রূপচর্চা ও রেসিপি নিয়ে প্রথম আলোর ভিডিও আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে পাঠক-দর্শকদের আগ্রহের পরিপ্রেক্ষিতে এবার রূপচর্চা ও রেসিপির ভিডিও নিয়ে আসছে প্রথম আলো। এবারের ঈদের আগের দিন থেকে প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো অনলাইনে এসব ভিডিও দেখা যাবে।
প্রথম আলোর পাঠকদের কাছে পরিচিত মুখ জেবুন্নেসা বেগম ভিডিওতে নানা ধরনের মজার রেসিপি জানাবেন এবং রান্নার পদ্ধতি তুলে ধরবেন। আর রূপচর্চাবিষয়ক প্রতিষ্ঠান পারসোনার পরিচালক নুজহাত খান সৌন্দর্যচর্চার নানা দিক, ঘরোয়াভাবে সৌন্দর্যচর্চার বিষয়গুলো তুলে ধরবেন।
ঈদ উপলক্ষে রূপচর্চার চারটি বিশেষ ভিডিও এবং চারটি মজার রান্নার রেসিপি দিয়ে এ উদ্যোগ শুরু হচ্ছে। পরে প্রতি বৃহস্পতিবার রান্নার একটি এবং শুক্রবার রূপচর্চার একটি ভিডিও পাঠক-দর্শকদের জন্য দেওয়া হবে প্রথম আলো অনলাইনে এবং ইউটিউব চ্যানেলে।
এ-সংক্রান্ত একটি প্রমোশনাল দেখুন: