রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]বোঝাপড়াভাসিলি শিমবেরেভ‘শোনো না, ময়লার ঝুড়িটা ফেলে দিয়ে এসো না, প্লিজ...’‘খুব ক্লান্ত লাগছে। তুমিই যাও না...’‘তুমি যদি এখন ময়লা ফেলতে না যাও, এর পর থেকে সকালে তোমাকে বিছানায় কফি সার্ভ করব না...’‘কিন্তু তুমি তো জানো, বিছানায় তুমি কফি সার্ভ না করলে আমাদের সব বন্ধুবান্ধব জেনে যাবে তোমার প্রকৃত বয়স...’‘তাহলে বিছানায় তোমার পারফরম্যান্সের দৌড় কতটা, সেটা আমি ফাঁস করে দেব...’‘তাহলে আমি সবাইকে বলে বেড়াব, তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা মদ গিলে মাতাল হয়ে বসে থাকো। এ ছাড়া তোমার ড্রাগ আসক্তিও আছে...’‘আচ্ছা, তাহলে আমাদের দেশের নবতম প্লেনের গোপন ডিজাইনটা চুরি করেছিল কে, সেটা সংশ্লিষ্ট মহল জানতে পারলে নিশ্চয়ই খুশি হবে...’‘আচ্ছা, ঠিক আছে, শোনো, আমি কাউকেই বলব না যে তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা মদ গিলে মাতাল হয়ে বসে থাকো এবং এ ছাড়া তোমার ড্রাগ আসক্তিও আছে...’‘বিছানায় তোমার পারফরম্যান্সের কথাও আমি গোপন রাখব সারা জীবন...’‘বুকে পিস্তল তাক করে ধরলেও আমি বন্ধুদের বলব না, তোমার প্রকৃত বয়স কত...’‘আমিও তোমাকে বরাবরের মতোই কফি সার্ভ করব বিছানায়...’‘দাঁড়াও, ময়লার ভারী ঝুড়িটা ফেলে দিয়ে আসি। সারাটা দিন কাজ করার পর তুমি নিশ্চয়ই ক্লান্ত এখন...’‘ধন্যবাদ। দেখলে তো, যেকোনো সময় যেকোনো বিষয়ে পারস্পরিক বোঝাপড়ায় আসা যায় অনায়াসে...’দোকানে সংলাপআনাতোলি ত্রুশকিন‘আমি কি ভুল দেখছি? নাকি, ওখানে ওই লেখাটা সত্যি?’‘কোথায়?’‘প্রাইস ট্যাগে।’‘কী লেখা আছে?’‘লেখা আছে, এক শ রুবল।’‘আপনি ভুল দেখেছেন।’‘ধন্যবাদ। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম রীতিমতো। ভাবছিলাম, দাম ছিল তিন রুবল, বেড়ে গিয়ে এক শ রুবল হলো নাকি!’‘ওখানে এক শ লেখা নেই।’‘ধন্যবাদ। কিন্তু কত লেখা আছে?’‘ওখানে লেখা আছে সাত শ।’‘এক শ না?’‘না, সাত শ লেখা ওখানে।’‘সাত শ? প্রতি কেজি?’‘না, আধা কেজি।’‘বলেন কি! আচ্ছা, আমাকে চল্লিশ গ্রাম দিন।’‘এখন বিক্রি বন্ধ।’‘কেন?’‘দাম বদলাব।’‘দাম কত হবে?’‘এক শ।’‘আধা কেজির দাম?’‘না, চল্লিশ গ্রামের।’‘আত্মহত্যা করতে চাই। আপনাদের এখানে পিস্তল নেই?’‘আছে। দুই হাজার রুবল।’‘যদি একবার গুলি করতে চাই?’‘দুই শ, যদি বুলেট আপনি সঙ্গে করে নিয়ে আসেন।’‘আর আপনাদের বুলেট ব্যবহার করলে?’‘ছয় শ রুবল।’‘অত টাকা যে আমার নেই!’‘আপনার দুর্ভাগ্য। আপনাকে এমন দামের বাজারেই বেঁচে থাকতে হবে।’* গল্পটি পেরেস্ত্রোইকা-উত্তর অস্থির সময়ের প্রেক্ষাপটে রচিত। রুশমিশালি ভালোবাসা উষ্ণতা জোগায় বটে, তবে এ কাজটি আরও দ্রুততার সঙ্গে করে ভদকা। হিন্দি ছবির বৈশিষ্ট্য: দেয়ালে ঝোলা কোনো অস্ত্র যদি ছবির প্রথম ভাগে দেখানো হয়, পরে একসময় ওই অস্ত্রটি নিশ্চয়ই গান গেয়ে উঠবে। প্রেম অমর। তবে টাকা দ্রুত শেষ হয়ে যায়, এই যা সমস্যা।আমি নিজেই কি জানি!লিজা ফেদেরেঙ্কোনানান রঙের বেলুন বিক্রি হচ্ছিল রাস্তার পাশে। আমি দিদিমাকে একটা কিনে দিতে বললাম। দিদিমা বলল, ‘তুমি বড় হয়ে গেছ না? স্কুলে যেতে শুরু করেছ। এই বেলুনগুলো ছোট্ট বাচ্চাদের জন্য। তোমার জন্য নয়।’বাড়ি ফেরার পথে আমরা যখন ট্রামে চাপলাম, দিদিমা আমার জন্য টিকিট কাটল না। বলল, ‘ও তো এখনো ছোট। পাঁচ বছরও হয়নি। আমি সব সময় ওর বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে ঘুরব নাকি!’বাসায় ফিরতে না-ফিরতে উনুন জ্বালানোর দরকার হলো। দিদিমা আমাকে বলল, ‘উঠোন থেকে কিছু কাঠ নিয়ে এসো তো। তুমি তো এখন আর ছোটটি নও। বড় হয়ে গেছ।’কিছুক্ষণ পরে এল প্রতিবেশিনী; আমাকে অনুরোধ করল তার জন্য রুটি কিনতে দোকানে যেতে। কারণ, তার ছোট্ট শিশুকে কারও কাছে রেখে যাওয়ার উপায় তার নেই। আমি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় দিদিমা তাকে বলল, ‘এই বয়সী শিশুকে আমি রাস্তায় বেরোতে দিতে পারি, বলুন? তার ওপরে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আপনি, প্লিজ, রাগ করবেন না। ও তো এখনো ছোট। সেটা আপনি নিশ্চয়ই বোঝেন।’আমি আসলে ছোট, নাকি বড়? আমি নিজেই কি সেটা জানি?