রুশ রস
[email protected]কঞ্জুস লেভ করসুনস্কি লুসিয়ার সঙ্গে রেস্টুরেন্টে দারুণ কাটল সময়টা। হিসাব করে রেখেছি, পাঁচ রুবল পঁচাত্তর কোপেক বিল আসার কথা। ওয়েট্রেস এসে বলল, ‘বিল হয়েছে সাত রুবল চব্বিশ কোপেক।’এই গলাকাটা বিল উদয় হলো কোত্থেকে! ভাবলাম আমি মনে মনে। ওয়েট্রেস দাঁড়িয়ে আছে, মুখে বেহায়ার হাসি। নিশ্চয়ই বুঝতে পারছে, বান্ধবীর সামনে লজ্জায় পড়তে চাইব না বলে বিল নিয়ে আমি খ্যাঁচখ্যাঁচ করব না। আমি কি কঞ্জুস নাকি! ব্যাপার না! ভাবলাম আমি, কাল আবার আসব এর একটা ফয়সালা করতে।‘সাত রুবল চব্বিশ কোপেক কেন?’ বিড়বিড় করে বলল লুসিয়া, ‘পাঁচ রুবল পঁচাত্তর কোপেক হওয়ার কথা না?’‘তাই বুঝি! আমি দুঃখিত!’ দীর্ঘশ্বাস ফেলে ওয়েট্রেস বলল, ‘আমার ভুল হয়েছে হিসাবে।’ ভাগ্যিস ভালোয় ভালোয় সব মিটে গেল! ভাবলাম আমি। তবে দুঃখের কথা এই যে, লুসিয়া, বোঝা গেল, কঞ্জুস।একটি তুলনামূলক গল্প আর্কাদি ইনিন ল. অসাদচুক আমার যখন জন্ম হলো, সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার ধর্মপিতা বললেন, ‘সবাইকে অভিনন্দন। কোনো শিশুর জন্ম মানেই একটি অর্জন এবং অর্জনটি শুধু সেই পরিবারেরই নয়, আমাদের পুরো সমাজের। আর এ কথাটি একেবারেই ফেলে দেওয়ার মতো নয় যে, গত বছরের তুলনায় এ বছরে ৩.৫টি বেশি শিশুর জন্ম হচ্ছে।’শুনে খুব সুখবোধ হলো আমার। আমি হাততালি দিয়ে উঠলাম। ইনস্টিটিউট শেষ করলাম যখন, সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যান্সেলর বললেন, ‘সবাইকে অভিনন্দন। গত বছর এতগুলো গ্র্যাজুয়েটের কথা আমরা স্বপ্নেও ভাবিনি।’ কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। শুনে খুব সুখবোধ হলো আমার। আমি হাততালি দিয়ে উঠলাম।কাজে যোগ দিলাম যখন, ডিরেক্টর সাহেব করমর্দন করে বললেন, ‘তরুণ বিশেষজ্ঞদের বেতন গত বছরের তুলনায় এ বছর অনেকটা বেড়েছে। ফেলে দেওয়ার মতো কথা তো নয় এটা।’শুনে খুব সুখবোধ হলো আমার। আমি হাততালি দিয়ে উঠলাম।আমার যখন মৃত্যু হলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় আমার এক নিকটজন বলল, ‘ওর জন্য ভারী কষ্ট হচ্ছে আমার। তবু সুখের কথা এই যে, আমাদের পরিবারে গত বছরের তুলনায় এ বছর মৃত্যুর হার কমে এসেছে।’আমি যদি শুনতে পেতাম, আমার সুখবোধ হতো। আর যদি উঠতে পারতাম, হাততালি দিতাম। সুভেনির (অজানা লেখক)—কে জানি বলছিল, সরকার দুর্নীতিগ্রস্ত? —আমি, কেন? —মামলা ঠোকা হবে আপনার বিরুদ্ধে, মিথ্যে অভিযোগের কারণে। —আমি আর বলব না, প্লিজ, ক্ষমা করে দিন। —মামলা, মামলা! মামলা ছাড়া কোনো কথা নেই। —অনুনয় করে বলছি, প্লিজ, না। এই নিন এক মিলিয়ন ডলার। —এটা কী? ঘুষ দিচ্ছেন নাকি? —আরে না, এটা সুভেনির। —তাহলে এই বাক্সে রাখুন। দুটো সুভেনির...না, তিনটে। —ধন্যবাদ। —ওয়েলকাম। তো এখন বলুন দেখি, সরকার কি দুর্নীতিগ্রস্ত? —কী বলছেন এসব! অবশ্যই না! —দেখলেন তো! আপনি এখন যেতে পারেন। নেক্সট!অভিসন্দর্ভভ চেমেরিস পাখিদের দিকে তাকিয়ে ফুটবল ভাবল, ওগুলোও যেহেতু উড়ছে, তার মানে ওদেরও কেউ না কেউ লাথি নিশ্চয়ই মারে। কেউ লাথি না দিলে ওড়া সম্ভব নয় কোনোমতেই (এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে নিশ্চিত জানি)। এখন ফুটবল একটি অভিসন্দর্ভ লিখছে। বিষয়: আঘাত—উড্ডয়নের চালিকাশক্তি।