রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]রোমান্টিক গল্পয়্যু. লিখলেতভ মেয়েটা এক হাসপাতালে নার্সের কাজ করত। তরুণী, অপরূপা। ছেলেটিও যেনতেন নয়, দীর্ঘদেহী, চওড়া কাঁধ। ঢালাইকার। কাজ করত এক গৃহনির্মাণ কোম্পানিতে। তাদের দেখা হতো না কখনোই। কিন্তু একদিন এক ঘটনা ঘটল। নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে পড়ে গেল ছেলেটি।তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। মেয়েটি তাকে ইনজেকশন দিল, সার্জনকে সহায়তা করল অপারেশনের সময়।যতটা সময় ছেলেটা জীবন্মৃত অবস্থায় পড়ে ছিল, মেয়েটি এক মুহূর্ত সরল না তার কাছ থেকে। তার সেবা করল, অপলক তাকিয়ে রইল তার দিকে এবং প্রেমে পড়তে থাকল।জ্ঞান ফিরে এলে ছেলেটিও তাকিয়ে থাকত মেয়েটির দিকে, হাসত, ডাকত ‘মা’ বলে, তারপর আবার অজ্ঞান হয়ে পড়ত।মেয়েটি ছেলেটির বাহুতে হাত বোলাত, আঁচড়ে দিত তার কোঁকড়ানো চুল, বেডপ্যান পরিষ্কার করত আর স্বপ্ন দেখত—ছেলেটি সুস্থ হয়ে উঠলে তারা বিয়ে করবে। যেদিন তারা বিবাহ রেজিস্ট্রি অফিসে গেল, চারপাশে সবাই চিৎকার করছিল ‘গোরকা’* বলে। সবচেয়ে উচ্চকণ্ঠ ছিল নির্মাণশ্রমিকদের প্রধান, যার গাফিলতির কারণে হাসপাতালে যেতে হয়েছিল ছেলেটিকে।ছেলেটা হঠাৎ অন্ধকার দেখল চোখে—কী অবিশ্বাস্য আবেগ নিয়ে মেয়েটি কৃত্রিম শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার অনুশীলন শুরু করল তার সঙ্গে, করল হার্ট ম্যাসাজ!‘আমি তোমাকে ভালোবাসি এবং সারা জীবন বাসব’, বলল মেয়েটি।এবং কেঁদে ফেলল। এ সবকিছুই সে করল বিয়ের দু’বছর পর স্বামীকে বলতে, ‘কেন যে তখন মরোনি! আমার সারা জীবনটা তছনছ করে দিলে!’* নবদম্পতিকে চুমু খেতে আহ্বান জানাতে এই শব্দটি উচ্চারণ করে থাকে অভ্যাগতরা। অ্যান্টি-রসগল্পন. লাবকোভস্কিকয়েক দিন আগে সম্পাদক আমাকে ডেকে বললেন, ‘বহুদিন হলো পাঠকদের নতুন কিছু দিয়ে আপ্যায়ন করা হয়নি। একটা রসগল্প রচনা করুন না! তবে সেটা হতে হবে অনন্য ও অভিনব। অন্যদের লেখা রসগল্পগুলোর মতো যেন না হয়।’ঠিক তখন কেন যে কথাটা আমার মুখ ফসকে বেরিয়ে গেল, ‘অনন্য ও অভিনব? তাহলে সেটা রসগল্প হবে না, হবে অ্যান্টি-রসগল্প।’সম্পাদক আমার দিকে তাকালেন মুগ্ধ দৃষ্টিতে, বললেন, ‘বাহ্! অ্যান্টি-রসগল্পই লিখুন।’ঘরে ফিরে ভাবতে বসলাম: অ্যান্টি-রসগল্প—সেটা আবার কী বস্তু?এক বন্ধু আছে আমার। সে একাধারে পদার্থবিদ, রসায়নবিদ ও কবি। তার কাছে গিয়ে হাজির হলাম এই প্রশ্ন নিয়ে। ‘অ্যান্টি’, এক মুহূর্ত না ভেবে উত্তর দিল সে, ‘অর্থাৎ বিপরীত। আদি যুগে রসগল্প বলতে বোঝাত ছোট্ট, হাস্যোদ্রেককারী রচনা, যেটার সমাপ্তি অভাবিত। আর তাই অ্যান্টি-রসগল্প মানে খুব সম্ভব, দীর্ঘ, বিরক্তিকর রচনা, যেটার শুরুতেই সমাপ্তি অনুমান করে নেওয়া সম্ভব।’‘বললেই হলো!’ জানালাম তাকে। ‘তুমি যা বললে, সেটা তো অ্যান্টি-রসগল্প নয়ই, বরং অতি প্রচলিত আধুনিক রসগল্পের ধরন। এর মানে দাঁড়াচ্ছে, সম্পাদক আমার কাছে অন্যকিছু চাইছেন। কিন্তু কী সেটা!’হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা আইডিয়া এল মাথায়। হ্যাঁ, আমি এবার এমন একটা কিছু লিখব, বিশ্বের রসগল্পজগতে নতুন ধারার প্রচলন করবে। মিশেল দেব পুরোনোর সঙ্গে নতুনের। সুন্দর দেখে একটা কাগজ নিয়ে ওপরে বড় বড় অক্ষরে লিখলাম গল্পের নাম ‘অ্যান্টি-রসগল্প’ এবং একেবারে নিচে ‘সমাপ্তি’। আর একটি বাক্যও নয়, একটি শব্দও নয়। ছোট্ট? এর চেয়ে ছোট হতে পারে না।হাস্যোদ্রেককারী? অবশ্যই। হাসতে হাসতে চোখে পানি এসে যাবে।অভাবিত সমাপ্তি? নিশ্চয়ই! ও’হেনরির গল্পের চেয়েও অভাবিত ও আকস্মিক। লেখাটা খামে ভরে পাঠিয়ে দিলাম সম্পাদকের ঠিকানায়। এর পর থেকে প্রতিদিন নজর রাখতে শুরু করলাম পত্রিকায় আমার লেখাটা ছাপল কি? পার হয়ে গেল এক সপ্তাহ, দুই সপ্তাহ। লেখার দেখা পেলাম না।এক কাপ কড়া কফি গিলে সাহস সঞ্চয় করে রওনা দিলাম সম্পাদকের উদ্দেশে। গিয়ে সরাসরি প্রশ্ন করলাম আমার অ্যান্টি-রসগল্প তিনি পেয়েছেন কি না। সম্পাদক তৃপ্তির সঙ্গে নড়েচড়ে বসলেন। তারপর বললেন, ‘অ্যান্টি-রসগল্প? হ্যাঁ, পেয়েছি তো। পড়েছি এবং জানেন, আপনার জন্য মঞ্জুর করেছি অ্যান্টি-সম্মানী।’দুটো খুদে গল্পফ. ক্রিভিনমাছি‘মেঝে হচ্ছে ছাদ’, ছাদের বুকে হেঁটে বেড়াতে বেড়াতে ভাবছিল এক মাছি। ‘মেঝে হচ্ছে দেয়াল’, ছাদ থেকে দেয়ালে নেমে এসে উপলব্ধি হলো তার। আর যখন সে মেঝেতে নেমে এল, তার দৃষ্টিভঙ্গি বদলে গেল আবার। ‘আসলে মেঝে হচ্ছে মেঝে আর দেয়াল হচ্ছে দেয়াল...’কিন্তু এমন দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বিমত পোষণ করল ছাদের বুকে ঘুরে বেড়ানো মাছিগুলো। তারা বলল, ‘কী উল্টোপাল্টা যে বকছে সে! মেঝে নাকি মেঝে! হায়, পতন ঘটে এভাবেই।’গেঞ্জিকোট, সোয়েটার আর শার্টের তলায় গেঞ্জিকে প্রায় চোখেই পড়ে না। কিন্তু সে তো অন্যদের চেয়ে কোনো অংশেই তুচ্ছ নয়! না-ই বা থাকল তার বোতাম, পকেট বা কলার, সে তো যেকোনো কাজে সবার আগে কাঁধ বাড়িয়ে দেয় এবং আন্তরিকতার সঙ্গে পালন করে তার দায়িত্ব। আর সবচেয়ে বড় কথা, অন্য অনেকের মতো কখনোই সে হাত গুটিয়ে বসে থাকে না।