রুশ রস
[email protected]দড়িগ. কপতেলভ‘ওই দড়ির দাম কত?’‘কোনটা?’‘সবচেয়ে শক্ত আর লম্বাটা।’‘ওটা কেন দরকার আপনার?’‘এত সন্দেহবাতিকগ্রস্ততা কেন? কাপড় শুকোতে দেওয়ার জন্য দড়ি প্রয়োজন।’‘কোথায় ঝোলাবেন?’‘ঠিক বুঝতে পারছি না! আপনার এসব জানার দরকার কেন? নাকি আমাকে এখন একটা ফরম ফিলাপ করতে হবে, যেখানে লেখা থাকবে, আপনি বিক্রি করেছেন, আমি কিনেছি...’‘অনেকটা সে রকমই। এক লোক আমাদের এখান থেকে দড়ি কিনেছিল কাপড় শুকোতে দেবে বলে। সেটা চুরি হয়ে গেল।’‘কী চুরি হয়ে গেল?’‘কাপড়, অবশ্যই। ক্রেতা ছিল বয়স্ক। সে দোকানে এসে নানা অভিযোগ করতে শুরু করল। বলে, আপনারা দড়ি বেচলেন, সেই দড়ি থেকে কাপড় চুরি হয়ে গেল। স্পষ্ট দিবালোকে। এখন আমাকে ক্ষতিপূরণ দিন।... ব্যবসা করি বলে সবাই আমাদের ওপরে কুকুর লেলিয়ে দিতে চায়!’‘কুকুর লেলিয়ে আমি দেব না। আমার দড়ি দরকার কাপড় শুকানোর জন্য।’‘কেন দড়ি কিনতে চাইছেন, কে জানে! আমাদের দোকানের বিরুদ্ধে কোনো অভিযোগ আসুক, সেটা আমরা চাই না। কিছুদিন আগের কথা। এক লোক তালা কিনল আমাদের কাছ থেকে। দরজায় লাগাবে বলে। চোর এসে তালাসমেত পুরো দরজাটাই চুরি করে নিয়ে গেল। লোকটি অভিযোগ করল আমাদের বিরুদ্ধে...’‘কী সব ভ্যাজরভ্যাজর করছেন! দড়ি কিনতে চাইছি, বিক্রি করুন। কথা শেষ। আমার যদি ইচ্ছে করে আমি এই দড়ি গলায় পেঁচিয়ে ঝুলে পড়ব। কার বাপের কী!’‘সেটা শুরুতে বললেই পারতেন! গলায় দড়ি দিলে অভিযোগ আসবে না আমাদের বিরুদ্ধে, এটা নিশ্চিত। ক্যাশ ডেস্কে গিয়ে পে করুন।’রুশমিশালি জীবনে যত অর্থ ব্যয় করেছি মদের পেছনে, সব যদি ফিরে পেতাম! সব টাকা আবার উড়িয়ে দিতাম মদ খেয়ে। —ঘুমাচ্ছ?—না।—তা হলে চোখ বন্ধ কেন?—দৃষ্টিশক্তির সাশ্রয় করছি। আমি, খুব সম্ভব, শপোহোলিক—প্রতিদিন দোকানে গিয়ে ভোদকা কিনি। সংসদ ভবনের টয়লেটে সুইপার:—শুধু দেশের ওপরে নয়, নিজেদের অঙ্গের ওপরেও এদের নিয়ন্ত্রণ নেই।যুবক-যুবতীভ্লাদিমির পানকভএক অপরূপা যুবতী আর এক বলবান যুবকের গল্প। পৃথিবীর আর বাকি তিন বিলিয়ন মানুষের মতোই জীবনযাপন করত তারা। তবে এ তো জানা কথা, দুজন যখন প্রেমে পড়ে, তখন বাকি তিন বিলিয়ন তাদের হিসাবে থাকে না।প্রেমিক-প্রেমিকাদের সবচেয়ে প্রিয় কর্ম পরস্পরের ভালোবাসার পরীক্ষা নেওয়া। কাছে থাকার মুহূর্তে, দূরে থাকার সময়ে, সুসময়ে, দুঃসময়ে...আমাদের গল্পের এই দুজনও মেতে উঠেছিল এ পরীক্ষায়। ‘সত্যি করে বলো তো,’ জানতে চাইল অপরূপা যুবতী, ‘আমি দেখতে কেমন? সুন্দরী?’‘তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী,’ জানাল তাকে বলবান যুবক। ‘তুমি আমাকে ভালোবাস?’ ‘এ কথা আবার জিজ্ঞেস করতে হয়!’‘কেন আমাকে ভালোবাস? রূপের কারণে?’‘হ্যাঁ, রূপের কারণে।’‘হায়!’ অপরূপার কপাল কুঁচকে গেল আপনা থেকেই। ‘সুন্দরী মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি অসুন্দরী হলে আমাকে ভালোবাসবে?’‘বাসব না কেন!’ বলল বলবান। ‘এ তো কঠিন কিছু নয়। সবচেয়ে বড় কথা, তুমি ভালো মেয়ে এবং বুদ্ধিমতী।’‘বুদ্ধিমতী? হুমম...বুদ্ধিমতীকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি যদি বোকা হই, তুমি আমাকে ভালোবাসবে?’‘তুমি বোকা হলেও তোমাকে ভালোবাসব। তোমার সঙ্গে আত্মার যোগাযোগটাই বড় কথা। তুমি সংস্কৃতিমনা, তোমার সঙ্গে কথা বলেও শান্তি।’‘কথা বলার কথা বলছ? সংস্কৃতিমনা মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি অসংস্কৃতিমনা হলে তুমি আমাকে ভালোবাসবে?’‘বলছি তো, ভালোবাসব! সংস্কৃতির কী এমন মূল্য আছে! লিখতে-গুনতে পারো, সেটাই যথেষ্ট।’‘লিখতে-গুনতে? শিক্ষিত মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি অশিক্ষিত হলে তুমি আমাকে ভালোবাসবে?’‘উফ! তুমি চুপ করবে, প্লিজ? বললাম তো, ভালোবাসব। কথা শেষ। তুমি ভালো মেয়ে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’‘ভালো মেয়ে? ভালো মেয়েকে যেকোনো পুরুষই ভালোবাসবে। আমি খারাপ মেয়ে হলে তুমি আমাকে ভালোবাসবে?’‘খারাপ মেয়েকে?’ বক্র হাসি হাসল বলবান যুবক। ‘দ্যাখো, কোনো ইডিয়ট খুঁজে পাও কি না, যে খারাপ মেয়েকে ভালোবাসবে।’‘দেখলে তো?’ উৎফুল্ল হয়ে উঠল অপরূপা যুবতী। ‘অথচ বলছিলে, ভালোবাস এবং বাসবে। এবার বুঝলে, তুমি কেমন মানুষ?’‘শোনো, আমি যেমন মানুষ, আমাকে যেকোনো মেয়ে ভালোবাসবে। আর তুমি তেমন মানুষকে ভালোবাসতে থাকো, যেমন মানুষের অস্তিত্বই নেই।’বলে বলবান যুবক দড়াম করে দরজা লাগিয়ে চলে গেল।দেখলেন কাণ্ড!