রুশমিশালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মেয়েদের স্বপ্ন: ফটোশপযুক্ত আয়না।
 রাশিয়ায় নির্বাচন ও নাটক সমার্থক। শেষে কী ঘটবে, সবারই জানা।
 নাম ডাকা হচ্ছে।
—ইভানভ!
—উপস্থিত, স্যার!
—পেত্রভ!
—উপস্থিত, স্যার!
—সিদোরভ!... সিদোরভ!... সিদোরভ, তুমি কোথায়?
—এই তো আমি এখানে!
—তা তো বটেই! সাবমেরিন ছেড়ে তুমি যাবে কোথায়!
 কিছুতেই বুঝি না, মানুষের হাতে দশ-দশটা আঙুল অথচ নাকের ফুটো মাত্র দুখানা কেন!
 সুন্দরী বউ থাকাটা সুখের ব্যাপার। আর দুঃখের ব্যাপার—তেমন সুখ থাকা।