনো গড়িমসি ছাড়াই আমার কথা শোনে। জীবন থাকতে বাড়ির ত্রিসীমানায় কাউকে ঘেঁষতে দেয় না। এককথায়, অসাধারণ এক কুকুর। অসম্ভব ভলোবাসি তাকে। এমনকি তার জন্মদিন উদ্যাপন করেছি সাড়ম্বরে। উপহারও দিয়েছি একটা।’‘কী উপহার দিলে?’‘একটা নতুন শেকল কিনে দিয়েছি। বেজায় খুশি সে!’