রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]দুই ভাইআনাতোলি নোভিকভএক শহরে ছিল দুই ভাই।ছোট ভাইয়ের নাম ছিল ভাসিলি, বড় ভাইয়ের নাম নিকোলাই।তারা আলাদা থাকত। পাঁচ বছর ধরে কোনো দেখা-সাক্ষাৎ নেই দুজনের মধ্যে। না উৎসবে, না উপলক্ষহীন। যোগাযোগ নেই টেলিফোনেও। কেউ কাউকে গ্রিটিং কার্ডও পাঠায় না।কী হয়েছিল তাদের মধ্যে, সেটা জানার প্রয়োজন আমাদের নেই।এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর একদিন হঠাৎ বড় ভাই দেখা পেল ছোট ভাইয়ের। অনুমান করুন দেখি, কোথায়?ছোট ভাই বসে ছিল আন্ডারগ্রাউন্ড ক্রসিংয়ে। ভিক্ষা করছে। দানের টাকা রাখার জন্য সামনে ফেলে রেখেছে মাথার ক্যাপ। হাতে ধরে রেখেছে প্ল্যাকার্ড। তাতে লেখা: ‘হে পথচারীরা, ভিক্ষা করছি নিজের প্রয়োজনে নয়। ঈশ্বরের দোহাই লাগে, আমার আজন্ম পঙ্গু, অন্ধ, বধির ও খোঁড়া ভাইটার বিদেশে চিকিৎসার খরচ জোগাতে সাহায্য করুন। ভালো হয় ডলারে দিলে।’বড় ভাই চোখ কচলাল, কান দুটো ঘষল, পা দুটো যথাস্থানে আছে কি না, দেখে নিল। তারপর ছোট ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ‘আমাকে কবরে পাঠাচ্ছিস কবে?চোখ তুলে ভাসিলি দেখল তার বড় ভাইকে। বলল, ‘তুমি যাও তো এখান থেকে! অযথা বাগড়া দিয়ো না কাজে।’শুনে ক্ষুব্ধ হলো বড় ভাই।‘এটাকে তুই কাজ বলিস? অকর্মা, অলস কোথাকার! আমি সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, আর তুই...তুই টাকা কামানোর সহজ উপায় বের করেছিস! তোর লজ্জা করে না? তুই আমাদের বংশের কলঙ্ক। যদিও তুই আমার ভাই, তবু বলি, তোর মতো মানুষকে ঘৃণা করা উচিত। তোদের জন্য রাশিয়ার আজ এই দুরবস্থা। তোর সঙ্গে আজ দেখা না হলেই ভালো হতো। তোর জন্য আমার ভীষণ লজ্জাবোধ হচ্ছে। ছি! ছি! ছি! তোর এতটাই পতন হয়েছে! যাকগে, তোর সঙ্গে বেহুদা প্যাঁচাল পেড়ে সময় নষ্ট বরং না করি। আমার অনেক কাজ আছে।’ বলল নিকোলাই। তারপর ছোট ভাইয়ের ক্যাপে জমা পড়া টাকাগুলো নিজের পকেটে চালান করে দিয়ে হাঁটা ধরল।বড় ভাই চলে যাওয়ার আগে ছোট ভাই কোনোমতে একটি প্রশ্ন করতে সমর্থ হলো, ‘তুমি কোথায় কাজ করো?’ছোট ভাইয়ের দিকে না ঘুরেই সে জবাব দিল, ‘আমি মাফিয়ার সঙ্গে জড়িত।’ রুশমিশালি শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর দাম জানার পর আমি নিশ্চিত হলাম, আমার অন্তর্জগৎটি যথেষ্টই ধনী। পাঁচ হাজার লিটার পানি দিয়ে সুইমিং পুল ভরা হলো। সেই পানি বের করার সময় দেখা গেল, পানির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫০ লিটার। সাঁতারুদের কি বিবেক বলে কিছু নেই! যে শহরে বিখ্যাত লোকদের মূর্তি নেই, সেখানে কবুতরেরা বিষ্ঠা ত্যাগ করতে চেষ্টা করে বিখ্যাত লোকদের মাথায়। মার্কনি রেডিও আবিষ্কার করলেন। তারপর অন করলেন সেই রেডিও। কিন্তু শোনার কিছু থাকলে তো!মারিনার প্রতি কৃতজ্ঞতাই. মারতিয়ানভআমার ভেতরে ভালো যে গুণগুলো আছে, সেসবের জন্য আমি মারিনার কাছে কৃতজ্ঞ।ভেবে বিস্মিত হই, আমার বিবর্ণ ব্যাচেলর জীবনে কী অকর্মণ্যই না ছিলাম আমি! কত কিছু জানতাম না। কত কিছু করতে পারতাম না!মনে আছে, আমার কোনোমতে ধোয়া শার্ট বা বাঁকা-ত্যাড়া করে সেলাই করা বোতামের দিকে কেমন বক্র দৃষ্টিতে তাকাত আমার সহকর্মীরা। আর এখন আমার শার্টের কলার ও হাতার কবজিসংলগ্ন অংশের রং শ্বেতশুভ্র প্রথম তুষারের সঙ্গে পাল্লা দিতে পারে। এটাও মারিনার কৃতিত্ব। উত্তমরূপে কাপড় ধোয়া ও-ই আমায় শিখিয়েছে। ডিটারজেন্ট পাউডারগুলো সম্পর্কেও সম্যক জ্ঞান রাখি এখন। এখন আমি জানি, সিনথেটিক কাপড়ের জন্য কোন ডিটারজেন্ট প্রয়োজন, সুতি কাপড় ধুতে হয় কোন ডিটারেজেন্ট দিয়ে। সবচেয়ে বড় কথা, স্ত্রী আমার ওপর পুরো আস্থা রাখে। সে নিশ্চিন্তে তার সব কাপড় আমাকে ধুতে দেয়; এমনকি আসল সিল্ক দিয়ে বানানো কাপড়গুলোও।আর রন্ধনবিদ্যায় কত প্রয়োজনীয় অভিজ্ঞতায় সমৃদ্ধ আমি এখন! কী করে ‘শ্যি’ নামের স্যুপ রাঁধতে হয়, আমার দুঃসহ ব্যাচেলর জীবনে সে বিষয়ে কোনো ধারণাই আমার ছিল না। কাটলেট ও অন্যান্য খাবারের কথা নয় বাদই দিলাম। এখন রন্ধনকার্যে অনেক পেশাদার পাচকও আমার সঙ্গে প্রতিযোগিতায় হার মানবে।আমার স্ত্রী মাঝেমধ্যে অসন্তুষ্টি প্রকাশ করে অবশ্য, তবে সেটা শুধু একটি কারণেই, সে ফিরে আসার আগে আমি রান্না শেষ করতে না পারলে।শুধু মারিনার কল্যাণে আমি জেনেছি, বাজার কী এবং সেখানে কী বিক্রি হয়। আর সকালে কাজে যাওয়ার আগে বাজারের ব্যাগ নিয়ে প্রাত্যহিক ছোটাছুটি আমার শরীর-স্বাস্থ্যে সুপ্রভাব ফেলছে, তরতাজা রাখছে মন, পেশিগুলো হচ্ছে শক্তিশালী।স্ত্রীর কল্যাণে জীবনের আরও অনেক ক্ষেত্রে আমি সাফল্য লাভ করেছি। একমাত্র ব্যতিক্রম—বুননকর্ম। কুরুশ কাঁটা দিয়ে করিতব্য নানাবিধ ফোঁড় আমার আয়ত্তে আসছে না কিছুতেই। অথচ একটা বুনানো সোয়েটারের কী যে শখ মারিনার!কম্প্-হিউমার যখন আমার ডেস্কটপ ছিল, আমি তখন ইন্টারনেটে বসতাম। ট্যাবলেট কেনার পর থেকে আমি এখন ইন্টারনেটে শুই।—জানো, গতকাল ভোরবেলা পার্টি থেকে যখন বাসায় ফিরলাম, তখন একসঙ্গে খিদে, তৃষ্ণা, ঘুম আর বাথরুম পেয়েছিল।—তো তুমি কী করলে?—কম্পিউটার চালু করলাম। —অনলাইনে প্রেমিক-প্রেমিকার প্রেমের প্রমাণ কী?—দুজনের একই প্রোপিক।