রূপকল্প ২০২১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সাইফুজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আমাদের লক্ষ্য শান্তি ও সমৃদ্ধির দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা–ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’ আশির দশকের ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার নেতারা ১ আগস্ট তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আবু সুফিয়ান, মহাসচিব এ কে নাজিম উদ্দিন, সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম, মো. নুরুল আলম, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মো. ইছা, এস এম হাসান উদ্দিন, শওকত ওসমান, আবুল কালাম, অনিমেষ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।