রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবর জীবজগৎ নেকড়ের তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে বন ছেড়ে বেরিয়ে পাশের এক সরাইখানায় ঢুকে পড়ল শুয়োর। একটু পরেই নেকড়েও ঢুকল সেখানে। কিন্তু শুয়োর কোথায়? চারপাশে তাকিয়ে নেকড়ের নজরে পড়ল দেয়ালের এক পাগ-পয়েন্টে। খুশি-খুশি গলায় বলল সে:- উচিত সাজা হয়েছে তোর! থাক এখন সারা জীবন দেয়ালের মধ্যে বন্দী হয়ে! মুরগি টুকরো টুকরো করে কেটে সস-মসলা মাখিয়ে গৃহকর্ত্রী যেই তা হাঁড়িতে চড়াতে যাবেন, সেই সময় পোষা তোতাপাখি বলে উঠল:- লাশের ওপর এতটা অত্যাচার না করলেই কি নয়? সব জন্তুকে ডেকে পাঠিয়েছে সিংহ। সবাই এলে সে তার বক্তব্য শুরু করল:- এই দুঃসংবাদটি তোমরা নিশ্চয়ই জানো যে আর একটি ডাইনোসরও বেঁচে নেই। আমি এখন তা-ই জানতে চাই, সর্বশেষ ডাইনোসরকে কে মেরেছে?সবাইকে চুপ থাকতে দেখে সিংহ গর্জন করে বলল আবার:- শেষবারের মতো জিজ্ঞেস করছি, সর্বশেষ ডাইনোসরকে কে মেরেছে?- আগ বাড়িয়ে আমাকে জ্বালাতন করতে গিয়েছিল কেন?- মিনমিন করে বলল পিঁপড়ে। আগুন লেগে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাড়ির মালিকের চোখের সামনে। সেদিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল:- এর পরও যদি ঘরে আরশোলা থাকে, তো আমার আর কিছুই বলার নেই! শজারু বসে আপনমনে বলেই যাচ্ছে:- আমি পরম শক্তিশালী, আমি পরম শক্তিশালী, আমি পরম শক্তিশালী...পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভালুক তাকে কষে এক লাথি হাঁকাল। অনেকটা পথ উড়ে গিয়ে মাটিতে পড়ল শজারু, তারপর বলল:- আমি পরম শক্তিশালী তবে বেজায় হালকা...