রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]বিকেল সাড়ে পাঁচটায় ফোনভ্লাদিমির আলবিনিনআমার স্ত্রী অন্যদের স্ত্রীদের মতো নয়। সে একেবারেই ব্যতিক্রমধর্মী মহিলা। সে দৃঢ়ভাবে নিশ্চিত, সব সময় বাসায় থাকাই স্বামীর দায়িত্ব। অবশ্য যথাযোগ্য বেতন ঘরে আনি বলে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সে আমাকে অফিসে কাটানোর অনুমতি দেয়। তবে সাড়ে পাঁচটা বাজতে না বাজতে সে আমাকে ফোন করা শুরু করে এবং বারবার মনে করিয়ে দিতে থাকে, বাসায় ফেরার সময় হয়ে আসছে, ঘরে অজস্র কাজ অপেক্ষা করছে আমার জন্য, তাই অফিসে বসে অনর্থক সময় নষ্ট করার প্রয়োজন নেই।কর্মস্থলে আমি শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার এবং ছয়টা বাজার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে অফিস থেকে বের হয়ে যাওয়াটা কোনো পুরুষের জন্য শোভন নয়, এ কথা আমার স্ত্রীকে বোঝানোর মতো যথোপযুক্ত যুক্তি অদ্যাবধি উদ্ভাবিত হয়নি। তবে ফুটবল খেলা দেখা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পরিকল্পনা থাকলে ভিন্ন কথা। তখন তড়াক করে কর্মস্থল ত্যাগ করাটা অশোভন দেখায় না।একজন আধুনিক পুরুষের জন্য বাসায় কী ধরনের কাজ অপেক্ষা করতে পারে? জানি, আপনারা এমন প্রশ্ন করতে পারেন। তবে আমার স্ত্রীর মতে, এমন কাজের সংখ্যা অগণ্য।প্রথমত, বাড়িঘরের মেরামত ও রক্ষণাবেক্ষণ। দ্বিতীয়ত, টুলের একটা পায়া স্ক্রু দিয়ে টাইট করতে হবে, যাতে তা মিনিটে মিনিটে খুলে না পড়ে। তৃতীয়ত, লন্ড্রিতে যেতে হবে। চতুর্থত, দাবা খেলতে হবে মেয়ের সঙ্গে—হবু বিশ্বচ্যাম্পিয়ন। পঞ্চমত, পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে ডিনার করা। এবং ষষ্ঠত, সপরিবারে কোথাও বেড়াতে বা মুভি দেখতে যাওয়া।আপনাদের মুখে বক্র হাসি দেখতে পাচ্ছি আমি! কিন্তু আমার স্ত্রী যে এসব নিয়েই মাথা ঘামাচ্ছে দিনরাত। কিন্তু কী করার আছে, বলুন? আমি তো আগেই বলে দিয়েছি, আমার স্ত্রী অন্যদের স্ত্রীদের মতো নয়। এবং প্রতিটিবার, যখন বিকেল সাড়ে পাঁচটায় আমার স্ত্রী ফোন করে বাসায় ফেরার জন্য আমাকে তাড়া দিতে থাকে, আমি গলায় প্রস্তুতির স্বর এনে বলি, ‘তোমার প্রিয় পুরুষ বাসায় ফেরার জন্য প্রায় প্রস্তুত। এই বের হলাম বলে!’কিন্তু স্ত্রী ফোন করতেই থাকে নাছোড়বান্দার মতো। ফোন করে সে ছয়টায়, সাতটায়, আটটায়। আমার ডোমিনো খেলার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অবস্থাদৃষ্টে মনে হয়, যেন লন্ড্রিতে যাওয়া, টুলের পায়া ঠিক করা বা কন্যার সঙ্গে দাবা খেলা ছাড়া পুরুষদের আর কোনো কাজ নেই!আর বাড়িঘরের মেরামতের কথা শুনতে শুনতে কান ঝালাপালা। আমার স্ত্রী, বোধ হয় বছর পাঁচেক হলো এ নিয়ে ঘ্যানঘ্যান করেই চলেছে। কী একরোখা মহিলা রে বাবা! অবাক হব না, যদি কোনো দিন বাসায় ফিরে দেখি, মেরামতের কাজ করা হয়ে গেছে।রুশমিশালি ভুলোমন আন্দ্রেই ইস্তিরি অফ না করেই অফিসে চলে গেলেও তার বাসায় আগুন লাগেনি। দরজা খোলা পেয়ে চোর ঢুকে সব চুরি করে নিয়ে গেছে। টানা আট ঘণ্টা ধরে বিয়ার টানছে সবাই লেকের পাশে বসে। অথচ এই দীর্ঘ সময়ে ছোট বাথরুমে যায়নি কেউ। তবে সবাই ‘সাঁতার কাটতে’ গেছে কয়েকবার। সুমো বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগী এসেছে আশি টন। রাতের খাবার রান্না করেছি। চেখে দেখতে ভয় পাচ্ছি। বিড়ালটাকে দিতেও সাহস হচ্ছে না। যদি কিছু হয়ে যায়! তাই অপেক্ষায় আছি, কখন স্বামী ফিরবে।বাসনকোসন ধোয়ার গল্পআগনিয়া বারতো ন. নিকিতিনাএকদিন ভোভা তার দিদিমাকে সাহায্য করল বাসনকোসন ধুতে। সবগুলো নয় অবশ্য, শুধু চারটি প্লেট। তবে ভারি খুশি হলো দিদিমা। এমনকি মায়ের কাছে প্রশংসা করল ভোভার, বলল, ‘কী লক্ষ্মী ছেলে ভোভা! আমাকে প্লেট ধুতে সাহায্য করল।’প্লেট ধোয়ার এ ঘটনাটি পরে ভোভার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখল। ঠিক পরদিন পাইওনিয়ারদের সম্মেলনে এক গাইড প্রশ্ন করল, ‘ছেলেদের মধ্যে কে কে বাড়িতে গৃহস্থালি কাজে সাহায্য করে?’‘আমি করি,’ উত্তর দিল ভোভা। তারপর কীভাবে সে গতকাল বাসনকোসন ধুয়েছে, সেই বর্ণনা দিল।‘এক কাজ করো, স্কুলের দেয়াল পত্রিকায় এ নিয়ে একটা লেখা দাও,’ ভোভাকে প্রস্তাব দিল গাইড।ভোভা ছোট একটি রচনা লিখল। নাম দিল, ‘আমি কীভাবে বাসনকোসন ধুয়েছিলাম’।ঘটনার এখানেই শেষ নয়। রচনাটা প্রকাশ করল পাইওনিয়ারদের পত্রিকা এবং নানা শহর থেকে চিঠি পেতে শুরু করল ভোভা।‘তুমি কীভাবে বাসনকোসন ধোও, একটু বিশদভাবে আমাদের জানাও,’ একদল শিশু লিখল জাগোর্স্ক থেকে।সিমফেরোপোল থেকে এক বালিকা জানতে চাইল, ভোভা কত বছর বয়স থেকে বাসনকোসন ধুতে শুরু করেছে এবং তার দিদিমার নাম কী।এমনকি সাইবেরিয়ার উলান উদে নামের শহর থেকেও একটা চিঠি এল। প্রথম শ্রেণীর এক ছাত্র ভোভাকে জানাল, সেও বাসনকোসন ধোয়ার পরিকল্পনা করছে। সে ভোভার অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী।কয়েক দিন পরের কথা। দিদিমা ভোভাকে অনুরোধ করে বলল, ‘আমাকে একটু সাহায্য করবি? কয়েকটা প্লেট ধুয়ে দে না!’‘কোনোভাবেই পারছি না, দিদিমা,’ দুই পাশে মাথা নেড়ে জানাল ভোভা। ‘একেবারেই সময় নেই। আমি অত্যন্ত ব্যস্ত।’ভোভা সত্যিই ব্যস্ত ছিল খুব। সে একের পর এক চিঠির উত্তর লিখছিল এবং সেসবে সবিস্তারে বর্ণনা করছিল তার বাসনকোসন ধোয়ার কাহিনি।