রুশমিশালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লটারিতে বিলিয়ন ডলার জিতে নেওয়ার ঘটনা যেমন বিরল, মাথার ওপরে ইট পড়ার ঘটনাও। কিন্তু তবু কেন যে ইটের ব্যাপারটি ঘন ঘন ঘটে!
ঘরে প্রচণ্ড ঠান্ডা? তাহলে ঘরের কোণে গিয়ে দাঁড়িয়ে থাকুন। ওখানে ৯০ ডিগ্রি।
লজ্জাবোধ ও বিবেক হারিয়ে ফেলে অকর্মারা। প্রকৃত প্রতিভাবানেরা ওসব নিয়ে ব্যবসা করে।
—কাল প্রায় ভোরের দিকে তোমাকে স্বপ্নে দেখেছি।
—বাকি রাতটা তাহলে কার সঙ্গে ছিলে?
আঙুল দিয়ে নাক খোঁটানো যারা অশালীন বলে মনে করে, হয় তাদের আঙুল মোটা, নয় তারা জীবনের ছোটখাটো আনন্দ বিষয়ে কোনো ধারণাই রাখে না।