জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের কবিতা নিয়ে হয়ে গেল ‘রূপসী বাংলায় নকশিকাঁথার মাঠ’ শিরোনামে আবৃত্তির অনুষ্ঠান। ১৪ জুন সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছিল সম্মিলিত আবৃত্তি জোট। চট্টগ্রামের ১৪টি আবৃত্তি সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে কবিতা পাঠ করেন। আবৃত্তিশিল্পী রণজিৎ রিক্ষতের আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিনি জসীমউদ্দীনের ‘বছিরউদ্দীন মাছ ধরিতে যায়’ ও জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা দুটি আবৃত্তি করে শোনান।
অনুষ্ঠানে জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন মিলি চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সাইদুল করিম, সায়মন শফিক, ধ্রুপদি বড়ুয়া, জেবুন্নাহার শারমিন, মুমতাহিনা জুঁই, তাপস দাশ এবং দেবপ্রিয় ভট্টাচার্য। যুগলকণ্ঠে জীবনানন্দের কবিতা শানান ফরিদউদ্দিন মোহাম্মদ ও তনুশ্রী দীপা এবং শুভাশীষ শুভ ও উমেচিং মারমা। কবিতার সঙ্গে গান পরিবেশন করেন সংগীতশিল্পী ইমরান ফারুকী।
জসীমউদ্দীনের কবিতা আবৃত্তি করেন কণা দাশ, শামীমা ইয়াসমিন, বেগম টিনা, সুমি বিশ্বাস, উৎপল বর্ণা বড়ুয়া, বেনজীর রশীদ, শারমিন মুস্তারি, নিবেদিতা পাল।
জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি আবৃত্তি করেন অতিথি শিল্পী তাহেরা খাতুন। যুগলকণ্ঠে আবৃত্তি করেন বেনজির বিনতে সালাম ও শিশির বড়ুয়া। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তধ্বনি আবৃত্তি সংসদ ও ত্রিতরঙ্গ আবৃত্তি দল। নান্দনিক এই আবৃত্তিসন্ধ্যার সঞ্চালনায় ছিলেন এ এস এম এরফান ও সুপ্রিয়া চৌধুরী। সবশেষে সমাপনী বক্তব্য দেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের।