রুশমিশালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মা কথা বলছে এক বছর বয়সী সন্তানের সঙ্গে:
—তোমার কত সৌভাগ্য, দেখেছ? ঘুমালে, ঘুম থেকে উঠলে, খেলে, একটু খেলা করলে, বাথরুম করলে, তারপর আবার ঘুম।
স্বামীর গলা শোনা গেল টয়লেট থেকে:
—আমার অধিকার আছে! আজ আমার ছুটির দিন!
 জ্ঞানই শক্তি—কথাটা সব সময় ঠিক নয়। আমি যদি জানি যে আমি কিছুই জানি না, তো এই জ্ঞান আমাকে কী শক্তি দেয়?
 ধনকুবেরের সমার্থক শব্দ হতে পারে ‘অর্থহোলিক’।
 মর্নিং শুধু তখনই গুড হতে পারে, যদি আমি ঘুমিয়ে থাকি।