রুশ রস
[email protected]প্রস্তুতিআলেক্সান্দর জিতিনস্কিএই দিনটির জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হলো। টিকিট ছাপানো হলো, নির্ধারণ করা হলো বক্তাদের নাম, মাইক্রোফোনের সংযোগ বারবার পরখ করে দেখা হলো। তবু জনসমাগম বেশি হলো না। পৃথিবীর শেষ দিনের ঘটনাবলি তারা ঘরে বসে টিভিতে লাইভ দেখতেই বেশি আগ্রহী।নির্ধারিত সময়ে বিউগল বেজে উঠল, অনুভূত হলো হালকা ভূমিকম্প, বজ্রপাতও হলো কিছুটা, তারপর কার-কার যেন বিচার করা হলো। পরদিন সকালে এ বিষয়ে সংক্ষিপ্ত সংবাদ ছাপা হলো পত্রিকায়: ‘গতকাল আমাদের শহরে পৃথিবীর শেষ দিবস অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর শেষ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...’এর পরে লেখা ছিল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামের তালিকা। আর সব শেষে: ‘পৃথিবীর শেষ দিবস অনুষ্ঠানের শেষে আতশবাজি পোড়ানো হয়।’‘যাক, বাবা!’ বলল সবাই। ‘অবশেষে পৃথিবীর শেষ দিন পার হয়ে গেল। কী এমন ঘটনা ঘটল এদিন! অথচ কত হইচই, কত আলোচনা!’সবচেয়ে অবাক কাণ্ড হলো, এই দিনটি যে পার হয়ে গেছে, সে কথা অনেকে এখনো জানেই না। তারা এখনো এই দিনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসব লোকের জন্য করুণা হয়। নিজেদের অনগ্রসরতার কারণে তারা জীবনের মূল্যবান সময় ব্যয় করছে পৃথিবীর শেষ দিবস নামের তুচ্ছ এক ঘটনার প্রস্তুতির পেছনে। অথচ দিনটি কবেই পেরিয়ে গেছে! কম্প-হিউমারএকাকিত্ব— মেইলবক্সে যখন শুধু স্প্যাম আর নিউজলেটার পাওয়া যায়।আগে কত সহজ ছিল ব্যাপারটা। টয়লেটে যাওয়ার সময় একটা পত্রিকা বা বই সঙ্গে নিলেই চলত। আর এখন টয়লেটে যাওয়া মানে যেন কোনো অভিযানে যাওয়া। সঙ্গে নিতে হয় ল্যাপটপ, আইপ্যাড, দুটো মোবাইল ফোন...প্যারাস্যুট দিয়ে ঝাঁপ দিতে ভয় পান? ভয় পাওয়ার কিছু নেই। প্লেনের দরজা খুললেই নিচে দেখবেন গুগল ম্যাপ। আপনি গুগল ম্যাপকে নিশ্চয়ই ভয় পান না!শিক্ষায়েভগেনি ত্যুরিন‘এর জন্য কী কী করতে হবে আমাকে?’‘তিলকে তাল বানানো শিখতে হবে।’‘বুঝেছি।’‘কালোকে বলতে হবে সাদা।’‘বললেও তো বিশ্বাস করবে না কেউ।’‘তুমি বলতেই থাকো। বলতে বলতে গলা শুকিয়ে যাক। তুমি আরও বিশ্বাসযোগ্যভাবে বলো।’‘তার পরে?’‘পরে বলবে ঠিক তার উল্টোটা এবং বলতেই থাকবে জোর গলায়।’‘লোকে তো পাগল ভাববে!’‘ভাববে না। মনে করবে, এটাই স্বাভাবিক।’‘তার পরে?’‘বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হবে।’‘কিন্তু সেটা তো...’‘প্রয়োজনবোধে নিজের পিতা সম্পর্কে বাজে কথা বলবে।’‘কিন্তু...’‘এর পরে অবিশ্বস্ত হবে মায়ের প্রতি।’‘কিন্তু এসব করা তো সম্ভব নয়।’‘তুমি ভেবেছিলে, রাজনীতিবিদ হওয়া এতই সহজ?’