রুশ সাংস্কৃতিক কেন্দ্রে...
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে রাশিয়ার (তত্কালীন সোভিয়েত ইউনিয়ন) অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করতে হয়। দুই দেশের মধ্যে বন্ধুত্বও প্রগাঢ়। সেই বন্ধুত্বের সম্পর্কটা পাকাপোক্ত করতে, আর দুই দেশের সাংস্কৃতিক দেওয়া-নেওয়া অব্যাহত রাখার জন্যই ১৯৭৪ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র। ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরের ঠিক বিপরীতে ৮ নম্বর রোডের সেতুর কাছেই ভাষাসৈনিক আবদুল মতিন সড়কের ৪২ নম্বর বাড়িতে রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিতই চলে সংস্কৃতির নানা বিষয়ের চর্চা। দেশি-বিদেশি যে কেউ বিভিন্নভাবে সম্পৃক্ত হতে পারে এই কেন্দ্রের সঙ্গে। যেসব কোর্স রয়েছে রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রেরুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব একটি সাংস্কৃতিক ক্লাব রয়েছে। নাম ভলগা ক্লাব। দেশের প্রতিষ্ঠিত শিল্পীরাই সাধারণত এই ক্লাবের সদস্য হতে পারেন। এরপর দূতাবাস কিংবা সাংস্কৃতিক কেন্দ্রে নিজস্ব অনুষ্ঠানে এই ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।এখানে রয়েছে শিশুদের চারুকলায় হাতেখড়ি দেওয়ার জন্য ভালেন্তিন সেরভ একাডেমি অব ফাইন আর্টস। প্রতি সপ্তাহে দুই দিন ক্লাস হয় ছবি আঁকার।এখানে এককভাবে যে কেউ পিয়ানো শিখতে পারেন পিয়ানো স্কুলে। আঙুলের স্পর্শে মনের মতো সুর তোলার এই প্রশিক্ষণ নিতে খরচ করতে হবে চার হাজার টাকা। এক মাসের এই কোর্সে প্রতি সপ্তাহের শুক্র ও্রশনিবার ক্লাস হয়।নাদিম’স ড্যান্স স্কুলে আপনি শিখতে পারবেন আধুনিক নাচ। হিপহপ, জ্যাজ, জাইভ, লামবাদা, মেরাঙ্গু, কুইক স্টেপসহ পশ্চিমা সব নাচ শেখার সুযোগ আছে এই স্কুলে। আর এই নাচের স্কুল খোলা থাকে শুক্র ও শনিবার।এ ছাড়া আছে স্কুল অব ইয়োগা প্র্যাকটিস। এখানে যোগব্যায়াম শেখানো হয় নিয়মিত। রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলে এর প্রশিক্ষণ। এ ছাড়া রয়েছে শর্ট কোর্স অব ফিল্ম মেকিং। যেখানে চলচ্চিত্রসহ গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে চেখভ থিয়েটার নামের একটি নাটকের দল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত এই দল থেকে রুশ নাট্যকারদের নাটকসহ দেশি-বিদেশি বিভিন্ন বিখ্যাত নাট্যকারের নাটক মঞ্চস্থ হয়। এখানে সবচেয়ে সমৃদ্ধ ক্লাব হচ্ছে আবৃত্তির জিয়নকাঠি। নিজেদের চর্চা আর দক্ষতা দিয়ে এই ক্লাবের সদস্যরা নিয়মিত আবৃত্তির অনুষ্ঠান মঞ্চায়ন করে। রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। বছরের জন্য ৫০০ টাকা ফির বিনিময়ে যে কেউ এই পাঠাগারের সদস্য হতে পারেন। সেই সঙ্গে রুশ সাহিত্যের সঙ্গে নিজেকে পরিচিত করতে পারেন। বাংলাদেশের প্রায় দুই হাজার স্নাতক, যাঁরা রাশিয়া থেকে পড়ালেখা শেষ করে এসেছেন, তাঁদের অনেকেই নিয়মিত এই পাঠাগারে আসেন। বাকিরাও আসতে পারেন।এখানে রয়েছে রুশ ভাষা শেখার ব্যবস্থা। জাতিসংঘের যে সাতটি দাপ্তরিক ভাষা রয়েছে, তার একটি এই রুশ ভাষা। বিশ্ব অর্থনীতিতেও এই ভাষার গুরুত্ব রয়েছে। এ ছাড়া কেউ উচ্চশিক্ষার্থে রাশিয়ায় যেতে চাইলে এখান থেকে শিখে নিতে পারেন রুশ ভাষা। নয় মাসের এই কোর্সে ছাত্রদের জন্য প্রতি তিন মাসের ফি ১৫০০ টাকা, আর যাঁরা ছাত্র নন্রতাঁদের জন্য ২৫০০ টাকা। প্রতিবছরই এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে সাত-আটজন মেধাবী শিক্ষার্থীকে রাশিয়ায় পাঠায় উচ্চশিক্ষার জন্য। এ ছাড়া আলাদাভাবে বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় এই সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে রাশিয়ায় পাঠায়। মেধাবী হওয়ার পাশাপাশি যাঁরা রুশ ভাষায় দক্ষ, তাঁরা এই বৃত্তিতে অগ্রাধিকার পাবে। রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা জাভিদ জাফর বলেন, ‘বিশ্বের প্রায় ৬৫টি দেশে এই সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এখানে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তার সবই বাংলাদেশের সঙ্গে রাশিয়ার আন্তসম্পর্ককে আরও দৃঢ় করে তোলা ও সাংস্কৃতিক যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে।’ রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র্রেনিয়মিত প্রদর্শিত হয় চলচ্চিত্র। রুশ চলচ্চিত্রসহ অন্যান্য দেশের ধ্রুপদী ও সমকালীন চলচ্চিত্র দেখার সুযোগ পাবে দর্শনার্থীরা। রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র বিষয়ে যোগাযোগ করতে পারেন ৯১১৬৩১৪, ৯১১৭৬৩৯, ৯১১৮৫৩১ নম্বরে।