রুশমিশালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীবিভেদ সবচেয়ে বেশি দেখা যায় স্কুলে।
কাটলেট বানিয়ে প্লেটে সাজিয়ে সেটার ছবি তুলে আপলোড করেছি ফেসবুকে। তারপর খেয়ে হজম করার পর বাথরুমে গিয়ে সেটার ফলাফলের ছবি শেয়ার করেছি। আমি কি যথেষ্ট স্মার্ট ও
আধুনিক নই?
জনাকীর্ণ সি-বিচসংলগ্ন সামুদ্রিক পানি বেশি নোনতা।
আমার স্ত্রীর কী যে হয়েছে! সন্ধেবেলা ঘরে থাকতেই চায় না। একের পর এক ঢুঁ দিতে থাকে বার-পাব-রেস্টুরেন্টে। আমাকে
খুঁজে বেড়ায়।
অতীতের ভবিষ্যৎ বর্তমানের হাতে।
আমার স্বামী খায়, আমি রান্না করি; ও কাপড় পরে, আমি ধুই; ও ঘর এলোমেলো করে, আমি গোছাই। ও না থাকলে আমার তো কিছুই করার থাকত না!