রুশ রস
[email protected]কম্প্-হিউমার এক লোকের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার কোনো বন্ধুকে উপস্থিত থাকতে না দেখে অবাক হলো সবাই। অথচ তার অজস্র বন্ধু ছিল। ফেসবুকে। নৈরাশ্যবাদী মনে করে, গ্লাসটা অর্ধেক শূন্য।আশাবাদী মনে করে, গ্লাসটা অর্ধেক পূর্ণ।প্রোগ্রামার মনে করে, গ্লাসের আকার প্রয়োজনের তুলনায় দ্বিগুণ। সফটওয়্যারগুলোর ইন্টারফেস যত বেশি, বোধগম্য হতে থাকবে, ইউজারদের বুদ্ধিবৃত্তি হবে তত বেশি নিম্নগামী। এক জেলখানায় নিরাপত্তাব্যবস্থা শিথিল করা হয়েছে। কমিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তাকর্মীর সংখ্যা। জেল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে জানানো হলো:—কারণ প্রতিটি কারাকক্ষে আনলিমিটেড ইন্টারনেট সার্ভিস দেওয়া হচ্ছে।রু শ মি শা লি দুটো ইট বসে আছে ছাদের কিনারে। অপেক্ষমাণ। একটি তরুণ, অন্যটি বয়স্ক। নিচে তাকিয়ে তারা দেখল, এক লোক দাঁড়িয়ে আছে। তরুণ ইট বলল:—মোক্ষম সুযোগ! চলো, ঝাঁপ দিই।—চলো।লাফ দিল তারা। উড়তে উড়তে তরুণ ইট বলল:—অযথাই ঝাঁপ দিয়েছি! লোকটার মাথায় তো হেলমেট!বয়স্ক ইট বলল:—নতুন প্রজন্ম এত আনাড়ি! এই দ্যাখো, কী করতে হয় এসব ক্ষেত্রে।... এই যে ভাই, শুনছেন?লোকটি তাকালো ওপরের দিকে:—আমাকে বলছেন? চুরি করবেন না। সরকার প্রতিদ্বন্দ্বী সহ্য করে না। লটারিতে অনেক টাকা জিতল এক ট্রাফিক পুলিশ। তাকে জিজ্ঞেস করা হলো:—আপনার জীবনের স্বপ্ন কী?—জুতসই একটা ক্রসরোড কিনে নিয়ে মনের আনন্দে কাজ করব। পানিও বিস্বাদ লাগে, ডাক্তার খেতে বললে। মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে আলপিন আর সেফটিপিন! একসময় সেফটিপিন বলল:—উফ! কী অসহ্য গরম!দীর্ঘশ্বাস ফেলে আলপিন বলল:—তুমি তো তবু চাইলে নিজের বুকের বোতাম খুলে দিতে পারো! —ওগো, শুনছ, পৃথিবীটা আসলেই ছোট! এইমাত্র খবর পেলাম, তোমার তৃতীয় স্ত্রী আর আমার দ্বিতীয় স্বামী তাদের হানিমুন উদ্যাপন করছে তোমার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামীর কটেজে!উর্দিবাণী প্রতিটি বাজে কথার জন্য ক্ষমা চাইতে হলে ক্ষমা চাওয়াটাই আমার প্রধান কাজ হয়ে দাঁড়াবে। আমার ধারণা, পৃথিবীর অর্ধেক লোক না হলেও অন্তত প্রতি দুজনের একজন তো জানেই এ কথা। সৈনিকদের মগজেও মাসল থাকে। তোমরা আমাকে গাধা পেয়েছ যে আমি ঘেউ ঘেউ করব?