রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ডাইনিং টেবিলের পথআ. দাউতভ‘আজ কেউ কি খাবারদাবার দেবে আমাকে?’ বাসায় ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল মামোনভ।‘না,’ কেমন যেন বাঁকা সুরে উত্তর দিল স্ত্রী।‘তোমাকে না দারুণ দেখাচ্ছে আজ!’ মামোনভ তোষামোদির চেষ্টা করল একটু। ‘তোমার কসমেটিক মাস্কটা একদম নিখুঁত লাগছে। চুল কোঁকড়া করার পিনগুলোও খুব মানিয়ে গেছে তোমাকে।’‘আমার মা তোমাকে দেখেছে অন্য এক মেয়ের সঙ্গে!’ ট্রাম্পকার্ড ফেলল ক্ষুব্ধ স্ত্রী।‘তবু ভালো, কোনো ছেলের সঙ্গে দেখেনি!’ মামোনভ বলল রসিকতা করে।‘ছেলের সঙ্গে দেখলে কী হতো?’ স্ত্রী রসিকতাটা ধরতে পারল না।‘এর মানে হচ্ছে, আমি স্বাভাবিক পুরুষ,’—বোঝাতে গিয়ে মামোনভ উপলব্ধি করল, ব্যর্থ রসিকতা করেছে সে।‘কার সঙ্গে ছিলে তখন?’ স্ত্রীর হাতে বেলন।‘কখন?’ স্পষ্টতই ক্রোধ প্রকাশ করল মামোনভ। ‘তুমি তো জান, আমি কাজ করি সকাল থেকে সন্ধে অবধি। বলতে পার, কৃষ্ণাঙ্গদের মতো।’‘কৃষ্ণাঙ্গরা খুব কাজ করে নাকি?’ প্রতিবাদ করে স্ত্রী বলল।মামোনভ উৎফুল্ল হয়ে উঠল মনে মনে। তাদের কথাবার্তা বর্ণবাদী প্রসঙ্গে মোড় নিচ্ছে।ঠিক তখন খুব কৌতূহলোদ্দীপক একটা বাক্য বলল স্ত্রী, ‘বাচ্চা বানানো ছাড়া আর কোনো কাজ কৃষ্ণাঙ্গরা পারে?’‘তুমি সেটা কোত্থেকে জান?’ রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক হয়ে উঠল মামোনভের কথা।‘ওই ইয়ে মানে...,’ কথার খেই হারিয়ে ফেলল স্ত্রী। ‘মা একবার বলেছিল...।’‘আর তুমি তার কথা বিশ্বাস করেছ?’ বিজয়ীর ভঙ্গিতে মামোনভ এগিয়ে গেল তার ঘরের দিকে।অপরাধমাখা নীরবতার পর স্ত্রী প্রশ্ন করল, ‘খাবে এখন?’‘অবশ্যই,’ সাগ্রহে উত্তর দিল মামোনভ। ‘এখনই দাও। এত খিদে পেয়েছে!’ভালো মানুষদের গল্পইগর লেবেদেভপিওতর সিদোরভিচ—খুব চমৎকার মানুষ! গতকাল দেখা হয়েছিল তাঁর সঙ্গে। কথা হলো মাত্র পাঁচ মিনিট, অথচ এমন অনুভূতি, যেন চার পেগ ভোদকা খেয়েছি।মাকার ফেদতভিচও ভালো মানুষ। তাঁর কথা আমার প্রায়ই মনে পড়ে; এবং প্রতিবারই মনে হয়, যেন ভোদকা খেয়েছি ছয় পেগ।নিনা মিরোনভনাকে আমার ভারি পছন্দ। কী অপরূপা মহিলা: সুতন্বী, স্মার্ট, হাসি তাঁর সূর্যকিরণের মতো। তাঁকে দেখলেই মনে হয়, এক গ্লাস ড্রাই ওয়াইন খেয়েছি।ভারভারা ফিওদরোভনা—বিরল প্রজাতির আন্তরিক মানুষ। তাঁর সঙ্গে এক মিনিট কাটালেই মনে হয়, কেউ যেন চার পেগ ভোদকা এবং সঙ্গে টক শসা সার্ভ করেছে।তবে ৯ নম্বর ফ্ল্যাটের প্রতিবেশিনীর কথা ভিন্ন। সে কোথাও-খুঁজে-পাবে-নাকো ধাঁচের খাণ্ডারনি। তাকে দেখলেই মনে হতে থাকে, যেন হাত থেকে ভোদকার বোতল পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে।কিন্তু আমার শাশুড়ি জিনাইদা তিমফেয়েভনার মনটা এত ভালো! কিছু বলার জন্য তিনি মুখ খুললেই মনে হয়, যেন কেউ এক গ্লাস পোর্ট ওয়াইন এনে দিল আমার হাতে। বিনে পয়সায়।তবে সবচেয়ে ভালো লোক হচ্ছেন ভিক্তর নিকোলায়েভিচ। তাঁর সঙ্গে দুটো শব্দ বিনিময়ের পরে মনে হয়, যেন পানির ট্যাপ থেকে রেড ওয়াইন ঝরছে।আর নিজের সম্পর্কে কী-ই বা বলব! সবাই জানে, আমি বাস করি ভোদকার ব্যারেলে।আইসক্রিম খেতে চাইল. নভজেনভকী যে ইচ্ছে করছে আইসক্রিম খেতে! আমি জানি, আমার খেতে বারণ। আমার টনসিল। কিন্তু এ কারণে ইচ্ছের প্রাবল্য কমছে না একটুও। ওই বালকের নিষেধ নেই, সে গোগ্রাসে খাচ্ছে, প্রায় মুখ ডুবিয়ে। কিন্তু আমার খাওয়া নিষেধ। সবাই খেতে পারে: রংচঙে কাপড় পরা ওই তরুণী, যে হেঁটে যাচ্ছে এক সৈনিকের হাত ধরে; ওই পুঁচকে মেয়ে, টি-শার্ট পরা কিশোর, সাইকেলচালক, যে হ্যান্ডেল ধরে রেখেছে এক হাতে, কারণ অন্য হাতে তার আইসক্রিম।আজ দুঃসহ গরম। বাবা হাঁটছে আমার হাত ধরে, আর আমি আইসক্রিম খেতে চাই।‘তুমি তো জান, লক্ষ্মীটি, আইসক্রিম খাওয়া তোমার জন্য বারণ। তোমার টনসিল।’কিশোরটা তার জিবের ডগায় জড়িয়ে নিচ্ছে দ্রুত গলনোন্মুখ শীতলতা, সৈনিকের সঙ্গিনী আইসক্রিমে বসিয়ে দিচ্ছে তার দাঁত, সাইকেলারোহী তার আইসক্রিম-ধরা হাতটি রেখেছে নিজের শরীর থেকে একটু দূরে। সবাই আইসক্রিম উপভোগ করে মজা লুটছে, আনন্দ করছে; শুধু আমার খেতে বারণ। আমার টনসিল।ভবিষ্যতে আমার জীবনে অনেক ঘটনা ঘটবে, যেগুলো এখনো আমার অজানা। ইরিনা আমাকে ফেলে ডিস্কোতে যাবে কোনো এক পদার্থবিদের সঙ্গে, আর আমি তার জানালার নিচে দাঁড়িয়ে যন্ত্রণা ও ঈর্ষায় পুড়তে থাকব। কোনো একসময় পরস্পরকে লেখা আমাদের চিঠিগুলো টুকরো টুকরো হয়ে উড়বে বাতাসে...আমি এসব এখনো জানি না। আমি এখন স্রেফ মারা যাচ্ছি আইসক্রিম খেতে।