রুশ রস
জবর জীবজগৎ ঘোড়াকে সামনে পেয়ে নেকড়ে বলল:- আজ তোমার আর রক্ষা নেই! এখন আমি তোমাকে খাব।- ঠিক আছে, খাবে খেয়ো। তবে তার আগে পড়ে দ্যাখো কী লেখা আছে আমার খুরের তলায়।ঘোড়ার পেছনের পায়ের খুর দেখতে শুরু করল নেকড়ে। ঠিক তখন তাকে কষে লাথি হাঁকিয়ে ঘোড়া পালিয়ে গেল। উঠে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে নেকড়ে আপনমনেই বলল:- শালা, পড়তেই জানি না, আবার পণ্ডিতের মতো পড়তে গেছি! পেট শপে ঢুকে তোতাপাখির খাঁচার কাছে গিয়ে তাকে প্রশ্ন করল এক ক্রেতা:- কী হে, কথা বলতে পারো?- তা তো পারিই, জানাল তোতাপাখি। - এখন তুমি বলো, তুমি উড়তে পারো? গল্প করছে দুই মুরগি।- যা-ই বলো, আমাদের মোরগটা কিন্তু দুর্দান্ত স্মার্ট। ঠিক যেন বাজপাখি। ও রকমই বিশাল ডানা, চোখা ঠোঁট।- না, তোমার সঙ্গে একমত হতে পারলাম না। আমাদের মোরগের মতো হতে চাইলে বাজপাখিকে বহু বছর সাধনা করতে হবে।- কেন?- বাজপাখি কি কু-কুরুক-কু ডাকতে পারে? ল্যাবরেটরির ভেতরে বসে আছে দুই বানর। একটি বৃদ্ধ, অন্যটি বয়সে তরুণ। তরুণ বানরটি তাকিয়ে আছে কাচের ওপাশে বসে থাকা সাদা অ্যাপ্রোন পরা লোকটির দিকে। তাকে দেখিয়ে সে জিজ্ঞেস করল বৃদ্ধ বানরকে:- ওটা কে?- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। বহু কষ্টে আমি তাকে ট্রেনিং দিয়েছি।- ট্রেনিং দিয়েছ মানে? বিস্ময়ের সুর তরুণ বানরের গলায়।- মানে খুব সহজ। আমি এই লাল বোতামে টিপ দিই, সে কলা নিয়ে আসে আমার জন্য।