রুয়েটের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাম্পাসের মূল ফটকের নকশা করেছেন শিক্ষার্থীরা নিজেরাই। চলছে আরও নানা কর্মযজ্ঞ। ছবি: শহীদুল ইসলাম
ক্যাম্পাসের মূল ফটকের নকশা করেছেন শিক্ষার্থীরা নিজেরাই। চলছে আরও নানা কর্মযজ্ঞ। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাস মানেই রাশি রাশি সবুজ, সারি সারি দেবদারুর হাতছানি। এরাই যেন এত দিন ক্যাম্পাসের সাইনবোর্ড হয়ে ছিল। এবার তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফটক। নকশা করেছেন শিক্ষার্থীরা নিজেরাই।
রাজশাহী নগরের কাজলা এলাকায় অবস্থিত এই ক্যাম্পাস। কথা বলতে গিয়ে বোঝা গেল, বাইরে থেকে চেনা প্রকৌশল বিশ্ববিদ্যালটির ভেতরের চেহারাটা একটু অন্য রকম। লোহা-লক্কড় আর যন্ত্রপাতির ভেতরে হারিয়ে যায়নি মানুষ। একাডেমিক পড়াশোনাকে ছাপিয়ে শিক্ষার্থীদের নানামুখী উদ্ভাবনী কাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের অভিনব উদ্যোগে এই ক্যাম্পাস স্বপ্নের সূতিকাগার হয়ে উঠেছে।
রুয়েটের আয়তন প্রায় ১৫০ একর। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে স্বায়ত্তশাসন লাভ করে। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে চারটি অনুষদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। অনুষদগুলোর আওতায় আছে ১৬টি বিভাগ। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার। ক্যাম্পাসের ছাত্রদের জন্য ছয়টি ও ছাত্রীদের একটি আবাসিক হল রয়েছে।
গত ২৯ নভেম্বর রুয়েট ক্যাম্পাসে ঢুকেই কথা উঠল নির্মাণাধীন ফটক নিয়ে। খোঁজ নিয়ে জানা গেল, এর নকশা করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। বিভাগটির বিভাগীয় প্রধান ইকবাল মতিন নিয়ে গেলেন দ্বিতীয় বর্ষের ‘আর্কিটেকচার স্টুডিওতে’। সেখানে শিক্ষার্থীরা সব ঘাড় গুঁজে পড়ে রয়েছেন একেকটি প্রজেক্ট নিয়ে। নূর-তানজিনা তৈরি করেছেন ‘ক্র্যাফট ক্যাফের’ মডিউল। তাঁর দলে আছেন রাহাত শাহরিয়ার ও সাজ্জাদ খান। ‘ভ্যাকেশন হাউসের’ মডিউল করেছেন রাকিবুল হাসান। তাঁর সঙ্গে আছেন সুরঞ্জীব পাল। ফারহানা রহমান, মিসবাহ সলেহীন, আবদুল্লাহ আল নোমান...একেকজন একেক ধরনের কাজে ব্যস্ত। দেখে বোঝা গেল, এই বিভাগের শিক্ষার্থীরা একই সঙ্গে প্রকৌশলী ও শিল্পী। ইকবাল মতিন বলেন, ‘শুধু ফটক নয়, আর্কিটেকচার বিভাগের ভবনসহ বেশ কয়েকটি ভবনের নকশাও করেছেন এই তরুণ শিক্ষার্থীরা।’

ক্লাস শেষে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা
ক্লাস শেষে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা


স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মযজ্ঞ

রুয়েট ক্যাম্পাসে ১৫টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয় রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুয়েট ক্যারিয়ার ফোরাম, আই ইইই রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট, সমানুপাতিক, রোবটিক সোসাইটি, অনুরণন কালচারাল ক্লাব, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, সোসাইটি অব মোটিভেটিভ ইঞ্জিনিয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি, আর্থকোয়েক সোসাইটি, ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, টিম ক্রাক প্লাটুন ও নিরাপদ রক্তের বন্ধন।
ক্লাবগুলোর মধ্যে অন্যতম রুয়েট ক্যারিয়ার ফোরাম। এর সদ্য বিদায়ী সভাপতি যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র নাঈম উল হাসান বলেন, ‘কর্মজীবনে দক্ষতা বৃদ্ধির জন্য আজ থেকে তিন বছর আগে আমাদের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যে আমরা ক্যারিয়ার-সম্পর্কিত বেশ কয়েকটি সেমিনার, কর্মশালা ছাড়াও সফলভাবে দুটি জব ফেয়ার আয়োজন করেছি।’
আই ইইই রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি, তড়িৎ কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র রায়হান খলিল বলেন, আন্তবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাইয়ে ক্ষেত্র তৈরির জন্য তাঁরা কাজ করেন। তাঁদের সাফল্যের ঝুলিতে রয়েছে মোস্ট প্রমিজিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড-২০১৩, অনারেবল মেনশন অ্যাওয়ার্ড-২০১৫, আই ইইই বিডিএস এক্স-কম সামিট ২০১৬-এর ‘বেস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড’ ইত্যাদি।
সেবামূলক কাজেও যুক্ত আছেন রুয়েটের শিক্ষার্থীরা। তাঁদের সংগঠন ‘সমানুপাতিক’। সংগঠনে কোনো সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ থাকে না। সবাই কর্মী। এ রকম একজন কর্মী হচ্ছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এস এম মিনহাজ। তিনি বলেন, ‘রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা কাজ শুরু করেছিলাম। প্রতিবছর ফেসবুক ইভেন্টের মাধ্যমে আমরা রুয়েট ক্যাম্পাস ও এখান থেকে পাস করে যাওয়া বড় ভাইদের কাছ থেকে তহবিল সংগ্রহ করি।’ ইতিমধ্যে দুস্থ ও শীতার্ত ব্যক্তিদের মাঝে তাঁরা প্রায় পাঁচ হাজার কম্বল বিতরণ করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তুলে দিয়েছেন ৫৫টি হুইলচেয়ার।
ম্যাকাট্রনিকস ও রোবোটিকস সম্পর্কে অধ্যয়ন, গবেষণা, উদ্ভাবন এবং এ সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে রোবটিক সোসাইটি অব রুয়েট। সংগঠনের সাধারণ সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র ফারহান খলিল বলেন, ‘আমরা রোবট নিয়ে কাজ করি, প্রদর্শনীর আয়োজন করি।’
এই বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাংস্কৃতিক সংগঠন হচ্ছে অণুরণন কালচারাল ক্লাব অব রুয়েট। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি, পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র ত্বাসীন মীম খুব আগ্রহ নিয়ে তাঁদের কার্যক্রমের কথা বললেন। সুপ্ত প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাঁরা ক্যাম্পাসে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত বছর থেকে অণুরণন জাঁকজমকের সঙ্গে পয়লা বৈশাখ আয়োজন শুরু করেছে। এ ছাড়া সংগঠনটি বছরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

যাঁর জন্য রুয়েটের মন খারাপ
সুকান্ত কুমার ঘোষ রুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শান্ত-চুপচাপ সুকান্ত সবার প্রিয়। তিনি এখন মস্তিষ্কের একটি প্রাণঘাতী রোগে ভুগছেন। যার নাম ভাইরাল এনকেফেলাইটিস। ভাইরাসটি তাঁর মস্তিষ্কের ৮০ ভাগ জায়গা দখল করে নিয়েছে। এ জন্য ফুসফুস ঠিকমতো কাজ করছে না। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসক বলেছেন, ছয় মাস নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। খরচ হবে ৬০ লাখ টাকা। রুয়েট শিক্ষার্থীরা এরই মধ্যে বন্ধুর জন্য চার লাখ টাকা জোগাড় করেছেন। সতীর্থকে বাঁচাতে আবেদন জানিয়েছেন তাঁরা। সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৫২১৪৭৩৩৪০, ০১৭২৯৫০৯০৬৬

মোহা. রফিকুল আলম বেগ
মোহা. রফিকুল আলম বেগ


গবেষণাকে প্রাধান্য দিচ্ছি

মোহা. রফিকুল আলম বেগ
উপাচার্য, রুয়েট
শিক্ষার মানোন্নয়নের জন্য আমরা ইনস্টিটিউনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি) তৈরি করেছি। এর মাধ্যমে এখানকার শিক্ষার গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দেশের উন্নয়নের প্রয়োজনে এবং জনগণের কল্যাণ সাধনের বিষয়টি বিবেচনা করে আমরা এখানে নতুন বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি গুরুত্ব দিচ্ছি। আমি যোগদান করার পর ইতিমধ্যে চারটি নতুন বিভাগ খোলা হয়েছে। আরও কয়েকটি বিভাগ খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখানে আন্তর্জাতিক মানসম্মত গবেষণার পরিসর বাড়ানোর জন্য দুটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে—ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস)। নানা সীমাবদ্ধতা থাকার পরও লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছি।

রাজশাহীপ্রকৌশলওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়

রুয়েটেররং

আবুলকালামমুহম্মদআজাদ, রাজশাহী

রাজশাহীপ্রকৌশলওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসমানেইরাশিরাশিসবুজ, সারিসারিদেবদারুরহাতছানি।এরাইযেনএতদিনক্যাম্পাসেরসাইনবোর্ডহয়েছিল।এবারতৈরিহচ্ছেদৃষ্টিনন্দনফটক।নকশাকরেছেনশিক্ষার্থীরানিজেরাই।

রাজশাহীনগরেরকাজলাএলাকায়অবস্থিতএইক্যাম্পাস।কথাবলতেগিয়েবোঝাগেল, বাইরেথেকেচেনাপ্রকৌশলবিশ্ববিদ্যালটিরভেতরেরচেহারাটাএকটুঅন্যরকম।লোহা-লক্কড়আরযন্ত্রপাতিরভেতরেহারিয়েযায়নিমানুষ।একাডেমিকপড়াশোনাকেছাপিয়েশিক্ষার্থীদেরনানামুখীউদ্ভাবনীকাজওস্বেচ্ছাসেবীসংগঠনেরঅভিনবউদ্যোগেএইক্যাম্পাসস্বপ্নেরসূতিকাগারহয়েউঠেছে।

রুয়েটেরআয়তনপ্রায়১৫০একর।প্রতিষ্ঠানটি১৯৮৬সালেস্বায়ত্তশাসনলাভকরে।২০০৩সালের১সেপ্টেম্বরএটিবিশ্ববিদ্যালয়েরূপান্তরিতহয়।বর্তমানেচারটিঅনুষদেরমাধ্যমেশিক্ষাকার্যক্রমচলছে।অনুষদগুলোরআওতায়আছে১৬টিবিভাগ।ছাত্রছাত্রীরসংখ্যাপ্রায়তিনহাজার।ক্যাম্পাসেরছাত্রদেরজন্যছয়টিওছাত্রীদেরএকটিআবাসিকহলরয়েছে।

গত২৯নভেম্বররুয়েটক্যাম্পাসেঢুকেইকথাউঠলনির্মাণাধীনফটকনিয়ে।খোঁজনিয়েজানাগেল, এরনকশাকরেছেনস্থাপত্যবিভাগেরশিক্ষার্থীরা।বিভাগটিরবিভাগীয়প্রধানইকবালমতিননিয়েগেলেনদ্বিতীয়বর্ষের ‘আর্কিটেকচারস্টুডিওতে’।সেখানেশিক্ষার্থীরাসবঘাড়গুঁজেপড়েরয়েছেনএকেকটিপ্রজেক্টনিয়ে।নূর-তানজিনাতৈরিকরেছেন ‘ক্র্যাফটক্যাফের’ মডিউল।তাঁরদলেআছেনরাহাতশাহরিয়ারওসাজ্জাদখান। ‘ভ্যাকেশনহাউসের’ মডিউলকরেছেনরাকিবুলহাসান।তাঁরসঙ্গেআছেনসুরঞ্জীবপাল।ফারহানারহমান, মিসবাহসলেহীন, আবদুল্লাহআলনোমান...একেকজনএকেকধরনেরকাজেব্যস্ত।দেখেবোঝাগেল, এইবিভাগেরশিক্ষার্থীরাএকইসঙ্গেপ্রকৌশলীওশিল্পী।ইকবালমতিনবলেন, ‘শুধুফটকনয়, আর্কিটেকচারবিভাগেরভবনসহবেশকয়েকটিভবনেরনকশাওকরেছেনএইতরুণশিক্ষার্থীরা।’

স্বেচ্ছাসেবীসংগঠনেরকর্মযজ্ঞ

রুয়েটক্যাম্পাসে১৫টিরওবেশিস্বেচ্ছাসেবীসংগঠনসক্রিয়রয়েছে।এগুলোরমধ্যেউল্লেখযোগ্যহচ্ছেরুয়েটক্যারিয়ারফোরাম, আইইইইরুয়েটস্টুডেন্টব্রাঞ্চ, অ্যাস্ট্রোনমিঅ্যান্ডসায়েন্সসোসাইটিঅবরুয়েট, সমানুপাতিক, রোবটিকসোসাইটি, অনুরণনকালচারালক্লাব, ইংলিশক্লাব, ডিবেটিংক্লাব, সোসাইটিঅবমোটিভেটিভইঞ্জিনিয়ার্স, সিভিলইঞ্জিনিয়ারিংসোসাইটি, আর্থকোয়েকসোসাইটি, ফুটবলক্লাব, ক্রিকেটক্লাব, টিমক্রাকপ্লাটুনওনিরাপদরক্তেরবন্ধন।

ক্লাবগুলোরমধ্যেঅন্যতমরুয়েটক্যারিয়ারফোরাম।এরসদ্যবিদায়ীসভাপতিযন্ত্রকৌশলবিভাগেরশেষবর্ষেরছাত্রনাঈমউলহাসানবলেন, ‘কর্মজীবনেদক্ষতাবৃদ্ধিরজন্যআজথেকেতিনবছরআগেআমাদেরযাত্রাশুরুহয়।প্রতিষ্ঠারমাত্রদুইবছরেরমধ্যেআমরাক্যারিয়ার-সম্পর্কিতবেশকয়েকটিসেমিনার, কর্মশালাছাড়াওসফলভাবেদুটিজবফেয়ারআয়োজনকরেছি।’

আইইইইরুয়েটস্টুডেন্টব্রাঞ্চেরসভাপতি, তড়িৎকৌশলবিভাগেরশেষবর্ষেরছাত্ররায়হানখলিলবলেন, আন্তবিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদেরমধ্যেমেধাযাচাইয়েক্ষেত্রতৈরিরজন্যতাঁরাকাজকরেন।তাঁদেরসাফল্যেরঝুলিতেরয়েছেমোস্টপ্রমিজিংস্টুডেন্টব্রাঞ্চঅ্যাওয়ার্ড-২০১৩, অনারেবলমেনশনঅ্যাওয়ার্ড-২০১৫, আইইইইবিডিএসএক্স-কমসামিট২০১৬-এর ‘বেস্টস্টুডেন্টব্রাঞ্চপ্রেজেন্টেশনঅ্যাওয়ার্ড’ ইত্যাদি।

সেবামূলককাজেওযুক্তআছেনরুয়েটেরশিক্ষার্থীরা।তাঁদেরসংগঠন ‘সমানুপাতিক’।সংগঠনেকোনোসভাপতিবাসাধারণসম্পাদকেরপদথাকেনা।সবাইকর্মী।এরকমএকজনকর্মীহচ্ছেনপুরকৌশলবিভাগেরচতুর্থবর্ষেরছাত্রএসএমমিনহাজ।তিনিবলেন, ‘রানাপ্লাজাট্র্যাজেডিতেহতাহতব্যক্তিরপরিবারেরপাশেদাঁড়ানোরমাধ্যমেআমরাকাজশুরুকরেছিলাম।প্রতিবছরফেসবুকইভেন্টেরমাধ্যমেআমরারুয়েটক্যাম্পাসওএখানথেকেপাসকরেযাওয়াবড়ভাইদেরকাছথেকেতহবিলসংগ্রহকরি।’ ইতিমধ্যেদুস্থওশীতার্তব্যক্তিদেরমাঝেতাঁরাপ্রায়পাঁচহাজারকম্বলবিতরণকরেছেন।প্রতিবন্ধীব্যক্তিদেরহাতেতুলেদিয়েছেন৫৫টিহুইলচেয়ার।

ম্যাকাট্রনিকসওরোবোটিকসসম্পর্কেঅধ্যয়ন, গবেষণা, উদ্ভাবনএবংএসম্পর্কেজ্ঞানছড়িয়েদেওয়ারলক্ষ্যনিয়ে২০০৬সালেযাত্রাশুরুকরেরোবটিকসোসাইটিঅবরুয়েট।সংগঠনেরসাধারণসম্পাদকওযন্ত্রকৌশলবিভাগেরশেষবর্ষেরছাত্রফারহানখলিলবলেন, ‘আমরারোবটনিয়েকাজকরি, প্রদর্শনীরআয়োজনকরি।’

এইবিশ্ববিদ্যালয়েরএকমাত্রসাংস্কৃতিকসংগঠনহচ্ছেঅণুরণনকালচারালক্লাবঅবরুয়েট।সংগঠনেরসদ্যবিদায়ীসভাপতি, পুরকৌশলবিভাগেরশেষবর্ষেরছাত্রত্বাসীনমীমখুবআগ্রহনিয়েতাঁদেরকার্যক্রমেরকথাবললেন।সুপ্তপ্রতিভাঅন্বেষণেরমাধ্যমেতাঁরাক্যাম্পাসেসাংস্কৃতিকআন্দোলনচালিয়েযাচ্ছেন।গতবছরথেকেঅণুরণনজাঁকজমকেরসঙ্গেপয়লাবৈশাখআয়োজনশুরুকরেছে।এছাড়াসংগঠনটিবছরেদুটিসাংস্কৃতিকঅনুষ্ঠানআয়োজনকরে।

যাঁরজন্যরুয়েটেরমনখারাপ

সুকান্তকুমারঘোষরুয়েটেরপুরকৌশলবিভাগেরতৃতীয়বর্ষেরছাত্র।শান্ত-চুপচাপসুকান্তসবারপ্রিয়।তিনিএখনমস্তিষ্কেরএকটিপ্রাণঘাতীরোগেভুগছেন।যারনামভাইরালএনকেফেলাইটিস।ভাইরাসটিতাঁরমস্তিষ্কের৮০ভাগজায়গাদখলকরেনিয়েছে।এজন্যফুসফুসঠিকমতোকাজকরছেনা।তাঁকেলাইফসাপোর্টেরাখাহয়েছে।চিকিৎসকবলেছেন, ছয়মাসনিবিড়পর্যবেক্ষণেরাখতেহবে।খরচহবে৬০লাখটাকা।রুয়েটশিক্ষার্থীরাএরইমধ্যেবন্ধুরজন্যচারলাখটাকাজোগাড়করেছেন।সতীর্থকেবাঁচাতেআবেদনজানিয়েছেনতাঁরা।সাহায্যকরতেচাইলেযোগাযোগকরতেপারেনএইনম্বরে: ০১৫২১৪৭৩৩৪০, ০১৭২৯৫০৯০৬৬

গবেষণাকেপ্রাধান্যদিচ্ছি

মোহা. রফিকুলআলমবেগ

উপাচার্য, রুয়েট

শিক্ষারমানোন্নয়নেরজন্যআমরাইনস্টিটিউনালকোয়ালিটিঅ্যাসুরেন্সসেল (আইকিউএসসি) তৈরিকরেছি।এরমাধ্যমেএখানকারশিক্ষারগুণগতমানআন্তর্জাতিকপর্যায়েনিয়েযাওয়ারচেষ্টাচলছে।দেশেরউন্নয়নেরপ্রয়োজনেএবংজনগণেরকল্যাণসাধনেরবিষয়টিবিবেচনাকরেআমরাএখানেনতুনবিভাগওগবেষণাপ্রতিষ্ঠানগড়েতোলারপ্রতিগুরুত্বদিচ্ছি।আমিযোগদানকরারপরইতিমধ্যেচারটিনতুনবিভাগখোলাহয়েছে।আরওকয়েকটিবিভাগখোলারবিষয়টিপ্রক্রিয়াধীনরয়েছে।এখানেআন্তর্জাতিকমানসম্মতগবেষণারপরিসরবাড়ানোরজন্যদুটিইনস্টিটিউটপ্রতিষ্ঠাকরাহয়েছে—ইনস্টিটিউটঅবইনফরমেশনঅ্যান্ডকমিউনিকেশনটেকনোলজিএবংইনস্টিটিউটঅবএনার্জিঅ্যান্ডএনভায়রনমেন্টালস্টাডিজ (আইইইএস)।নানাসীমাবদ্ধতাথাকারপরওলক্ষ্যওউদ্দেশ্যপূরণেরজন্যআমরাইতিবাচকদৃষ্টিভঙ্গিনিয়েএগিয়েচলেছি।