রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]টেলিভিশনভিক্তর ককল্যুশকিনইভান সের্গেইয়েভিচ পদকোন্নিকভ বসে ছিলেন আর্মচেয়ারে। তাঁর হাতে একটি পত্রিকা। হাসির গল্প পড়ছিলেন তিনি। পড়তে পড়তে একসময় কপাল কুঁচকে গেল তাঁর। ‘রাবিশ! কী লিখেছে এসব! এটা নাকি আবার হাসির গল্প! পড়ে তো কান্না পেয়ে যাচ্ছে। অথচ এসব লিখেই নাকি টাকাও পায় লেখকেরা! আরে আমিও তো... শুধু আমি কেন, যে কোনো গবেটও এর চেয়ে মজাদার হাসির গল্প বানাতে পারবে।’ইভান সের্গেইয়েভিচ একটু শান্ত হলেন। তারপর ওল্টালেন পত্রিকার পাতা। পরের পাতায় লেখা: ‘শ্রেষ্ঠ হাসির গল্প রচনা প্রতিযোগিতা। উৎসাহী সবাইকেই অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে। পুরস্কার ৩০০ রুবল।’নড়েচড়ে বসলেন ইভান সের্গেইয়েভিচ। মাথার পেছন দিকটা চুলকালেন, ‘আরিব্বাপরে! ৩০০ রুবল! মানে নতুন একটা টেলিভিশন!’ঘরের কোণের দিকে তাকিয়ে কল্পনা করলেন, পুরোনো টিভির জায়গায় নতুন টিভি। তারপর ভাবলেন, ‘দেখব নাকি চেষ্টা করে?’তাঁর মনে পড়ল, একবার পাশের বাসার ত্রফিমভ তার জমানো শূন্য বোতলগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পা পিছলে পড়ে গিয়েছিল হুড়মুড় করে।‘এ ঘটনাই গল্পে বর্ণনা করবো।’ সিদ্ধান্ত নিলেন ইভান সের্গেইয়েভিচ।‘একদিন পাশের বাসার ত্রফিমভ তার জমানো শূন্য বোতলগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পা পিছলে পড়ে গেল হুড়মুড় করে।’ মন দিয়ে লিপিবদ্ধ করে ইভান সের্গেইয়েভিচ দাঁড়ি বসালেন বাক্যের শেষে। তারপর লেখা বাক্যটি পড়লেন, চেষ্টা করলেন হাসতে, কিন্তু হাসি পেল না।‘এর মানে কী!’ নিজের ওপরেই রাগ হলো তাঁর। ‘ঘটনাটা তো খুবই মজার ছিল! নাকি আমি, মানে লেখক মজা পাচ্ছে না? অন্য কেউ পড়লে নিশ্চয়ই গড়িয়ে পড়বে হাসতে হাসতে।’স্ত্রীকে ডাকলেন তিনি।‘ডাকছ কেন?’ রান্নাঘর থেকে ভেসে এল স্ত্রীর কণ্ঠ। ‘পত্রিকায় একটা হাসির গল্প পড়লাম।’ স্ত্রী ঘরে ঢুকলে ইভান সের্গেইয়েভিচ একটু মিথ্যা কথা বললেন। ‘পড়ে শোনাই তোমাকে।’ বলে গলা খাঁকারি দিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে শুরু করলেন তিনি, ‘একদিন পাশের বাসার ত্রফিমভ তার জমানো শূন্য বোতলগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পা পিছলে পড়ে গেল হুড়মুড় করে।’পড়া শেষ করে ইভান সের্গেইয়েভিচ অপেক্ষা করলেন খানিকক্ষণ। স্ত্রী হাসলেন না। চুপ করে দাঁড়িয়ে রইলেন।‘কেমন লাগল তোমার?’ সসংকোচে জিজ্ঞেস করলেন তিনি। ‘পছন্দ হয়েছে?’‘রাবিশ!’ স্ত্রী উত্তর দিলেন।‘তুমি কি জানো,’ দ্বিতীয়বারের মতো অপমানিত ইভান সের্গেইয়েভিচ বললেন, ‘এই গল্পের জন্য লেখককে টেলিভিশন উপহার দেওয়া হয়েছে?’‘টেলিভিশন নয়, ঘাড় ধাক্কা দেওয়া উচিত ছিল তাকে,’ বিড়বিড় করে বললেন স্ত্রী।কেঁপে উঠলেন ইভান সের্গেইয়েভিচ। নিজের অজান্তেই ঘাড় স্পর্শ করল তাঁর একটা হাত। ঘরের কোণের দিকে তাকিয়ে তিনি বললেন, ‘আমাদের টেলিভিশনটা পুরোনো হলেও নতুনের চেয়ে ভালো কাজ করে, তাই না?’বয়সের তিনটি পর্যায়সেমিওন আল্তভপ্রথম পর্যায়: সারা রাত হইচই করো, মদ্যপান করো, যা খুশি তা-ই করো; কিন্তু সকালে তোমাকে দেখে কিছুই বোঝা যায় না।দ্বিতীয় পর্যায়: সারা রাত হইচই করো, মদ্যপান করো, যা খুশি তা-ই করো; সকালে তোমাকে দেখলেই সেটা বোঝা যায়।তৃতীয় পর্যায়: সারা রাত ঘুমাও, হইচই করো না, মদ্যপান করো না, বস্তুত একেবারেই কিছু করো না; কিন্তু সকালে তোমার চেহারা দেখলে মনে হয়, যেন সারা রাত হইচই করেছ, মদ্যপান করেছ, যা খুশি তা-ই করেছ।ভ্যানিটি ব্যাগস্তেফানিয়া গ্রদজেনস্কায়াছেলে: তোমার কাছে কিছু খুচরো পয়সা আছে?মেয়ে: থাকার কথা। (ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে সে খুঁজতে থাকে) এই ব্যাগে কখনো কিছু খুঁজে পাওয়া যায় না! ... ওহ্, পেয়েছি। ছেলে: এটা তুমি কী দিচ্ছ আমাকে! ব্যবহূত বাসটিকিট?মেয়ে: হতেই পারে না! ...আরে, তাই তো! কেন যে ওটাকে বয়ে নিয়ে বেড়াই সঙ্গে! আচ্ছা দাঁড়াও, দিচ্ছি তোমাকে কুড়ি কোপেক। (আবার হাত ঢুকিয়ে দেয় ভ্যানিটি ব্যাগে)ছেলে: আবার কী দিচ্ছ? মেয়ে: দেখি! ঠিকই বলেছ। ঠিকানা লেখা কাগজের টুকরো। কার যে ঠিকানা, ধারণাও নেই! কেন যে ওটাকে বয়ে নিয়ে বেড়াই সঙ্গে!ছেলে: কুড়ি কোপেক কি সত্যিই আছে তোমার?মেয়ে: আছে বাবা, আছে! চোখের সামনেই তো ছিল! দাঁড়াও, এখন পার্সটা বের করি। (আবার হাত ঢোকাল ভ্যানিটি ব্যাগে) জানো, এই ভ্যানিটি ব্যাগটা আমি সহ্যই করতে পারি না। কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এই যে, পার্স খুঁজে পেয়েছি। না, এটা গত বছরের ক্যালেন্ডার। আমার এটার কী দরকার! বেহুদা ব্যাগে জায়গা দখল করে রাখে! (হাতড়াচ্ছে) ব্যাগও বটে আমার!! ছেলে: কুড়ি কোপেক তোমার সত্যিই আছে তো?মেয়ে: ব্যাগটা এত অসুবিধাজনক! আরে, এই কাপড়ের টুকরো এল কোত্থেকে? ...ওহ, মনে পড়েছে। দুই বছর আগে ব্লাউজ বানানোর জন্য এ ধরনের কাপড় খুঁজছিলাম। কিন্তু বুঝলাম না, ওটা এখনো কী করছে আমার ব্যাগে!ছেলে: আমি তোমাকে কুড়ি কোপেক দিতে বলেছিলাম, ট্রামের টিকিট কিনতে।মেয়ে: কুড়ি কোপেক? আগে বলবে তো! দাঁড়াও, ব্যাগে খুঁজে দেখি। একেবারে চোখের সামনেই পড়ে ছিল...