রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দায় নিজের মুখল. ইয়াকুবোভিচ ও য়্যু নেপমনিয়াশ্যিরোববারে দোকানে যাচ্ছিলাম রুটি কিনতে, দোকানের ঠিক পাশে পৌঁছাতেই দুজন লোক আমাকে থামাল।‘প্লিজ, স্বাভাবিক আচরণ করুন’, প্রথমজন বলল আমার দিকে টিভি ক্যামেরা বাগিয়ে ধরে।আমি মুখটা হাসি-হাসি রাখার চেষ্টা করলাম।‘আচ্ছা’, দ্বিতীয়জন মাইক্রোফোন আমার মুখে প্রায় সেঁটে ধরে প্রশ্ন করল, ‘বছরের কোন মৌসুম আপনার সবচেয়ে পছন্দ?’‘শীতকাল’, বলে ঢুকে পড়লাম দোকানে।ঠিক এক সপ্তাহ পরে এক টিভি অনুষ্ঠানে নিজের চেহারা দেখলাম টিভির পর্দায়। প্রথমে আরও কয়েকজনকে দেখাল। একজনের পছন্দ গ্রীষ্মকাল, দ্বিতীয়জনের হেমন্ত, তৃতীয়জনের বসন্তকাল। সবশেষে ক্লোজআপে দেখাল আমার মুখ। কৃত্রিম হাসি হেসে বলছি, ‘শীতকাল’।পরদিন সকালে স্ত্রী বলল, ‘তোমাকে চ্যানেল এক-এ দেখাবে, সেটা আগে জানালেই পারতে! আমি কি তোমার একমাত্র বউ নই!’‘কী যে বলো, ল্যুবা! একেবারেই হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি নিজেই জানতাম না।’‘বললেই হলো! তোমার মায়ের বাসায় যে কালার টিভি আছে, সেটাও জানতে না?’‘জানতাম, তো?’‘তো মানে?’ কেঁদে ফেলল আমার স্ত্রী। ‘কালার টিভিতে ছেঁড়া বোতামওয়ালা ডোরাকাটা শার্টে তোমাকে দেখে তিনি আমাকে কখনো ক্ষমা করবেন ভেবেছ? তুমি ইচ্ছে করে এ ঘটনা ঘটিয়েছ। তোমাকে আমার ঢের চেনা আছে।’অফিসে ডিরেক্টর আমাকে ডেকে পাঠালেন।‘হুম্ম্,’ কী একটা কাগজে সই করতে করতে বললেন তিনি, ‘গতকাল আপনাকে টিভিতে দেখলাম। নিজের মতামত জাহির করার আগে অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে আলোচনা করে নিতে পারতেন। এ বিষয়ে মত দেওয়ার জন্য আপনার চেয়ে অনেক বেশি যোগ্য ব্যক্তি আছেন আমাদের অফিসে। একটু বিনয় অন্তত দেখাতে পারতেন।’লাঞ্চের পর সহকর্মী জোতভ এল আমার কাছে।‘সেরিওজা’, আমার কাঁধ জড়িয়ে ধরে বলল, ‘তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ ছিল। ছয় মাসের জন্য ছয় হাজার রুবল ধার দেবে? গাড়ি কিনতে চাইছি, কিন্তু টাকায় কুলোচ্ছে না। ছয় হাজার রুবল তো তোমার কাছে নস্যি। আমি জানি, তোমরা, অভিনেতারা, কত টাকা উপার্জন করো। দুবার মুখ দেখালে ক্যামেরায়, ব্যস। আর আমাকে সারাটা জীবন ধরে সঞ্চয় করতে হয়...’পরে ফোন করল এক বন্ধু।‘হুম্ম্’, রিসিভারে ভেসে এল তার গলা, ‘খুব দাম বেড়েছে তোর, না? যেই টিভিতে মুখ দেখাল, অমনি আমাকে ফোন করা বন্ধ করে দিলি!’‘কিন্তু আমাকে টিভিতে দেখাল মাত্র গতকাল!’ বললাম আমি।‘গতকাল থেকেই তো তুই আমাকে ফোন করিসনি। কাজটা ঠিক করিসনি, বুঝলি?’সন্ধ্যাবেলা এল প্রতিবেশী।‘দারুণ, সেরিওজা, দারুণ! কাল তোমাকে টিভিতে দেখলাম। অসাধারণ! একেবারে জীবন্ত। কবে দ্বিতীয় পর্ব দেখাবে, সেটা আগেভাগে জানাতে ভুলো না কিন্তু!’ঘুম হলো না রাতে।পরদিন অফিসে আমাকে ডেকে পাঠালেন আমাদের ডিপার্টমেন্টের প্রধান।‘শুনুন’, ক্ষুব্ধ স্বরে উচ্চারণ করলেন তিনি, ‘আপনি থার্ড কোয়ার্টারের রিপোর্ট কেন এখনো শেষ করতে পারেননি, সেটা আমি এখন বুঝতে পারছি। শুটিংয়ের জন্য সময় আপনি ঠিকই পান! রীতিমতো দ্বৈত জীবন যাপন করছেন! আর শুনুন, আপনার পছন্দ যেহেতু শীতকাল, তাই অন্য সবার মতো গ্রীষ্মকালে ছুটি আপনি পাবেন না, পাবেন শীতকালে। ডিসেম্বর মাসে।’(ঈষৎ সংক্ষেপিত) রুশমিশালি স্ত্রীর বন্ধুর চেয়ে বন্ধুর স্ত্রী উত্তম। রাজনীতিবিদেরা কত কিছু করার প্রতিশ্রুতি দেন জনগণকে! জনগণ তবু তৃপ্ত নয়। চিকিৎসকদের দুটি কামনা:১. দরিদ্র ব্যক্তিরা যেন কখনো রোগাক্রান্ত না হয়।২. ধনীরা যেন কখনো পুরোপুরি সুস্থ না হয়। নিয়মিত মুরগির ঘরে যায় বলেই কি মুরগিদের অধিকার রক্ষার দায়িত্ব শিয়াল পেতে পারে? যে বইটি প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা হয়, কথা হয়, সেটা হচ্ছে টেলিফোন বুক। মানুষে মানুষে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হয় পিক আওয়ারে। বিবেকের দংশনে রাতের নিদ্রা ব্যাহত হয়? দিনের বেলা ঘুমান। মাথা না চুলকালেও পরিবারের কর্তাকে থেকে থেকেই মাথা চুলকাতে হয়।[email protected]