রুশ রস
[email protected]আলিওশার গল্পআলেক্সান্দর জনস্তান্তিনভএক ছিল বালক। নাম তার আলিওশা। পড়াশোনায় ভালোই ছিল সে। নানাবিধ যন্ত্রপাতিতে তার বিপুল উৎসাহ। তাই সে নাম লেখাল ‘দক্ষ হাত’ চক্রে। কিন্তু আলিওশার মা চাইত, তার ছেলে হবে সংগীতকার। তাই তাকে ভর্তি করিয়ে দিল সংগীতশিক্ষার স্কুলে। তাই বলে ‘দক্ষ হাত’ চক্র ছাড়ল না আলিওশা। কারণ, যন্ত্রপাতি তাকে আকৃষ্ট করে সবচেয়ে বেশি।আলিওশার বাবার ধারণা ছিল, সত্যিকারের অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত আভাস আলিওশার মধ্যে স্পষ্ট। তারই পীড়াপীড়িতে আলিওশাকে ভর্তি করিয়ে দেওয়া হলো মল্লযুদ্ধচর্চা বিভাগে। কিন্তু মা যাতে মনে কষ্ট না পায়, সংগীতশিক্ষা অব্যাহত রাখল সে। দাদু মনে করত সৃজনশীল শিল্পের প্রতি আলিওশা খুব আকৃষ্ট। তার জোরাজুরিতে সৃজনশীল শিল্পশিক্ষা চক্রে আলিওশার নাম লেখানো হলো। দিদিমার স্বপ্ন ছিল তার নাতি বিদেশি ভাষায় পণ্ডিত হবে। আলিওশাকে পড়াতে আসতে শুরু করল ইংরেজির গৃহশিক্ষক। ভেরা খালামণি ভাবত... আলিওশা বড় হলো। এবং সে এখন কোথায়, জানেন? ঠিক ধরেছেন। তার সঙ্গে একই ওয়ার্ডে আছে নেপোলিয়ন (প্রাক্তন বালক দিমা)। রুশ মিশালি ফ্যাসিজম-বিরোধীরা এক স্কয়ারে, জাতীয়তাবাদীরা পাশের স্কয়ারে, আরেকটাতে কমিউনিস্টরা এবং চতুর্থটায় উদারপন্থীরা। তারা যাতে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত না হতে পারে, তাই প্রতিটি স্কয়ার ঘিরে রেখেছে বিশেষ পুলিশের দল। বস্তুত, রুশ জাতিকে অন্য কোনো কিছু এতটা বিভক্ত করতে পারে না, যতটা পারে জাতীয় সংহতি দিবস। সকালে বাসের ভেতরে সংলাপ।—আপনি বিবাহিতা? —না, আসলে আজ মেকাপ করার সময় পাইনি। আমেরিকায় মোজার ভেতরে উপহার রাখার ঐতিহ্য। আর রাশিয়ায় মোজাই উপহার। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন একটি নতুন আইন প্রণয়ন করেছে: কেউ ভোট দিতে না এলে ধরে নেওয়া হবে সে বর্তমান সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট, অতএব তার ভোট যাবে পুতিনের পক্ষে। টাইম মেশিন আবিষ্কৃত হয়ে গেলে করিতব্য কাজ গতকালের জন্য ফেলে রাখা যাবে? —শুনেছেন কি, প্রেসিডেন্ট মেদভেদেভ যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন? কী সব উল্টোপাল্টা বকছেন! আপনি বললেই হলো? —এই দেখুন, সংবিধানের ৩৭ নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে: ‘প্রেসিডেন্ট যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন।’