রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিষ্টাচারের রীতিনীতিভ. জিলিনস্কাইতেপ্রখর দাবদাহের দুপুর।...এ ক্ষেত্রে আবহাওয়া অবশ্য অপ্রাসঙ্গিক। শহরের কেন্দ্রে এক রাস্তা ধরে হাঁটছিলাম আমরা। আমি ও আমার স্বামী। দুঃখিত, আমার স্বামী ও আমি।‘আপেল খাবে নাকি?’ জিজ্ঞেস করলাম।‘না,’ কর্কশ স্বরে বলল সে।একটা আপেল নিয়ে মনের আনন্দে খেতে শুরু করলাম আমি নিজেই। সে সরোষে তাকাল আমার দিকে।‘রাস্তায় আপেল খাওয়া অশোভন, অসংস্কৃত...’আপেলের টুকরো আটকে গেল আমার গলায়। আমি কাশতে শুরু করলাম।‘কাশাও অশোভন। নিজেকে নিয়ন্ত্রণ করা আবশ্যক।’তার মন্তব্য স্পষ্টতই ন্যায়সংগত। লজ্জায় মুখ লালাভ হয়ে উঠল আমার। আমি হাত দিয়ে আধা খাওয়া আপেলটি ঢেকে ফেললাম।‘হাতে করে আপেল বয়ে নিয়ে যায় নাকি কেউ! পকেটে ঢোকাও। কারও সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে লজ্জার সীমা থাকবে না।’ ভর্ৎসনার সুরে বলল সে।দুর্ভাগা আপেলটাকে পকেটে চালান করতে না-করতেই দেখি, সত্যিই আমাদের এক পরিচিতজন এগিয়ে আসছে আমাদের দিকে। আমি তাকে সম্ভাষণ জানালাম হাসিমুখে, ‘হাই! কেমনআছো?’আমার স্বামী কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে শিক্ষকের ভঙ্গিতে বলল, ‘দেখা যাচ্ছে, তুমি ঠিকমতো সম্ভাষণ জানাতে শেখোনি। “শুভদিন” বলা কি এতই কঠিন?’‘না, কঠিন নয়।’ আমি সম্মতি জানালাম।এক বেবিসিটার এক শিশুর হাত ধরে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে। শিশুটি হঠাৎ আমাদের দিকে তাকিয়ে হাসি-জাগানো এমন এক মুখভঙ্গি করল, আমি হেসেই ফেললাম সশব্দে।‘আবার!’ সকাতরে অনুনয় করে বলল আমার স্বামী। ‘শহরের মাঝখানে গলা ফাটিয়ে হাসা! লোকে কী বলবে? তোমাকে ভদ্রতা শেখানোর শক্তি আর নেই আমার।’শোভন আচরণ করার প্রতিশ্রুতি দিয়ে এক হাতে ধরে রাখা অতিকায় ঝুড়িটা অন্য হাতে বদল করতে আমি থামলাম একটু সময়ের জন্য।‘প্লিজ, আমার ডান পাশে আসবে?’ অনুরোধ করে বললাম তাকে। ‘নয়তো হঠাৎ তোমার গায়ে ঝুড়ি লাগিয়ে ফেলি যদি? তোমার পোশাকও তো নোংরা হবে।’‘পুরুষ ডান পাশ দিয়ে হাঁটে, তুমি সেটা কোথায় দেখেছ?’ সক্ষোভে বলল সে, ‘তোমাকে কিছু শেখানো আর না-শেখানো একই কথা।’অনুগতের মতো আমি ঝুড়িটা আবার নিলাম অবশ হয়ে আসা ডান হাতে। তারপর আমরা এগোতে থাকলাম সদাচরণের সব রীতিনীতি অনুসরণ করে।ভাবাভাবিভ্লাস পশাতাইআমি ভাবি।সে ভাবে।তারা ভাবে।আমরা ভাবি।আমি ভাবি যে আমি ভাবি। সে ভাবে যে সে ভাবে।তারা ভাবে যে তারা ভাবে। আমরা ভাবি যে আমরা ভাবি।প্রত্যেকেই ভাবে যে শুধু সে-ই ভাবে।একেবারে সার্বিক চিন্তা-মহামারি। বিশ্বব্যাপী বুদ্ধিমত্তার চুলকানি।আমি ভাবি, কী নিয়ে ভাবা যায়? সে ভাবে, কী নিয়ে ভাবা যায়? সবাই ভাবে, কী নিয়ে ভাবা যায়?আমরা ভাবি, কী নিয়ে ভাবা যায়, যাতে সবাই ভাবে যে আমরা ভাবি।তারা ভাবে, আমরা তাদের হয়ে ভাবি। আমরা ভাবি, তারা আমাদের হয়ে।এ কারণে আমরা কিছু নিয়েই ভাবি না।কেউ কিছু নিয়ে ভাবে না।সবাই শুধু ভাবে, কী করে কিছু না ভাবা যায়। কারণ, তারা ভাবে, অন্য কেউ তাদের হয়ে ভাবে।আমি তার দিকে ইঙ্গিত করি, সে আমার দিকে।তারা আমাদের দিকে ইঙ্গিত করে, আমরা তাদের দিকে।সবাই পরস্পরের প্রতি ইঙ্গিত করে।ফুটন্ত পানির মতো গাত্রদাহ সকলের: ‘ভাবছেন, কিছু না ভাবা খুব সহজ?চারপাশে বিপুল উদ্বেগ। মগজে চিড় ধরছে, ঠিক যেন বরফ।বরফ যখন গলবে, তখন বসন্তকাল...’মানসিক স্থিতিসের্গেই ভদলোজকাউন্মাদ, অপ্রকৃতিস্থ, বিকারগ্রস্ত এক লোক তার শিকারের হাতে পেরেক গাঁথছে, আর হাসছে হা-হা করে। ওদিকে আর্তনাদ করছে শিকার-পুরুষটি। খ্যাপাটে লোকটি থেকে থেকেই বিদ্যুতের তার দুই হাতে ধরে ঠেকাচ্ছে শিকারের শরীরে। তারপর জ্ঞান হারানোর ঠিক আগমুহূর্তে সে তার গায়ে ঢেলে দিল ফুটন্ত পানি। এরপর চুল ছিঁড়তে শুরু করল তার মাথা থেকে। লাফাল তার পেটের ওপরে দাঁড়িয়ে, হিস্টিরিয়াগ্রস্তের মতো হাসল, সবশেষে তার গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত মশালএগিয়ে ধরল তার শরীরের দিকে। ‘যাক, নার্ভটা ঠান্ডা হলো অবশেষে,’ স্কুল শেষে ঘরে ফিরে একটা থ্রিলার মুভি দেখে ভাবল স্কুলশিক্ষক। তারপর টিভি বন্ধ করে শুয়ে পড়ল। রু শ মি শা লি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় এখন, কারণ সে জুডো জানে। শৈশবকাল-ভাবনাচিন্তাও যখন গালিগালাজমুক্ত। লেখককে প্রশ্ন করা হলো:-আপনার রচনায় অ্যালকোহলের ভূমিকা কতটা?লেখক জানালেন:- ৪০%। ‘টাইম মেশিন’বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে গতকাল। বল ড্যান্স-পার্টনার আপনার পায়ের ওপর পাড়া দেওয়ার আগেই তা সরিয়ে নেওয়ার আর্ট। মারিয়া শারাপোভার প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, তাঁর প্রশিক্ষণ চলে রাতেও। ‘মিস্টার স্ত্রৈণ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী উপস্থিত ছিলেন না। স্ত্রীতাঁকে আসতে দেননি।সংকলন ও অনুবাদমাসুদ মাহমুদ[email protected]